এক্সপ্লোর

Mamata Banerjee: 'বাম আমলে চিরকুট দিয়ে চাকরি, চ্যাপ্টার ওপেন করব', ঝাড়গ্রামে হুঁশিয়ারি মমতার

SSC Case: বাম আমলে নিয়োগ নিয়ে একাধিক অভিযোগ করেছেন তৃণমূল নেতারা। এবার আক্রমণ শানালেন খোদ মুখ্যমন্ত্রী।

ঝাড়গ্রাম: এসএসসি (SSC) নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে। চলছে সিবিআই (CBI) তদন্ত। নাম জড়িয়েছে একাধিক মন্ত্রীর। চাকরি নিয়ে দুর্নীতির অভিযোগে রাজ্যের শাসক দলের দিকে আক্রমণ শানিয়েছে বিরোধীরা। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার ঝাড়গ্রামে (Jhargram) দলীয় সভায় পাল্টা আগের শাসক দলকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। 

কী বললেন মমতা:
তিনি এদিন বলেন, '৩৪ বছরে, সিপিএম আমলে চিরকুট দিয়ে চাকরি পাওয়া যেত। বদলি হত। সিপিএমের ৩৪ বছরে অনেক খোঁজ নিয়েছি। আস্তে আস্তে চ্যাপ্টার ওপেন করব। এতদিন ভদ্রতার খাতিরে কিছু করিনি।' 

বাম আমলে নিয়োগ নিয়ে একাধিক অভিযোগ করেছেন তৃণমূল নেতারা। এবার আক্রমণ শানালেন খোদ মুখ্যমন্ত্রী। বুধবার দিনভর, রাজ্যজুড়ে নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে আক্রমণ শানিয়েছে বাম ছাত্র সংগঠন। মিন্টো পার্কে বিক্ষোভ ঘিরে তুমুল ধস্তাধস্তি হয়েছিল পুলিশের সঙ্গে। দুর্নীতির অভিযোগে অভিযুক্ত পরেশ অধিকারীর খোঁজ পাওয়া যাচ্ছে না। সেই কারণেই রাস্তায় নেমে প্রতিবাদ কর্মসূচি নিয়েছে সিপিএম। এই পরিস্থিতিতে পাল্টা সিপিএম আমলের দুর্নীতির অভিযোগ তৃণমূলের মুখে। 

পাল্টা তোপ সিপিএমের:
যদিও মমতার অভিযোগ উড়িয়ে দিয়েছে সিপিএম (CPIM)। দলের নেতা সুজন চক্রবর্তী বলেন, 'মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করছি, আপনি চিরকুট খুঁজে বার করুন। তার আগে উধাও হয়ে যাওয়া মন্ত্রীকে খুঁজে বার করুন। কয়লা পাচারে কারা যুক্ত খুঁজে বার করুন। সিপিএমের বিরুদ্ধে অনেক কমিশন করেছেন, মিথ্যে মামলা করেছেন। করের টাকায় তৈরি কমিশনের রিপোর্ট প্রকাশ করুন আগে।'

এসএসসি নিয়োগ নিয়ে একাধিক মামলা চলছে। আদালতের নির্দেশে শুরু হয়েছে তদন্ত। তা ঘিরে শুরু রাজনৈতিক তরজাও। এসএসসি নিয়োগ দুর্নীতিতে জড়িতদের গ্রেফতারের দাবিতে রাস্তায় নেমে আন্দোলন করছে বিরোধীরা। টানা আন্দোলন করছেন চাকরিপ্রার্থীরা। এই পরিস্থিতিতে নিয়োগ দুর্নীতি ঘিরে সরগরম রাজ্য রাজনীতি। 

আরও পড়ুন:  ‘সমব্যথী প্রকল্পে টাকা কম পেলে থানায় এফআইআর করুন’, ঝাড়গ্রামের সভা থেকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

সেরা শিরোনাম

West Bengal News Live: নন্দীগ্রাম ও রেজিনগর আসনে রেকর্ড মার্জিনে জয় বিজেপির, লাইভ আপডেট
নন্দীগ্রাম ও রেজিনগর আসনে রেকর্ড মার্জিনে জয় বিজেপির, লাইভ আপডেট
Nandigram Bypoll Election Result LIVE Updates: নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Koel Mullick: বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপির রাজ্যসভার সাংসদ হলেন কোয়েল মল্লিক, আজ নিলেন সার্টিফিকেট
Koel Mullick: বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপির রাজ্যসভার সাংসদ হলেন কোয়েল মল্লিক, আজ নিলেন সার্টিফিকেট
TMC News : 'এ রাজ্যে তৃণমূল কংগ্রেসকে দুর্বল করা যাবে না' বিজেপি যাওয়ার জল্পনা ওড়ালেন তৃণমূল নেতা
'এ রাজ্যে তৃণমূল কংগ্রেসকে দুর্বল করা যাবে না' বিজেপি যাওয়ার জল্পনা ওড়ালেন তৃণমূল নেতা

ভিডিও

Mamata Banerjee News : এবার বিকাশ ভট্টাচার্যর পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় | ABP Ananda
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Kolkata News : পুজোর আগে ফের অখাদ্যের খোঁজে সক্রিয় কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা বিভাগ | ABP Ananda
Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget