এক্সপ্লোর

Mamata attacks Centre : "তেল থেকে টোল সবকিছু বাড়াচ্ছে কেন্দ্র", মোদি সরকারকে নিশানা মমতার

Mamata on Price Hike : আগামীদিনে রাজ্যের অন্যান্য জাতীয় সড়কগুলিতে টোল ট্যাক্স বাড়ানো নিয়ে তৈরি হয়েছে জল্পনা।

কলকাতা : মূল্যবৃদ্ধি (Price Hike) নিয়ে ফের কেন্দ্রকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের। "তেল থেকে টোল সবকিছু বাড়াচ্ছে কেন্দ্র", এই ভাষাতেই ফের মোদি সরকারকে (Modi Government) আক্রমণ করেন মমতা। তিনি বলেন, ৮০০ ওষুধের দাম বাড়িয়েছে কেন্দ্র। ৬ মাস আগেই বাড়িয়েছিল ওষুধের দাম, আবার বাড়িয়েছে।"

বাড়ল জাতীয় সড়কে যাতায়াতের খরচ: আগামীকাল, বৃহস্পতিবার থেকে ৬ নম্বর জাতীয় সড়কে টোল ট্যাক্স বাড়ানোর বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বালিভাষা টোল প্লাজায়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খড়গপুর থেকে ঝাড়গ্রামের চিচরা যাওয়ার ৬ নম্বর জাতীয় সড়কে বাড়ানো হয়েছে টোল ট্যাক্স। ছোট গাড়ির ক্ষেত্রে ৮০ টাকার বদলে এবার থেকে গুনতে হবে ১২৫ টাকা। ছোট বাণিজ্যিক যানবাহনের ক্ষেত্রে টোল ট্যাক্সের পরিমাণ ১৩৫ টাকা থেকে বাড়িয়ে ২০০ টাকা করা হয়েছে। স্বাভাবিকভাবেই খরচ বাড়ায় মাথায় হাত নিত্যযাত্রীদের। সবমিলিয়ে, এই পরিস্থিতিতে আগামীদিনে রাজ্যের অন্যান্য জাতীয় সড়কগুলিতে টোল ট্যাক্স বাড়ানো নিয়ে তৈরি হয়েছে জল্পনা।

আরও পড়ুন ; মূল্যবৃদ্ধির ঝাঁঝে হেঁশেলে পা রাখাই দায়, কলকাতায় হাজারের গণ্ডি ছাড়াল LPG-র দাম

পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে এমনিতেই টানা হ্যাঁচড়া চলছে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে। আজ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১১৫ টাকা ১২ পয়সা। ডিজেলে লিটার প্রতি দাম ৯৯ টাকা ৮৩ পয়সা। 

সম্প্রতি মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে জ্বালানির দামে মূল্যযুক্ত কর কমানোর কথা বলতে গিয়ে কর্নাটক, গুজরাত এবং বিজেপি শাসিত রাজ্যগুলির সঙ্গে বাকিদের তুলনা টেনেছিলেন প্রধানমন্ত্রী। অভিযোগ করেছিলেন যে, কিছু রাজ্য নিজেদের নাগরিকের সুবিধা দিতে কর ছাঁটায়ের ইতিবাচক পদক্ষেপ নিলেও, বাংলা, মহারাষ্ট্রের মতো রাজ্য সেই পথে হাঁটেনি। সেই কারণেই রাজ্যের মানুষকে ভুগতে হচ্ছে বলে দাবি করেন তিনি। 

এর পাল্টা জবাবে বাংলার মুখ্যমন্ত্রী দাবি করেছিলেন, একতরফা কথা বলে দেশবাসীকে বিভ্রান্ত করছেন মোদি। পেট্রোল-ডিজেল এবং রান্নার গ্যাসের দাম বাড়িয়ে কয়েক লক্ষ কোটি টাকা ঘরে তুলেছে তাঁর সরকার। আর যখন দেশবাসীকে রেহাই দেওয়ার কথা উঠছে, তখন বিরোধী-শাসিত রাজ্যগুলির ঘাড়ে দোষ ঠেলছেন। রাজ্য সরকারের বকেয়া টাকাও আজ পর্যন্ত কেন্দ্র মেটায়নি বলেও অভিযোগ করেন মমতা।  

এই পরিস্থিতিতে দিনকয়েক আগে কলকাতায় হাজারের গণ্ডি পার করে রান্নার গ্যাসের দাম (LPG Price Hike)। ৫০ টাকা বেড়ে প্রতি ১৪.২ কেজি সিলিন্ডারের দাম হয় ১ হাজার ২৬ টাকা। ২০১৪-র পর ২০২২, আট বছর পর ফের হাজারের গণ্ডি পেরোল এলপিজি-র দাম। যদিও সেইসময় ভর্তুকির পরিমাণ বেশি (LPG Subsidy) হওয়ায় সাধারণ মানুষের ওপর চাপ কম পড়েছিল। এবারে ভর্তুকির পরিমাণ কম হওয়ায় চাপ অনেক বেশি বেড়েছে (Cooking Gas Price)।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Live News Update: দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে চার্জশিট, রয়েছে প্রোমোটরের থেকে ব্যাপক তোলাবাজির উল্লেখ
দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে চার্জশিট, রয়েছে প্রোমোটরের থেকে ব্যাপক তোলাবাজির উল্লেখ
১০ লক্ষেরও বেশি পরিবারের অ্যাকাউন্টে রাজ্য সরকারের এই টাকা, ১৫ অগাস্ট পর্যন্ত.....কী জানালেন দিলীপ ঘোষ?
১০ লক্ষেরও বেশি পরিবারের অ্যাকাউন্টে রাজ্য সরকারের এই টাকা, ১৫ অগাস্ট পর্যন্ত.....কী জানালেন দিলীপ ঘোষ?
Debraj Chakraborty: গ্রেফতারির ৩৫ দিন পার, অভিষেক ঘনিষ্ঠ দেবরাজের বিরুদ্ধে চার্জশিট জমা পড়ল আদালতে, কী কী অভিযোগ ?
গ্রেফতারির ৩৫ দিন পার, অভিষেক ঘনিষ্ঠ দেবরাজের বিরুদ্ধে চার্জশিট জমা পড়ল আদালতে, কী কী অভিযোগ ?
CM Suvendu Adhikari:
"কোনও গুন্ডাগিরি হবে না এখানে..", দুর্নীতি ইস্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget