এক্সপ্লোর

Kolkata Metro: কালীঘাট স্টেশনের আপ লাইনে চলন্ত মেট্রোর সামনে ঝাঁপ একজনের ! ফের ব্যাহত পরিষেবা

Kolkata Metro Problem: ফের মেট্রোয় আত্মহত্যার চেষ্টা। কালীঘাট স্টেশনের আপ লাইনে চলন্ত মেট্রোর সামনে ঝাঁপ এক ব্যক্তির। টনার জেরে টালিগঞ্জ থেকে ময়দান পর্যন্ত মেট্রো চলাচল ব্যাহত। 

হিন্দোল দে, কলকাতা : ফের মেট্রোয় আত্মহত্যার চেষ্টা ? কালীঘাট স্টেশনের আপ লাইনে চলন্ত মেট্রোর সামনে ঝাঁপ দেন এক ব্যক্তি। পরবর্তীতে তাঁকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। শনিবার দুপুরের এই ঘটনার জেরে টালিগঞ্জ থেকে ময়দান পর্যন্ত মেট্রো চলাচল ব্যাহত হয় বেশ কিছুটা সময়ের জন্য। দ্রুত পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চালায় মেট্রো রেল কর্তৃপক্ষ। পরবর্তীতে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে ১টা ২৯ মিনিট থেকে যে অংশে পরিষেবা ব্যাহত হয়েছিল সেখানে মেট্রো চালু করা হয়েছে। কেন ওই ব্যক্তি ঝাঁপ দিয়েছিলেন? কী উদ্দেশ্য ছিল তাঁর তা এখনও স্পষ্ট নয়। মেট্রো স্টেশনে এভাবে ঝাঁপ দেওয়ার ঘটনা নতুন নয়। এর আগেও বহুবার হয়েছে। আর তার জেরে ব্যাহত হয়েছে পরিষেবা। কবে প্রশাসনের টনক নড়বে? কবে কড়া হবে মেট্রো স্টেশনগুলির নিরাপত্তা ব্যবস্থা? প্রশ্ন তুলছেন ভোগান্তির শিকার হওয়া নিত্যযাত্রীদের একাংশ। 

যিনি ঝাঁপ দিয়েছিলেন তাঁকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। পুলিশের সাহায্যে তাঁকে উদ্ধার করা সম্ভব হয়েছে। শনিবার দুপুর ১টা ৬ মিনিট নাগাদ কালীঘাট থেকে দক্ষিণেশ্বরগামী মেট্রোর লাইনে আচমকাই একটি চলন্ত মেট্রোর সামনে ঝাঁপ দেন এক ব্যক্তি। এই ঘটনা দেখতে পেয়েই ট্রেন থামিয়ে দেন চালক। সাময়িক ভাবে পরিষেবা বন্ধ করা হয়। টালিগঞ্জ থেকে ময়দানের মধ্যে মেট্রো পরিষেবা বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। যদিও ময়দান থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত, ২ দিনের অর্থাৎ আপ এবং ডাউনে চলাচল করছিল মেট্রো। অন্যদিকে, টালিগঞ্জ থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্তও আপ এবং ডাউন লাইনে চালু ছিল মেট্রো পরিষেবা। আচমকা মেট্রো পরিষেবা ব্যাহত হওয়ায় স্বভাবতই নাকাল হয়েছেন যাত্রীরা। 

কখনও মেট্রোর যান্ত্রিক ত্রুটি, কখনও রেকে সমস্যা, কখনও বা যাত্রীদের আত্মহত্যার চেষ্টা - প্রায়শই এইসব ঘটনা দেখা যায় কলকাতা মেট্রোয়। অনেকক্ষেত্রেই ব্যস্ত সময়, অফিস তাইমের ভিড় যখন প্রবল থাকে, তখন দীর্ঘ সময়ের জন্য বন্ধ থাকে পরিষেবা। ফলে চূড়ান্ত হয়রানির শিকার হন যাত্রীরা। মেট্রো স্টেশনে ঢুকে এভাবে লাইনে ঝাঁপ দেওয়ার ঘটনা কবে বন্ধ হবে, তাই নিয়ে প্রশ্ন তুলেছেন নিত্যযাত্রীদের একাংশ। কেন মেট্রো কর্তৃপক্ষ এই বিষয়ে কড়া পদক্ষেপ গ্রহণ করে না, সঠিক নিরাপত্তার ব্যবস্থা করে না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই।                     

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SC On DA: সবাই DA পাবেন কবে ? সুপ্রিম কোর্টে DA মামলার শুনানিতে আইনজীবী বিকাশরঞ্জন, কেন ‘টাকা তোলা যাচ্ছে না' ? কী নির্দেশ আদালতের
সবাই DA পাবেন কবে ? সুপ্রিম কোর্টে DA মামলার শুনানিতে আইনজীবী বিকাশরঞ্জন, কেন ‘টাকা তোলা যাচ্ছে না' ? কী নির্দেশ আদালতের
'কালকের মধ্যে টাকা পেয়ে যাবেন' অন্নপূর্ণা-র টাকা নিয়ে কাদের বললেন মুখ্যমন্ত্রী ?
'কালকের মধ্যে টাকা পেয়ে যাবেন' অন্নপূর্ণা-র টাকা নিয়ে কাদের বললেন মুখ্যমন্ত্রী ?
Annapurna Yojona :'২০ তারিখের মধ্যে আপনি টাকা না পেলে ....' অন্নপূর্ণার টাকা নিয়ে আজ বড় আপডেট দিলেন মুখ্যমন্ত্রী
'২০ তারিখের মধ্যে আপনি টাকা না পেলে ....' অন্নপূর্ণার টাকা নিয়ে আজ বড় আপডেট দিলেন মুখ্যমন্ত্রী
News Live Updates: 'রাজ্যে সরকার বদল হয়েছে, CBI তদন্তের নির্দেশ দিতেই পারে', আইপ্যাক মামলায় আদালতে বললেন আইনজীবী তথা তৃণমূল সাংসদ মেনকা গুরুস্বামী
'রাজ্যে সরকার বদল হয়েছে, CBI তদন্তের নির্দেশ দিতেই পারে', আইপ্যাক মামলায় আদালতে বললেন আইনজীবী তথা তৃণমূল সাংসদ মেনকা গুরুস্বামী

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget