এক্সপ্লোর

Mamata Banerjee: ভোটের আগে বাংলাকে টার্গেট করা হচ্ছে, রাষ্ট্রপতির অনুষ্ঠান নিয়ে প্রধানমন্ত্রীকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের!

Mamata Banerjee on Narendra Modi: ছবি দেখিয়ে প্রধানমন্ত্রীকে নিশানা করেন বাংলার মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "রাষ্ট্রপতি দাঁড়িয়ে রয়েছেন ও প্রধানমন্ত্রী বসে রয়েছেন। আমরা এমন করি না।"

ধর্মতলার ধর্নামঞ্চ থেকে এবার রাষ্ট্রপতি ইস্যুতে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ওই অনুষ্ঠানে রাজ্য সরকার পার্টি ছিল না। অনুষ্ঠানের সংগঠক রাজ্য সরকারকে অনুষ্ঠানে ডাকেনি বলেও অভিযোগ করেন তিনি। এ ছাড়াও তিনি আরও বলেন, "ওই অনুষ্ঠানের জায়গাটা এয়ারপোর্ট অথরিটির ছিল। ফলে, এটা সম্পূর্ণ তাদের ব্যর্থতা"।

"শুধুমাত্র নির্বাচন আসছে বলে বাংলাকে টার্গেট করা হচ্ছে। নির্বাচনের আগে শুধুমাত্র বাংলাকে দোষারোপ করা হচ্ছে, কেন কেন কেন?", এদিন ক্ষোভ প্রকাশ করতে শোনা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এরপরই জুন মালিয়া ও বীরবাহা হাঁসদাকে তিনি বলেন একটি ছবি তুলে দেখাতে। যে ছবিতে দেখা যাচ্ছে দাঁড়িয়ে রয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও বসে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ছবি দেখিয়ে প্রধানমন্ত্রীকে নিশানা করেন বাংলার মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "রাষ্ট্রপতি দাঁড়িয়ে রয়েছেন ও প্রধানমন্ত্রী বসে রয়েছেন। আমরা এমন করি না।"

এরপর রাষ্ট্রপতির অনুষ্ঠান সম্পর্কে তাঁর মুখে শোনা যায়, "ওদিনের অনুষ্ঠানে আমাদের মেয়র উপস্থিত ছিলেন। আমি একটা ধর্নায় ছিলাম, কীভাবে আমি যাব সেখানে এই ধর্না ছেড়ে? আমাকে তো ওই অনুষ্ঠান সম্পর্কে জানানোই হয়নি। আমি এখানে মানুষের জন্য, মানুষের নির্বাচনের অধিকারের জন্য লড়াই করছি। আমরা সকলের জন্য লড়াই করছি। কারণ, এটা আমার দেশ ভারতবর্ষ। আমি সব ধর্মের মানুষকে ভালবাসি।"

এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া কার অধীনে? এদিন এই প্রশ্নও তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গ্রিনরুমও এয়ারপোর্ট অথরিটির অধীনে, এই কথা শোনা যায় তাঁর মুখে। আর সেই ইস্যু তুলে তিনি বলেন, এই বিষয়ে আমাদের দোষারোপ করবেন না। 

আন্তর্জাতিক নারী দিবস নিয়ে বলতে গিয়ে এদিন ক্ষোভ প্রকাশ করতেও দেখা যায় মমতাকে। তিনি বলেন, "প্রধানমন্ত্রী টুইট করেছেন যে আমরা কেন আন্তর্জাতিক নারী দিবস পালন করছি? হাজার বার, কোটি কোটি বার আমরা আন্তর্জাতিক নারী দিবস পালন করব"। আন্তর্জাতিক নারী দিবস পালন নিয়ে প্রধানমন্ত্রী আমাদের সমালোচনা করতে পারেন না, এদিনের সভা থেকে বলেন তিনি।

উল্লেখ্য, গতকাল শিলিগুড়ির অনুষ্ঠানে এসেছিলেন। সেই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর যাওয়া নিয়ে মন্তব্য করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেন, "আমি খুব দুঃখ পেয়েছিলাম। সাধাণত রাষ্ট্রপতি এলে মুখ্যমন্ত্রী আসেন। আমিও তো বাংলারই মেয়ে। মমতা আমার ছোট বোন। হয়তো কোনও কিছুতে রাগ হয়েছে। তাই অন্য জায়গায় অনুষ্ঠান করছেন। আমার মনে কিন্তু কোনও রাগ নেই।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Mamata Banerjee: ‘যুবসাথী’ প্রকল্পে টাকা, চাকরিও দেবে রাজ্য, ‘কারও কাছে হাত পাততে হবে না’, ‘লক্ষ্মীর ভাণ্ডার’ নিয়ে আশ্বস্ত করলেন মমতা
‘যুবসাথী’ প্রকল্পে টাকা, চাকরিও দেবে রাজ্য, ‘কারও কাছে হাত পাততে হবে না’, ‘লক্ষ্মীর ভাণ্ডার’ নিয়ে আশ্বস্ত করলেন মমতা
Tathagata Roy : 'কাঁধে কাঁধ মিলিয়ে লড়ছেন', BJP-র ৩ নেতার প্রশংসায় তথাগত; দিলীপকে নিয়ে কী বললেন ?
'কাঁধে কাঁধ মিলিয়ে লড়ছেন', BJP-র ৩ নেতার প্রশংসায় তথাগত; দিলীপকে নিয়ে কী বললেন ?
Mamata Banerjee : 'কংগ্রেসকে এখানে জিতিয়ে কী লাভ, একটা সিট নিয়ে সরকার গঠন করবে ?' কোন আসনের কথা বললেন মমতা ?
'কংগ্রেসকে এখানে জিতিয়ে কী লাভ, একটা সিট নিয়ে সরকার গঠন করবে ?' কোন আসনের কথা বললেন মমতা ?
Kolkata Metro: কালীঘাট স্টেশনের আপ লাইনে চলন্ত মেট্রোর সামনে ঝাঁপ একজনের ! ফের ব্যাহত পরিষেবা
কালীঘাট স্টেশনের আপ লাইনে চলন্ত মেট্রোর সামনে ঝাঁপ একজনের ! ফের ব্যাহত পরিষেবা
Advertisement

ভিডিও

Sange Suman (০৩.০৪.২৬)পর্ব ২| ভবানীপুরে অমিত শাহের রোড শোতে অশান্তি, FIR-এর পর ২ DCP-কে শোকজ
Sange Suman (০৩.০৪.২৬)পর্ব ১| মালদায় হামলাকাণ্ডে উস্কানিমূলক বক্তৃতা, সহযোগী-সহ CID-র জালে মোফাক্কারুল
Ghantakhanek Sange Suman(০২.০৪.২৬) পর্ব ২ |
Ghantakhanek Sange Suman(০২.০৪.২৬) পর্ব ১ |
Ganesh Sattu : অলরাউন্ডার রবীন্দ্র জাডেজাকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর করল 'গণেশ ছাতু'
Advertisement

ফটো গ্যালারি

Advertisement
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : শীঘ্রই বাড়বে সোনার দাম ! পয়লা বৈশাখের আগে কমে পাচ্ছেন, আজ কত চলছে দর ?
শীঘ্রই বাড়বে সোনার দাম ! পয়লা বৈশাখের আগে কমে পাচ্ছেন, আজ কত চলছে দর ?
Donald Trump : 'ওর বউ খুব খারাপ ব্যবহার করে', ফ্রান্সের প্রেসিডেন্টের গোপন কথা প্রকাশ্য়ে, ট্রাম্প দিলেন কীসের খোঁচা ?
'ওর বউ খুব খারাপ ব্যবহার করে', ফ্রান্সের প্রেসিডেন্টের গোপন কথা প্রকাশ্য়ে, ট্রাম্প দিলেন কীসের খোঁচা ?
Raghav Chadda Education : রাঘব চাড্ডাকে নিয়ে তোলপাড় দিল্লির রাজনীতি ! কতদূর পড়াশোনা, কী ডিগ্রি রয়েছে সাংসদের ?
রাঘব চাড্ডাকে নিয়ে তোলপাড় দিল্লির রাজনীতি ! কতদূর পড়াশোনা, কী ডিগ্রি রয়েছে সাংসদের ?
Raghav Chadda :  'সিঙাড়া নিয়ে কথা বলো, মোদির বিরুদ্ধে বলতে ভয় পাও', এবার রাঘব চাড্ডার বিরুদ্ধে সরাসরি আক্রমণে আপ
 'সিঙাড়া নিয়ে কথা বলো, মোদির বিরুদ্ধে বলতে ভয় পাও', এবার রাঘব চাড্ডার বিরুদ্ধে সরাসরি আক্রমণে আপ
BSNL Recharge Plan :  জিও , এয়ারটেলের চিন্তা বাড়াবে BSNL-এর এই প্ল্যান, ২০০ টাকার কমে অনেক সুবিধা
 জিও , এয়ারটেলের চিন্তা বাড়াবে BSNL-এর এই প্ল্যান, ২০০ টাকার কমে অনেক সুবিধা
Ravi Varma Painting: গৃহকর্মে ব্যস্ত মা যশোদা, আদুরে আবদার নিয়ে হাজির শিশু কৃষ্ণ, ১৬৭ কোটিতে বিক্রি হল রাজা রবি বর্মার আঁকা ছবি, কিনলেন এই শিল্পপতি…
গৃহকর্মে ব্যস্ত মা যশোদা, আদুরে আবদার নিয়ে হাজির শিশু কৃষ্ণ, ১৬৭ কোটিতে বিক্রি হল রাজা রবি বর্মার আঁকা ছবি, কিনলেন এই শিল্পপতি…
Gujarat School Food Poisoning : খাবার খেতেই পেটে ব্যথা ! গুজরাতের স্কুলে অসুস্থ শতাধিক পড়ুয়া, পাওভাজি-পোলাওতে 'বিষক্রিয়া' ?
খাবার খেতেই পেটে ব্যথা ! গুজরাতের স্কুলে অসুস্থ শতাধিক পড়ুয়া, পাওভাজি-পোলাওতে 'বিষক্রিয়া' ?
Gold Price Today : আজ আরও কমে পাবেন সোনা ! রাজ্যে কত হল রেট ?
আজ আরও কমে পাবেন সোনা ! রাজ্যে কত হল রেট ?
Embed widget