এক্সপ্লোর

Mamata Banerjee: 'পুজোতে ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন', RG Kar আবহে পরামর্শ মমতার

RG Kar Case: RG Kar কাণ্ডের বিচার চেয়ে রাতদখল কর্মসূচি নিয়েও উষ্মাপ্রকাশ মুখ্যমন্ত্রীর

কলকাতা: সুপ্রিম কোর্টে শুনানির ঠিক আগের রাতে রাতদখল কর্মসূচি নিয়েছিলেন সাধারণ জনগণ। এদিন সুপ্রিম কোর্টে শুনানি হয়েছে। তারপরেই সাংবাদিক বৈঠকে একের পর এক তোপ মমতা বন্দ্য়োপাধ্যায়ের। প্রশ্ন তুললেন রাতদখল কর্মসূচি নিয়েও।  

এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে বললেন, 'পুজোতে ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন। রাস্তা আটকালে সবার অসুবিধা হয়। মাইক বাজালে বয়স্কদের অসুবিধা হয়।' কথা বলতে চাইলে জানানো হোক, আন্দোলনকারীদের বার্তা মুখ্যমন্ত্রীর। পাশাপাশি, তাঁর হুঁশিয়ারি 'কারও বিরুদ্ধে কেস দিইনি বলে সেটাকে দুর্বলতা ভাববেন না।' এখনও বিচার মেলেনি আরজি কর কাণ্ডের, তার মধ্যেই পুজোয় ফিরতে বললেন মুখ্যমন্ত্রী। রাত দখলের নেপথ্যে কেন্দ্রীয় সরকার ও বাম দলের হাত রয়েছে বলেও অভিযোগ।

মুখ্য়মন্ত্রী আরও বলেন, 'যেহেতু আমরা কিছু পাল্টা করছি না, একতরফা হয়ে যাচ্ছে। কিন্তু প্রতিদিন রাতে আপনারা যদি রাস্তায় থেকে, অনেক মানুষ তো বিরক্ত হয়, অনেক বয়স্ক মানুষ আছে, মাইক লাগালে ঘুমের অসুবিধাও হয়। তা সত্ত্বেও আমরা সব ছেড়ে দিয়েছি।'

১ মাস পার, আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের প্রতিবাদে নাগরিক সমাজের আন্দোলন চলছে। মেয়েদের রাত দখল থেকে রাস্তায় মানব-বন্ধন, গানে, কবিতায়, গ্রাফিতিতে মনের ক্ষোভ, মুখ ফুটে বেরিয়ে আসছে। দক্ষিণের যাদবপুর-গড়িয়া থেকে উত্তরের রথতলা, প্রায় প্রতিরাতেই হয়ে উঠছে আন্দোলনের এপিসেন্টার। এই অবস্থায় এবার উৎসবে ফিরে আসার আহ্বান করলেন মুখ্যমন্ত্রী।

মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় এদিন বলেন, 'সুপ্রিম কোর্টের অর্ডারকে সম্মান দিয়েই, আমি খুশি যে পুলিশ কোনও অ্য়াকশন, যারা আন্দোলন করেছে, তাদের বিরুদ্ধে নেয়নি। এটা একমাত্র বাংলাই পারে। কারণ, বাংলা মানুষকে গণতান্ত্রিক অধিকার দিয়েছে। এটা UP-তে (উত্তরপ্রদেশে) হয় না। বিহারে হয় না। এটা রাজস্থানে হয় না। এটা দিল্লিতে হয় না। তাদের মুখ বন্ধ করে দেওয়া হয়। এখানে যত আন্দোলন হয়েছে, অনুমতি ছাড়া। অনুমতি পর্যন্ত নেয়নি। ১ মাস তো হয়ে গেল। আজকে ৯ তারিখ। আমি অনুরোধ করব, পুজোতে ফিরে আসুন। উৎসবে ফিরে আসুন।' আরজি কর-কাণ্ডের প্রতিবাদে মুখর উত্তর থেকে দক্ষিণ। উৎসবে ফিরে আসার আহ্বান মুখ্যমন্ত্রীর।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: ময়নাতদন্ত নিয়ে ফের প্রশ্ন! নমুনা সংরক্ষণেও কি বেনিয়ম? কোথায় সেই 'বিশেষ' নথি?

সেরা শিরোনাম

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার আবেদন করেছিলেন, আপনার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়েছে কি না বুঝবেন কীভাবে?
অন্নপূর্ণা যোজনার আবেদন করেছিলেন, আপনার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়েছে কি না বুঝবেন কীভাবে?
West Bengal News Live: 'হয় সরাসরি তৃণমূল করুন, নয়তো বিজেপি করুন, বেইমানদের ক্ষমা নয়', বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
'হয় সরাসরি তৃণমূল করুন, নয়তো বিজেপি করুন, বেইমানদের ক্ষমা নয়', বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
Conch Shell GI Tag: রামায়ণ-মহাভারত ফুটে ওঠে শঙ্খে, GI ট্যাগে নতুন পরিচয় বাঁকুড়ার শিল্পের
রামায়ণ-মহাভারত ফুটে ওঠে শঙ্খে, GI ট্যাগে নতুন পরিচয় বাঁকুড়ার শিল্পের
Mamata Banerjee:
"হাইকোর্ট অবমাননা করতে চাইনি তাই", কালীঘাট তৃণমূলের মিছিলে উত্তেজনা, একজনকে চড় মারলেন মমতা বন্দ্যোপাধ্যায়

ভিডিও

Chok Bhanga 6ta: কালীঘাট-তৃণমূলের মিছিল ঘিরে বালিগঞ্জে ধুন্ধুমার। ফের কোর্টে গরহাজির অভিষেক
Ritabrata Banerjee | মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে নবান্নে 'ঋতব্রত-তৃণমূল' ABP Ananda LIVE
Baruipur News | বারবার বয়ানে বিভ্রান্তি তৈরি করছিল প্রভাস ? ABP Ananda LIVE
RG Kar News |
Mamata Banerjee |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar Case: ‘ধর্ষকের বেঁচে থাকার অধিকার নেই’, বারুইপুরকাণ্ডে এনকাউন্টারকে সমর্থন অভয়ার মায়ের, রত্না দেবনাথ বললেন, ‘আসল অপরাধীরা আর জি করে ঘুরে বেড়াচ্ছে’
‘ধর্ষকের বেঁচে থাকার অধিকার নেই’, বারুইপুরকাণ্ডে এনকাউন্টারকে সমর্থন অভয়ার মায়ের, রত্না দেবনাথ বললেন, ‘আসল অপরাধীরা আর জি করে ঘুরে বেড়াচ্ছে’
Mamata Banerjee:
"হাইকোর্ট অবমাননা করতে চাইনি তাই", কালীঘাট তৃণমূলের মিছিলে উত্তেজনা, একজনকে চড় মারলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Rainfall Update: ৯-১০ জুলাই উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ-বৃষ্টি, জারি সতর্কতা
৯-১০ জুলাই উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ-বৃষ্টি, জারি সতর্কতা
Helmet Traffic Rules: হেলমেট পরলেও হতে পারে ফাইন ! ১০০০ টাকা পর্যন্ত জরিমানা, কী রয়েছে ট্রাফিক রুল
হেলমেট পরলেও হতে পারে ফাইন ! ১০০০ টাকা পর্যন্ত জরিমানা, কী রয়েছে ট্রাফিক রুল
Baruipur Incident: বারুইপুরকাণ্ডে প্রভাসই মূল অভিযুক্ত, গভীর রাতে শুধু তাকেই নিয়ে যাওয়া হল কেন? পুলিশ জানাল…
বারুইপুরকাণ্ডে প্রভাসই মূল অভিযুক্ত, গভীর রাতে শুধু তাকেই নিয়ে যাওয়া হল কেন? পুলিশ জানাল…
FIFA World Cup 2026: তাঁর কোচিং নিয়ে তীব্র অসন্তোষ মাঝেই পর্তুগালের দায়িত্ব ছাড়লেন মার্তিনেজ়, সরে দাঁড়ালেন ডালিচও
তাঁর কোচিং নিয়ে তীব্র অসন্তোষ মাঝেই পর্তুগালের দায়িত্ব ছাড়লেন মার্তিনেজ়, সরে দাঁড়ালেন ডালিচও
Mamata Banerjee News: মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
Mamata Banerjee : বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Embed widget