এক্সপ্লোর

Mamata Banerjee : 'আনন্দবাবুকে কেন এখান থেকে সরানো হল আমি জানি', রাজ্যপালকে সরানো প্রসঙ্গে কী বললেন মমতা ?

CV Ananda Bose : প্রাক্তন IAS অফিসার সি ভি আনন্দ বোসকে সরিয়ে তাঁর জায়গায় আনা হল প্রাক্তন IPS অফিসার রবীন্দ্র নারায়ণ রবিকে।

কলকাতা : বিধানসভা ভোটের আগে, আচমকা পশ্চিমবঙ্গের রাজ্য়পাল বদল নিয়ে তোলপাড় শুরু হয়েছে রাজ্য় রাজনীতিতে। প্রাক্তন IAS অফিসার সি ভি আনন্দ বোসকে সরিয়ে তাঁর জায়গায় আনা হল প্রাক্তন IPS অফিসার রবীন্দ্র নারায়ণ রবিকে। বিধানসভা ভোটের মুখে আচমকা রাজ্য়পাল বদল কেন ? প্রাক্তন গোয়েন্দাকর্তাকে রাজ্য়পাল করে পাঠানোর নেপথ্য়ে কি বিশেষ কোনও উদ্দেশ্য় রয়েছে? এ প্রসঙ্গে এবার ধর্মতলার ধর্নামঞ্চ থেকে আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, "আনন্দবাবুকেও এখানে নিয়ে এসেছিলেন। তাঁকেও সরিয়ে দেওয়া হল। কারণটা, যদিও আমি জানি। কিন্তু, আমি বলব না।"

তৃণমূলনেত্রী এদিন বলেন, "দেখলেন তো, এখানকার রাজ্যপাল প্রাক্তন আনন্দ বোসকে কীভাবে সরানো হল ! কেন সরানো হয়েছে আমি সব জানি। ভয় দেখিয়ে। রাজভবনটা (লোকভবন) বিজেপির পার্টি অফিস হবে, ওখান থেকে টাকা বিলি হবে। আর যাকে নিয়ে এসেছেন তাঁর বিরুদ্ধে আমি যেটা শুনেছি এখনও পর্যন্ত, তামিলনাড়ুতে যখন তিনি ছিলেন। সুপ্রিম কোর্টে অনেক কমেন্ট তাঁকে শুনতে হয়েছে। তিনি কোনও কাজ করেন না বিজেপি ছাড়া। বিজেপির একেবারে প্যারেড করা ক্যাডার। শুনুন, বাংলা কিন্তু অন্য। তামিলনাড়ুতে যা করেছেন করেছেন, রোজ তামিলনাড়ুতে স্ট্যালিনদের জবাব দিতে হয়েছে। প্রতিদিন বেচারারা ফেস করেছেন। বাংলায় ভোটের একমাস আগে কেন চেঞ্জ করলেন ? কাউকে টাইম কমপ্লিট করতে দিচ্ছেন না। যা করেছেন ধনকড়কে...। ধনকড়ও তা-ই করেছিলেন। বিজেপির কী করেননি। তাঁকে এখান থেকে নিয়ে গেলেন ভোট করার পরে উপরাষ্ট্রপতি পদে। তারপরে নজরবন্দী। নোটবন্দীর মতো। নোটবন্দী, ভোটবন্দী, নজরবন্দী। গৃহবন্দী। আনন্দবাবুকেও এখানে নিয়ে এসেছিলেন। তাঁকেও সরিয়ে দেওয়া হল। কারণটা, যদিও আমি জানি। কিন্তু, আমি বলব না। কিন্তু, তাঁকে থ্রেট করা হয়েছে, এটুকু আমি বলব। অনেকে তো চান না রাজভবনটা (লোকভবন) বিজেপির পার্টি অফিস হোক। ওখানে বিজেপির টাকা ডিস্ট্রিবিউশন হোক। সবই তো করে। এরা নৈতিকতা মানে ?" 

এ প্রসঙ্গে অনেকে মনে করিয়ে দিচ্ছেন, ২০১০ সালে, বিধানসভা ভোটের বছরখানেক আগে, পশ্চিমবঙ্গের রাজ্য়পাল করে পাঠানো হয়েছিল এক এম কে নারায়ণনকে। যিনি ছিলেন প্রাক্তন গোয়েন্দা প্রধান। ২০১১ সালে সিপিএমকে সরিয়ে, ক্ষমতায় আসে তৃণমূল। ১৫ বছর পর আরেকটা বিধানসভা ভোটের ঠিক আগে, পশ্চিমবঙ্গের রাজ্য়পাল করে পাঠানো হল আরেক প্রাক্তন গোয়েন্দাকর্তাকে। কিন্তু, কেন? এর নেপথ্য়ে রাজনীতি দেখছে তৃণমূল। সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিরুদ্ধে আক্রমণ শানিয়ে মমতা বন্দ্য়োপাধ্য়ায় সোশাল মিডিয়ায় লেখেন, বর্তমান পরিস্থিতি বিবেচনা করে, আসন্ন রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে যদি কিছু রাজনৈতিক স্বার্থরক্ষার জন্য রাজ্যপাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর চাপের মুখে পড়েন, তবে আমি অবাক হব না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Howrah News: 'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন
'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget