এক্সপ্লোর

Mamata Banerjee: তীব্র গরমে নাজেহাল অবস্থা, রাজ্যের স্কুলগুলিতে কবে থেকে ছুটি, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী...

Weather Update: এই মুহূর্তে গরম কিছুটা কমলেও, কয়েকদিন আবহাওয়া উষ্ণই থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে। ফলে দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়তে পারে।

কলকাতা : গরমে কার্যত নাজেহাল অবস্থা। সকাল থেকেই হাসফাঁস গরম শুরু হয়ে যাচ্ছে। কাঠফাটা রোদ্দুরে মানুষ বাইরে বেরোতেই ভয় পাচ্ছেন। তৃষ্ণায় ছাতি ফেটে যাওয়া অবস্থা হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানে যেতে কার্যত কালঘাম ছুটছে ছাত্র-ছাত্রীদের । এই পরিস্থিতিতে রাজ্যের স্কুলে গরমের ছুটির কথা ঘোষণা করে দেওয়া হল। ৩০ এপ্রিল থেকেই প্রাইমারি এবং হায়ার সেকেন্ডারি স্কুলগুলিতে গরমের ছুটি পড়ে যাবে (Summer Vacations in Schools) বলে এদিন সাংবাদিক বৈঠকে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

মুখ্যমন্ত্রী বলেন, "যেহেতু গরমটা বেশি, তাই ৩০ এপ্রিল থেকেই প্রাইমারি এবং হায়ার সেকেন্ডারি স্কুলগুলিতে গরমের ছুটি পড়ে যাবে। এরমধ্যেও ১০ এপ্রিল ছুটি আছে। মহাবীর জৈনের জন্মদিন। ১৪ ও ১৫ তারিখে পয়লা বৈশাখ। অনেকগুলো রবিবার আছে। কাজেই হয়ত ৩০ এপ্রিলের মধ্যেও ১২-১৩ দিন ছুটির মধ্যে বেরিয়ে যাবে। আগে ছুটি হত মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে। যেহেতু গরম ওয়েদারটা বেশি, বাচ্চাদের কষ্ট হয়, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি। এটা শিক্ষামন্ত্রী আমাকে জানিয়েছেন যে, ছুটিটা ৩০ এপ্রিল থেকে পড়বে। যাতে ছাত্র-ছাত্রী এবং শিক্ষকদের কোনও অসুবিধা না হয়।"

গরমের গতিপ্রকৃতি...

এই মুহূর্তে গরম কিছুটা কমলেও, কয়েকদিন আবহাওয়া উষ্ণই থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে। ফলে দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়তে পারে। উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দমকা ঝোড়ো হাওয়া বইবে। উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বাড়বে রবিবার থেকে। সোম-মঙ্গলবার উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইবে।

এবার মার্চের শেষ সপ্তাহ থেকেই দহন জ্বালা শুরু হয়ে গিয়েছে। মাঝে ১-২ দিন একটু হাওয়া দিলেও, পরিস্থিতি তেমন বদলাচ্ছে না কিছুতেই। সকালে রাস্তায় বেরোলেই অস্বস্তিকর গরম, সঙ্গে দোসর আর্দ্রতা। কলকাতা থেকে জেলা, সব জায়গাতেই কমবেশি ছবিটা একই। তবে এই ছবি যে শুধু পশ্চিমবঙ্গের, তা বললে ভুল হবে একেবারেই। দেশের একাধিক গ্রীষ্মপ্রধান রাজ্য়ের ছবিগুলি মোটামুটি একই। যে জায়গাগুলোয় মার্চে মনোরম পরিবেশ থাকে, সেই সমস্ত রাজ্যেই তীব্র গরম অনুভূত হয় মার্চের মাঝামাঝি থেকেই। চড়চড় করে বাড়ছে সর্বোচ্চ তাপমাত্রা, সঙ্গে অস্বস্তি বাড়াচ্ছে আর্দ্রতা। পরিবেশবিদেরা বলছেন, এপ্রিল এবং জুন মাসে চলতি বছর গোটা ভারত যে গরম অনুভব করবে, তা এর আগে কখনও করেনি। খবরটা সত্যিই ভয়ের। চলতি কথায় আমরা বলেই থাকি, মে-জুন মাসের গরম। অর্থাৎ ধরেই নেওয়া হয়, সবচেয়ে তীব্র গরমটা পড়ে মে-জুন মাসেই। কিন্তু এবার মার্চ থেকেই যেমন অস্বস্তিকর পরিস্থিতি চারিদিকে, তাতে মে জুন মাসের গরমের কথা ভাবলে আতঙ্কিত হয়ে উঠছেন অনেকেই। মধ্য ও পূর্ব ভারতে ও উত্তর ভারতের দিকে এপ্রিল ও জুন মাসে তীব্র গরম পড়বে বলে সতর্ক করে দিচ্ছে IMD।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
Saokat Molla: ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget