এক্সপ্লোর

Mamata Banerjee: এবার থেকে আরও ৫০০! ইমাম-পুরোহিতের ভাতা বৃদ্ধি মমতার

Imam Allowance: ইমাম-মোয়াজ্জেমদের পাশাপাশি পুরোহিতদেরও ভাতা বৃদ্ধির ঘোষণা।

কলকাতা: নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইমামদের সম্মেলনের মঞ্চে দাঁড়িয়েই ভাতা বৃদ্ধির ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

সোমবার কলকাতা নেতাজি ইন্ডোরের মঞ্চে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ঘোষণা করলেন, এখন থেকে আরও পাঁচশো টাকা করে বেড়ে যাবে ইমাম ও মোয়াজ্জেমদের ভাতা। তারই সঙ্গে পুরোহিতদেরও সমপরিমাণ ভাতা বৃদ্ধির ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 'রাজ্যে ধর্মের ভিত্তিতে প্রকল্পের ভাগাভাগি হয় না। ইমাম, মোয়াজ্জেম, পুরোহিতদের ভাতা ৫০০ টাকা করে বাড়ল।' এতদিন মাসে ২৫০০ টাকা করে ভাতা পেতেন ইমামরা। বর্ধিত ভাতা শুরু হলে এখন থেকে মাসে ৩০০০ টাকা করে পাবেন ইমামরা। মোয়াজ্জেমরা পেতেন দেড় হাজার টাকা করে। এবার থেকে ২০০০ টাকা করে পাবেন তাঁরা। ২০১১ সালে ক্ষমতায় আসার পরে ২০১২ সালে ইমাম-মোয়াজ্জেমদের ভাতা চালু করেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। সেটাই এবার বৃদ্ধি করলেন তিনি।

শুধু ভাতা বৃদ্ধিই নয়, ইমাম-মোয়াজ্জেমদের (Imam Allowance) জন্য আরও একাধিক প্রকল্পের কথাও বলেছেন মুখ্যমন্ত্রী। ছোটখাট ব্যবসা যাতে করতে পারেন, তার জন্য়ও সাহায্য করবে রাজ্য সরকার। বিশেষ ঋণ পাবেন তাঁরা। ইমাম-মোয়াজ্জেমরা বা যে কোনও সংখ্যালঘু ছেলে-মেয়েরা পাঁচ লক্ষ টাকা পর্যন্ত লোন নিলে তার গ্যারান্টার থাকবে রাজ্য সরকার। সেই টাকায় কী করতে পারেন ইমাম-মোয়াজ্জেমরা? সেটাও পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। ওই টাকায় কেউ দর্জির দোকান করতে পারেন, কেউ গরু-ছাগল কিনে পশুপালন করতে পারেন বলে জানিয়েছেন তিনি। এমন কাজে সরকার পাশে থাকবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।

বিজেপির কটাক্ষ:
'লোকসভা ভোটের আগে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরির চক্রান্ত,দুর্নীতি থেকে নজর ঘোরাতেই ভাতা বৃদ্ধি', পাল্টা কটাক্ষ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। কংগ্রেস নেতা কৌস্তভ বাগচীর কটাক্ষ, 'মুখে মুখে ভালবাসি বলে লাভ নেই, অবিলম্বের পশ্চিমবঙ্গে মন্ত্রিসভা উপমুখ্যমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে মুসলিম মুখ দেখতে চায় রাজ্য।'

বিজেপি সরকারের আমলে দেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ছত্রে ছত্রে আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তুলে এনেছেন হরিয়ানার সংঘর্ষের ঘটনাও। বলেন, 'হরিয়ানায় কী করল? সংখ্যালঘুরা কেমন আছে জানতে, টিম পাঠিয়েছিলাম।' সংখ্যালঘু স্কলারশিপ নিয়েও আক্রমণ শানিয়েছেন মমতা। মুখ্যমন্ত্রী বলেন, '৩ কোটি ৬৩ লক্ষ মাইনোরিটি স্কলারশিপ দেওয়া হয়েছে। ওবিসির টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র, আমরা বন্ধ করে দিইনি। আমরা শুধু বলে বেড়াই তা নয়, সংখ্যালঘুদের জন্য উন্নয়নের তালিকা দিয়ে দাবি মুখ্যমন্ত্রীর। পাশাপাশি তাঁর আহ্বান, 'যারা বিজেপির থেকে টাকা নিয়ে ভাগাভাগি করার চেষ্টা করবে, তাদের প্রশ্ন করবেন। বাংলায় হিংসা করতে দেব না, আমরা শান্তি রক্ষা করব।'

আরও পড়ুন: 'একটা ছেলেকে সিপিএমের ইউনিয়ন মেরে ফেলল', ফের মমতার মুখে যাদবপুর প্রসঙ্গ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Taslima Nasrin: প্রায় দু দশক পর কলকাতায় এলেন তসলিমা নাসরিন, কী বললেন লেখিকা ?
প্রায় দু দশক পর কলকাতায় এলেন তসলিমা নাসরিন, কী বললেন লেখিকা ?
ISI-যোগ, মুখ্যমন্ত্রীর বিষয়ে তথ্য সংগ্রহ, বর্ধমানের আবাসনে গা-ঢাকা ধৃত জইশ জঙ্গির! একের পর এক বিস্ফোরক তথ্য
ISI-যোগ, মুখ্যমন্ত্রীর বিষয়ে তথ্য সংগ্রহ, বর্ধমানের আবাসনে গা-ঢাকা ধৃত জইশ জঙ্গির! একের পর এক বিস্ফোরক তথ্য
News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
Jaish Terrorist Arrested : মুখ্যমন্ত্রীর উপর হামলার ছক ? রাজ্যে অ্যাক্টিভ জইশ-জঙ্গিরা? রাজ্যে গ্রেফতার কুখ্যাত সন্ত্রাসবাদী
মুখ্যমন্ত্রীর উপর হামলার ছক ? রাজ্যে অ্যাক্টিভ জইশ-জঙ্গিরা? রাজ্যে গ্রেফতার কুখ্যাত সন্ত্রাসবাদী

ভিডিও

Building Collapsed in Maharashtra | মহারাষ্ট্রে তাসের ঘরের মতো ভেঙে পড়ল চার তলা বাড়ি, আহটে বহু
Hooghly News | হুগলির মগরায় ধসে পড়ল মাটির ঘরের দেওয়াল, মৃত্যু বাবা-মেয়ের
Abhishek Banerjee : ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ!
ED Raid in Kolkata : শর্ট স্ট্রিট, খিদিরপুর-সহ শহরের ১২ জায়গায় অভিযান ED-এর
Dilip Ghosh | শ্রমিক থেকে 'পাথর সম্রাট', টুলুর উত্থানের নেপথ্যে TMC? বড় অভিযোগ দিলীপের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget