এক্সপ্লোর

Mamata Banerjee Update: 'এজেন্সি নামিয়ে তুঘলকি রাজত্ব চালাচ্ছে বিজেপি', ঝাড়গ্রামে মন্তব্য মমতার

Mamata Attacks BJP: পেশিশক্তি প্রয়োগ করে বিজেপি তৃণমূলকে জব্দ করতে চাইছেন বলেও অভিযোগ করেন মমতা।

ঝাড়গ্রাম: শিক্ষক নিয়োগ দুর্নীতি (SSC REcruitment Scam) অভিযোগে জেরবার তৃণমূলের (TMC) ছোট-বড় মন্ত্রী। তার মধ্যেই ঝাড়গ্রাম থেকে বিজেপি-কে (BJP) তীব্র আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। কেন্দ্রীয় সংস্থাগুলিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে, গেরুয়া শিবিরে দেশে 'তুঘলকি রাজত্ব' চালাচ্ছে বলে অভিযোগ করেন। বিজেপি-র আমলে বাঁচার অধিকার, স্বাধীনতার অধিকার খর্ব হচ্ছে বলে মন্তব্য করেন মমতা। 

বিজেপি-কে তীব্র আক্রমণ মমতার

শুক্রবার ঝাড়গ্রামের কর্মিসভা থেকেই বিজেপি-কে নিশানা করেন মমতা। তিনি বলেন, "বিজেপি দেশজুড়ে তুঘলকি রাজত্ব চালাচ্ছে. কয়েকটি কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তুঘলকি কাণ্ড চালাচ্ছে দেশে। কারও বাঁচার অধিকার নেই, স্বাধীনতার অধিকার নেই। সব অধিকার খর্ব করেছে বিজেপি। সব গুরুত্ব প্রতিষ্ঠানে বিজেপির লোক ছাড়া কেউ যাবে না। বাংলাকে বদনাম করছে বিজেপি, কারণ জিততে পারেনি, আমাকে সরাতে পারেনি। লক্ষ্মীর ভাণ্ডার দেখে হিংসে হয় ওদের।"

পেশিশক্তি প্রয়োগ করে বিজেপি তৃণমূলকে জব্দ করতে চাইছেন বলেও অভিযোগ করেন মমতা। বলেন, "গায়ের জোরে, জুলুম করে তৃণমূলকে জব্দ করতে চাইলে, তা হওয়া সম্ভব নয়।" বিজেপি-কে হুঁশিয়ারি দিয়ে মমতা বলেন, "তৃণমূল জব্দ করে, স্তব্ধ হয় না।"

আরও পড়ুন: Mamata Banerjee: 'বাম আমলে চিরকুট দিয়ে চাকরি, চ্যাপ্টার ওপেন করব', ঝাড়গ্রামে হুঁশিয়ারি মমতার

তবে এ নিয়ে মমতাকে একহাত নেন রাজ্য বিজেপি-র নেতা রাহুল সিনহা। তাঁর কথায়, "মমতা বন্দ্যোপাধ্যায় যা বলতে চেয়েছেন, তার মর্মার্থ সকলে বুঝেছেন। বাংলায় চুরির অধিকার নেই, দেশে চুরির অধিকার নেই। অধিকার নেই কাটমানি খাওয়ার। কেউ  যদি টাকা চুরি করে, কাটমানি খায়, বেআইনি ভাবে শিক্ষক নিয়োগ করে, তার বিরুদ্ধে কথা বললেই তুঘলকি শাসন!"

মমতাকে পাল্টা রাহুলের

মমতার ছত্রছায়াতেই চুরি-দুর্নীতি বাড়ছে বলেও দাবি করেন রাহুল। তিনি বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় চুরির সাম্রাজ্য বন্ধ করুন না! সৎ থাকলে সিবিআই, ইডি কী করবে! কিছু করার উপায়ই থাকবে না। আদালত, সাধারণ মানুষ, সকলে এই সরকারকে চোর বলছেন। অসৎ হিসেবে চিহ্নিত করছেন। সেই সরকারের প্রধান হয়ে মমতা কোতোয়ালকে বকছেন। ওঁর মন্তব্যেই পরিষ্কার যে, উনি অসৎ রাজনীতিকে নিরাপত্তা দিচ্ছেন। চাইছেন, এমনটা চলতে থাকুক।" মমতা সততার রাজনীতির পরিপন্থী বলেও অভিযোগ করেন রাহুল। 

সেরা শিরোনাম

West Bengal News Live : আরও বিপাকে হুমায়ুন কবীর, টালা থানায় AJUP-প্রধানের বিরুদ্ধে অভিযোগ দায়ের
আরও বিপাকে হুমায়ুন কবীর, টালা থানায় AJUP-প্রধানের বিরুদ্ধে অভিযোগ দায়ের
Dengue : জ্বর হলে প্রথম দিনই নজর রাখুন এই লক্ষণে, আর এমনটা ঘটলে হাসপাতালে ! ডেঙ্গি নিয়ে বড় পরামর্শ রাজ্যের
জ্বর হলে প্রথম দিনই নজর রাখুন এই লক্ষণে, আর এমনটা ঘটলে হাসপাতালে ! ডেঙ্গি নিয়ে বড় পরামর্শ রাজ্যের
Earthquake : ফের ভূমিকম্প উত্তরাখণ্ড - দিল্লিতে, কেন বারবার কেঁপে উঠছে পাহাড় ? বড় বিপদ আসন্ন?
ফের ভূমিকম্প উত্তরাখণ্ড - দিল্লিতে, কেন বারবার কেঁপে উঠছে পাহাড় ? বড় বিপদ আসন্ন?
By Election and Annapurna Yojana:
"৯০ শতাংশ মুসলিম মহিলা বিজেপিকে ভোট দিয়েছে, আমার বিশ্বাস", উপনির্বাচনের পর অন্নপূর্ণা যোজনা নিয়ে বললেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Santosh Mitra Square: ভিড় সামলাতে কী ব্যবস্থা, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো ঘুরে দেখে কী বললেন CP?
Rejinagar By-Election 2026: উপনির্বাচন ঘিরে সরগরম রেজিনগর, বিকেল ৫ পর্যন্ত ভোট পড়েছে ৭৮.৪২%
Humayun Kabir: পুলিশকে হুমকি....ধস্তাধস্তি, টেনে হিঁচড়ে হুমায়ুন কবীরকে আটক করল পুলিশ
Suvendu Adhikari:
Rejinagar BJP Candidate: উপনির্বাচনের দিন মাছ-ভাতে মধ্যাহ্নভোজ সারলেন বিজেপি প্রার্থী শাখারভ সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget