এক্সপ্লোর

Mamata Banerjee: ‘হাতে ধরে জিতিয়েছিলাম’, বললেন মমতা, ‘কালীঘাটের রাস্তায় বসতে হবে’, পাল্টা শুভেন্দু, বাগযুদ্ধে তপ্ত শহর

Suvendu Adhikari: কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে রেড রোডে অম্বেডকর মূর্তির সামনে ধর্নায় বসেছেন মমতা।

কলকাতা: পঞ্চায়েত নির্বাচনের আগে রাজনীতির মেগা ইভেন্ট ঘিরে দিনভর সরগরম রইল শহর কলকাতা। আক্রমণ, পাল্টা আক্রমণস, বাগযুদ্ধের সাক্ষী হলেন শহরবাসী। তা থেকে বাদ গেলেন না রাজ্য রাজনীতির হেভিওয়েটরাও। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) মধ্যেও বাগযুদ্ধ তীব্র আকার ধারণ করল। 

রেড রোডে অম্বেডকর মূর্তির সামনে ধর্নায় বসেছেন মমতা

কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে রেড রোডে অম্বেডকর মূর্তির সামনে ধর্নায় বসেছেন মমতা। তাঁর সেই ধর্না নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছিলেন শুভেন্দু। সংবিধানে ছুঁয়ে শপথ নেওয়া, নির্বাচিত জনপ্রতিনিধি এ ভাবে ধর্নায় বসতে পারেন না বলে দাবি করেছিলেন শুভেন্দু। এমনকি মমতা মর্জিতে চলেন, নিয়ম-কানুনের ধার ধারেন না বলেও আক্রমণ শানিয়েছিলেন। 

তার জবাব দিতে ছাড়েননি মমতাও। ধর্নামঞ্চ থেকেই বিরোধী দলনেতাকে জবাব দেন তিনি। যদিও সরাসরি শুভেন্দুর নাম মুখে আনেননি মমতা। তাঁৎ বক্তব্য ছিল, "আমি নাকি ধর্নায় বসতে পারি না! আমি জানি না, নতুন করে কোনও দয়ার সাগরের জন্ম হয়েছে কিনা। সংবিধান নিয়েও জ্ঞান দিচ্ছেন! আমার দরকার পড়লে, প্রধানমন্ত্রীর বাসভবনের সামনেও ধর্নায় বসতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়।"

আরও পড়ুন: Mamata Banerjee: 'চিরকুটে চাকরি পেয়েছেন যাঁরা, তাঁরাই DA আন্দোলনে বসে রয়েছেন', ধর্নামঞ্চ থেকে বললেন মমতা

শুধু তাই নয়, এ দিন মমতা আরও বলেন, "কথা বলতে শিখিয়েছিলাম। তিন-তিন বার হেরেছিল। আমি নিজে গিয়েছিলাম। তখন কংগ্রেসে ছিল। লক্ষ্মণ শেঠের কাছেও হেরেছিল। হেরেছিল অখিল গিরির কাছেও...তার পিতৃদেব! হাতে ধরে জিতিয়ে এনেছিলাম।" সম্পত্তি নিয়েও শুভেন্দুকে এ দিন আক্রমণ করেন মমতা। বলেন, "ক'টা বাড়ি তোর, ক'টা ট্রলার, ক'টা পেট্রোল পাম্প? আরও অনেক আছে। বললাম না।"

আক্রমণ, পাল্টা আক্রমণে মমতা এবং শুভেন্দু

মমতার মন্তব্যে প্রতিক্রিয়া জানাতে গিয়ে পাল্টা আক্রমণের পথে হাঁটেন শুভেন্দুও। কথা বলতে শেখানো নিয়ে প্রতিক্রিয়া চাইলে বলেন, "উনি মালিনী ভট্টাচার্যের কাছে হেরেছিলেন। ২০০৪ সালে প্রার্থী খুঁজে পাননি। হারা নিশ্চিত ছিল। আমাকে অনুরোধ করেছিলেন। হাতে ধরে অনুরোধ করেছিলেন উনি। ওঁর দলের মান-সম্মান রক্ষা করেছি। আমি ওঁকে হারিয়েছি। প্রাক্তন মুখ্যমন্ত্রী করব। লিখে রাখুন। কালীঘাটের মন্দিরের সামনে, রাস্তার পাশে বসতে হবে।" সম্পত্তির প্রশ্নে শুভেন্দু বলেন, "আড়াই বছর হয়ে গেল, কিছুই বের করতে পারলেন না। আমার হলফনামা দেখে নিতে পারেন।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC-BJP News: তোলা চেয়ে না মেলায় BJP সমর্থকের মায়ের শ্লীলতাহানি! গ্রেফতার TMC-র প্রাক্তন ব্লক প্রেসিডেন্ট
তোলা চেয়ে না মেলায় BJP সমর্থকের মায়ের শ্লীলতাহানি! গ্রেফতার TMC-র প্রাক্তন ব্লক প্রেসিডেন্ট
R G Kar Case: ২ বছরেও 'অধরা' সুবিচার! আর জি কর কাণ্ডে তদন্ত কতটা এগিয়ে ? কী জানালেন মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী ?
২ বছরেও 'অধরা' সুবিচার! আর জি কর কাণ্ডে তদন্ত কতটা এগিয়ে ? কী জানালেন মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী ?
Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
Har Ghar Tiranga in Purulia: পুরুলিয়ায় শুরু হল ‘হর ঘর তেরঙা’ যাত্রা, র‍্যালিতে পড়ুয়াদের পাশাপাশি ছিলেন ছৌ নৃত্য শিল্পীরাও
পুরুলিয়ায় শুরু হল ‘হর ঘর তেরঙা’ যাত্রা, র‍্যালিতে পড়ুয়াদের পাশাপাশি ছিলেন ছৌ নৃত্য শিল্পীরাও

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget