এক্সপ্লোর

Mamata Banerjee: WBPS অফিসারদের জন্যও বাড়তি ভাতা, নবান্ন থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

WBCS and WBPS: বৃহস্পতিবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানেই WBPS অফিসারদের জন্য বাড়তি ভাতার ঘোষণা করেন তিনি।

কলকাতা: WBCS-এর মতো এ বার WBPS অফিসারদের জন্যও বাড়তি ভাতার ঘোষণা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। কর্মদক্ষতার জন্যই বাংলাপ পুলিশ অফিসারদের এই স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত বলে জানান মুখ্যমন্ত্রী (West Bengal Police)। তাঁর মতে, কিছু ঘটলে, সবকিছুই পুলিশের উপর গিয়ে পড়ে। অথচ তাঁদের জন্য সে ভাবে কিছু ভাবা হয় না। তাই দীর্ঘ দিন ধরে চলে আসা এই প্রথায় এ বার ইতি টানার সিদ্ধান্ত নিয়েছে তাঁর সরকার। 

WBPS অফিসারদের নিয়ে নয়া ঘোষণা

বৃহস্পতিবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানেই WBPS অফিসারদের জন্য বাড়তি ভাতার ঘোষণা করেন তিনি। মমতা বলেন, "ওদের উপরই সবটা গিয়ে পড়ে। কিন্তু ওদের জন্য ভাবার কেউ নেই। তাই দীর্ঘদিন ধরে চলে আসা একটি বিষয়কে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম।"

মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, এ বার থেকে এসডিপিও পদাধিকারী মাসে ২ হাজার টাকা এবং অতিরিক্ত এসপি ২ হাজার ৫০০ টাকা অতিরিক্ত ভাতা পাবেন। এতদিন উর্দির জন্য ২০০ টাকা বরাদ্দ ছিল, তা এ বার বাড়িয়ে ১৫ হাজার টাকা করা হল। নতুন করে আরও ২০০ জন WBCS এবং ২০০ জন WBPS অফিসার নেওয়া হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। 

আরও পড়ুন: Mamata on Maharashtra Crisis: 'রাষ্ট্রপতি নির্বাচনে জেতার ক্ষমতা নেই, তাই মহারাষ্ট্রে সরকার ফেলতে উদ্যত বিজেপি', দাবি মমতার

এর পাশাপাশি WBCS-এর মতো WBPS-এর জন্যও ওয়েলফেয়ার সংগঠনের ঘোষণা করেন মুখ্য়মন্ত্রী। তিনি বলেন, "WBCS-দের একটি ওয়েলফেয়ার সংগঠন রয়েছে। এতদিন WBPS-দের কোনও ওয়েলফেয়ার সংগঠন ছিল না। এ বার WBPS-দের জন্য ওয়েলফেয়ার ফোরামের ঘোষণা হচ্ছে।" এই ফোরামে ৬৩০জন WBPS অফিসার উপকৃত হবেন বলে জানিয়েছেন মুখ্য়মন্ত্রী। 

নবান্ন থেকে ঘোষণা মুখ্য়মন্ত্রীর

এ দিন মুখ্য়মন্ত্রী জানান, এক জন যদি তাড়াতাড়ি প্রোমোশন পান, তাহলে তাঁর আগ্রহও বাড়ে। এই ফোরাম দেখে দেশের অন্য রাজ্যও বাংলাকে অনুসরণ করবে বলে আশাবাদী মুখ্য়মন্ত্রী। তিনি বলেন, "আগে রাজ্য পুলিশের হেড কোয়ার্টার ছিল না। আমি এসে তৈরি করেছি।" পুলিশের পদোন্নতিতে যেন কোনও দেরি না হয়, এ দিন সেই নির্দেশও দেন মুখ্য়মন্ত্রী।

সেরা শিরোনাম

Eastern Railway: টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা, এই স্টেশন থেকে দূরপাল্লার ট্রেনের সময়সূচি বদল, জরুরি ঘোষণা পূর্ব রেলের
টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা, এই স্টেশন থেকে দূরপাল্লার ট্রেনের সময়সূচি বদল, জরুরি ঘোষণা পূর্ব রেলের
West Bengal News Live : তারাপীঠে আজও ভক্ত সমাগম, চলছে মায়ের আরাধনা
তারাপীঠে আজও ভক্ত সমাগম, চলছে মায়ের আরাধনা
North Bengal Train: এবার উত্তরবঙ্গে যাওয়ার স্পেশাল ট্রেন চালু, কোন স্টেশন থেকে কোনদিন, কখন ছাড়বে?
এবার উত্তরবঙ্গে যাওয়ার স্পেশাল ট্রেন চালু, কোন স্টেশন থেকে কোনদিন, কখন ছাড়বে?
CM Suvendu Adhikari : রায়গঞ্জে নাবালিকাকে গণধর্ষণ ও খুনের অভিযোগে অভিযুক্তকে এনকাউন্টার, সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী,
রায়গঞ্জে নাবালিকাকে গণধর্ষণ ও খুনের অভিযোগে অভিযুক্তকে এনকাউন্টার, সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী, "পুলিশের হাত খুলে দিয়েছি.."

ভিডিও

Raiganj News:
Suvendu Adhikari|
Kolkata Accident | কালীপুজোর রাতে বাইকে রেষারেষির জেরে মৃত্য়ু হল তরুণ-তরুণীর | ABP Ananda
Kali Puja 2026 | দীপাবলিতে শব্দবাজির তাণ্ডব, কলকাতায় ধৃত ৫৯২, বাজেয়াপ্ত প্রায় ২৩৯ কেজি শব্দবাজি
Tala Waterlogged News | উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget