এক্সপ্লোর

Mamata Banerjee: আলিপুর কোর্টের উন্নয়নে ৪৫ কোটি, ঘোষণা মুখ্যমন্ত্রীর

Kolkata News:'আগামী বছরের বাজেট থেকে ৪৫ কোটি টাকা বরাদ্দ করলাম আলিপুর কোর্টের জন্য', আলিপুর কোর্টে শ্রী অরবিন্দের মূর্তি উন্মোচনে এসে ঘোষণা মুখ্যমন্ত্রীর।

কলকাতা: জাজেস কোর্ট এবং লোয়ার কোর্টের (Lower Court) অবস্থা খারাপ বলে মানলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। বললেন, "মামলার বিকেন্দ্রীকরণ হওয়া দরকার। হাইকোর্টকে নতুন বিল্ডিং করে দিয়েছি। জলপাইগুড়িতে সার্কিট বেঞ্চ হয়েছে। ক্রিমিনাল কোর্টের কথা বলছেন।আমাদের একটু অর্থনৈতিক সঙ্কট চলছে। অর্ডার ক্যারি করার আগে দেখতে হবে, ফান্ডে টাকা আছে কিনা। এক পয়সা খরচের ক্ষেত্রেও অনুমোদন লাগে। আগামী বছরের বাজেট থেকে ৪৫ কোটি টাকা বরাদ্দ করলাম আলিপুর কোর্টের জন্য। সবুজ নগরী তৈরি করব। আরও উন্নয়ন হবে আলিপুর কোর্টের (Alipore Court)। আইনজীবী যাঁরা কোভিডে মারা গেছেন তাঁদের পরিবারকে ৫০ হাজার টাকা দেওয়া হোক, বললেন মমতা।"

আর যা বললেন...
'মানুষ আদালতে আসেন বিচারের আশায়। হয়তো অনেকের অর্থ নেই। কোথায় যাবেন জানেন না, কী করে যাবেন জানেন না। তাঁদের জন্য সরকারের নির্দিষ্ট লিগাল সেল রয়েছে বটে। কিন্তু সেগুলি নিয়ে আরও প্রচার হওয়া দরকার', বলেন মুখ্যমন্ত্রী। তৃণমূলনেত্রীর পরামর্শ, যাঁরা প্রথম প্র্যাকটিসে আসেন তাঁরা যেই সিনিয়রদের সঙ্গেই কাজ করুন, এই লিগাল সেলের সঙ্গে যুক্ত করা গেলে তাঁদেরও সিভি সমৃদ্ধ হবে। মমতার কথায়, 'নতুন ও মানবিক কাজ দিয়ে তাঁদের জীবন শুরু হবে।' এর পর আলিপুর বার কাউন্সিলের প্রশস্তি শোনা যায় মুখ্যমন্ত্রীর মুখে। বলেন, 'যে ভাবে সকলকে একত্রিত করে তারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন, মনে রাখবেন আলিপুর কোর্ট একদিন বিশ্ব মানচিত্রে জায়গা পাবে। কারণ আলিপুর কোর্টে বহু স্বনামধন্য ব্যক্তি জীবনপাত করে পরিশ্রম করেছেন।' জায়গার অভাবে সবসময় যে আদালতের সব আবেদন রাখা যায় না সে কথা মনে করিয়েও মুখ্যমন্ত্রী জানান, কলকাতা হাইকোর্টের জন্য নতুন মহাকরণের ন'তলা পর্যন্ত জায়গার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া ১০ একর জমিও দেওয়া হয়েছে রাজারহাটে। জলপাইগুড়িতে সার্কিট বেঞ্চও তৈরি করা হয়েছে। তবে জাজেস কোর্ট ও নিম্ন আদালতগুলির অবস্থা যে খারাপ সে কথা মেনে নিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর মতে, পর্যায়ক্রমে সেইগুলিরও উন্নতি করা হবে। এই বাবদে একটি পরিকল্পনা তৈরি করতেও বলেন মুখ্য়মন্ত্রী। সেই সময়ই আলিপুর কোর্টের জন্য বরাদ্দ ঘোষণা করা হয়। বলেন, 'এখানেও যাতে ১ কোটি টাকা পর্যন্ত মূল্যের আপিল মামলার শুনানি যাতে হয়, সেটি করতে বলব।' তাঁর যুক্তি, এর ফলে নতুন আইনজীবীরা এখানেই অনেক বেশি মামলা লড়তে পারবেন। একই সঙ্গে মামলাগুলি এক জায়গায় কেন্দ্রীভূত থাকবে না, বিশ্বাস তাঁর। তাতে মানুষেরই সুবিধা হবে, বার্তা মুখ্যমন্ত্রীর। পাশাপাশি, কোর্টচত্বরে যে অরবিন্দ মিউজিয়াম রয়েছে সেটি লাগোয়া আলিপুর মিউজিয়ামে আসা দর্শকরাও যাতে দেখতে পান, সেই ব্যবস্থাও করার কথা বলেন তিনি।

আরও পড়ুন:কেন ছেড়েছিলেন তৃণমূল ? নন্দীগ্রাম দিবসে ব্যাখ্যা দিলেন শুভেন্দু

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: তৃণমূলের সমস্ত পদ থেকে ইস্তফা চন্দ্রিমার, তুললেন চাঞ্চল্যকর অভিযোগ
তৃণমূলের সমস্ত পদ থেকে ইস্তফা চন্দ্রিমার, তুললেন চাঞ্চল্যকর অভিযোগ
Weather Alert: কলকাতায় প্রবল দুর্যোগের সতর্কতা, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ? কী জানাল হাওয়া অফিস
কলকাতায় প্রবল দুর্যোগের সতর্কতা, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ? কী জানাল হাওয়া অফিস
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে ফের অভিষেকের বিরুদ্ধে FIR, এখানেও নাম জাহাঙ্গিরের, তালিকায় আর কে কে ?
সেবাশ্রয় নিয়ে ফের অভিষেকের বিরুদ্ধে FIR, এখানেও নাম জাহাঙ্গিরের, তালিকায় আর কে কে ?

ভিডিও

Chandrima Bhattacharya | কালীঘাট তৃণমূলের বড়সড় ভাঙন। ববির পর মমতার হাত ছাড়লেন চন্দ্রিমাও
Kunal Ghosh | ''তখন কষ্ট হয়নি, তখন দুঃখ হয়নি...'', চন্দ্রিমা ভট্টাচার্যকে কটাক্ষ কুণালের
Sandipan on Chandrima | ''তাঁর আনুগত্যের প্রশ্ন, হয়তো বিবেকে লেগেছে'', চন্দ্রিমা প্রসঙ্গে সন্দীপন
Chandrima Bhattacharya | ''আমার সঙ্গে আলোচনা করে বাজেট হয়েছে এমন নয়'', অভিযোগ তৎকালীন অর্থমন্ত্রীর
Janatar Darbar: CM Suvendu Adhikari-র জনতার দরবারে নিহত বরুণ বিশ্বাসের পরিবার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Samson-Gambhir Chat: সূর্যবংশীর অভিষেকের দিনে বাদ সঞ্জু, ম্য়াঞ্চেস্টারে স্যামসন-গম্ভীরের কথোপকথনের ভিডিও ভাইরাল
সূর্যবংশীর অভিষেকের দিনে বাদ সঞ্জু, ম্য়াঞ্চেস্টারে স্যামসন-গম্ভীরের কথোপকথনের ভিডিও ভাইরাল
Weather Alert: কলকাতায় প্রবল দুর্যোগের সতর্কতা, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ? কী জানাল হাওয়া অফিস
কলকাতায় প্রবল দুর্যোগের সতর্কতা, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ? কী জানাল হাওয়া অফিস
Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে ফের অভিষেকের বিরুদ্ধে FIR, এখানেও নাম জাহাঙ্গিরের, তালিকায় আর কে কে ?
সেবাশ্রয় নিয়ে ফের অভিষেকের বিরুদ্ধে FIR, এখানেও নাম জাহাঙ্গিরের, তালিকায় আর কে কে ?
TMC News: 'স্কোয়ার ফুট- এ পয়সা নাও, চোর মোনালিসা বিদায় নাও', প্রাক্তন TMC কাউন্সিলরের নামে পোস্টারে পোস্টারে ছয়লাপ
'স্কোয়ার ফুট- এ পয়সা নাও, চোর মোনালিসা বিদায় নাও', প্রাক্তন TMC কাউন্সিলরের নামে পোস্টারে পোস্টারে ছয়লাপ
Syama Prasad Mookerjee: জন্মবার্ষিকীর আগে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির বেদিতে ভাঙচুর, অভিযোগের তীর তৃণমূলের দিকে
Syama Prasad Mookerjee: জন্মবার্ষিকীর আগে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির বেদিতে ভাঙচুর, অভিযোগের তীর তৃণমূলের দিকে
Abhishek Banerjee: গাড়িতে বসে অভিষেক, বাইরে ফুটবোর্ডে ঝুলতে ঝুলতে যাচ্ছেন নিরাপত্তারক্ষীরা, ফের পুলিশি নোটিস TMC সাংসদকে
গাড়িতে বসে অভিষেক, বাইরে ফুটবোর্ডে ঝুলতে ঝুলতে যাচ্ছেন নিরাপত্তারক্ষীরা, ফের পুলিশি নোটিস TMC সাংসদকে
Bollywood News: ‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
Embed widget