এক্সপ্লোর

Mamata Banerjee : 'কংগ্রেসকে এখানে জিতিয়ে কী লাভ, একটা সিট নিয়ে সরকার গঠন করবে ?' কোন আসনের কথা বললেন মমতা ?

Congress News : এবছরের শুরুতেই রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিয়ে, তৃণমূল থেকে কংগ্রেসে ফিরেছেন মৌসম বেনজির নুর।

মালতিপুর : সাম্প্রতিক সময়ে মালদা ও মুর্শিদাবাদ জেলা থেকে কংগ্রেস উল্লেখযোগ্য ফল না করলেও, রাজনৈতিক ওয়াকিবহাল মহল বলে থাকে, এই দুই জেলায় এখনও কংগ্রেসের ভালই ভোটব্যাঙ্ক আছে। যদিও এই কথার সারবত্তা কতটা আছে তা ৪ মে ভোটের ফল ঘোষণা হলেই পরিষ্কার হয়ে যাবে। কিন্তু, তার আগে এই দুই জেলা থেকে ভাল ফল করতে মরিয়া তৃণমূল, বিজেপি, বামেরা...প্রায় সব দলই। এই আবহে এদিন মালতিপুরের সামসি কলেজ মাঠে দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই তাঁর মুখ থেকে উঠে এল কংগ্রেসের কথা। একইসঙ্গে টানলেন সিপিএম-বিজেপিকেও। West Bengal News 2026

তৃণমূলনেত্রী বলেন, "কংগ্রেসকে এখানে জিতিয়ে কী লাভ ? সরকার গঠন করবে একটা সিট নিয়ে ? তাহলে আপনি কেন দেবেন ? আপনার তো কোনও লাভ হবে না ! সিপিএমকে ভোট দিয়ে কী লাভ ? ও তো বিজেপির সঙ্গে যাবে । আর ওখানে হায়দ্রাবাদ থেকে উড়েছে পাখি, সেই পাখিগুলিকে ভোট দিয়ে কী হবে ? ও তো ডানা মেলে বিজেপির টাকায় আসছে, আর ডানা মেলে বিজেপির টাকায় পালিয়ে যাচ্ছে। তাদের ভোট দিয়ে কিছু কাজ হবে ?" প্রসঙ্গত, এবছরের শুরুতেই রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিয়ে, তৃণমূল থেকে কংগ্রেসে ফিরেছেন মৌসম বেনজির নুর। গনি খান চৌধুরীর ভাইজি মৌসম নুরকে মালদার মালতিপুর কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে।

এদিন নাম না করে মৌসমের উদ্দেশে তিনি বলেন, "মালদায় এত কাজ করার পরেও লোকসভার দু'টো সিটের মধ্যে একটা কংগ্রেস পেয়েছে, একটা বিজেপি পেয়েছে। তৃণমূল কিন্তু পায়নি। তাতে লাভটা কী হল ? তৃণমূল কংগ্রেস থাকলে আপনাদের জন্য লড়তে পারত। আমরা তাই মালদার কোনও প্রতিনিধি ছিল না বলে আপনাদের ঘরের একজন মহিলাকে আমরা রাজ্যসভায় পাঠিয়েছিলাম। রাজ্যসভায় টিকিট পাওয়া চাট্টিখানি কথা নয়। ৬ বছর তিনি ছিলেন, একমাস আগে রেজিগনেশন করেছেন। তাঁকে আমরা লোকসভা ভোটেও দাঁড় করিয়ে ছিলাম। মা তাঁর সন্তানকে যতটুকু দিতে পারেন, সবটাই দিয়েছেন। কিন্তু, ইলেকশনের আগে...তিনি অন্য দলে গেছেন আমার কোনও আপত্তি নেই। তিনি যে দলেই যান ভাল থাকুন, আমার কোনও আপত্তি নেই। কিন্তু, ভোটটা তাঁদের দেবেন না। তাঁরা তৃণমূল থেকে সব নিয়েছেন। আর যুদ্ধের সময় পালিয়ে গেছেন। পলাতকদের ক্ষমা করবেন না।"  
 
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

Nirmal Ghosh | ওড়িশায় গিয়েও হল না শেষরক্ষা! কীভাবে মিলল নির্মলের খোঁজ?
Suvendu Adhikari: আজ থেকে বেটি বাঁচাও বেটি পড়াও' প্রকল্পেও যুক্ত করলাম, ঘোষণা মুখ্যমন্ত্রীর
Independence Day 2026: স্বাধীনতা দিবস উদযাপনে তিরঙ্গা আলোয় সাজল ভিক্টোরিয়া মেমোরিয়াল
NRS Nurse Death: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা, গঠিত হল ৮ সদস্যের তদন্ত কমিটি
Voter Card and Aadhar Card Recovery: শান্তিপুরে জঙ্গল থেকে উদ্ধার প্রায় ১৫টি ভোটার কার্ড! তদন্তে পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget