এক্সপ্লোর

Mamata Banerjee: 'একটা ছেলেকে সিপিএমের ইউনিয়ন মেরে ফেলল', ফের মমতার মুখে যাদবপুর প্রসঙ্গ

Jadavpur University: ইমামদের সম্মেলনেও যাদবপুর কাণ্ডে বামেদের দিকে তোপ মমতার

কলকাতা: নেতাজি ইন্ডোরে ইমামদের সম্মেলনেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে যাদবপুর প্রসঙ্গ। সম্প্রতি যাদবপুর মেন হস্টেলে এক ছাত্রের মৃত্যু ঘিরে উঠে এসেছে অকথ্য ব়্যাগিংয়ের অভিযোগ। তার সঙ্গেই জড়িয়েছে রাজনীতির রং। ওই ঘটনার প্রসঙ্গ তুলে ফের বামেদের নিশানা করলেন মমতা। এদিন সম্মেলনে তিনি বলেন, 'যাদবপুর নিয়ে আগে গর্ব করতাম, অথচ একটা ছেলেকে সিপিএমের ইউনিয়ন মেরে ফেলল। এরা জীবনে বদলাবে না, এত রক্ত নিয়েও এরা বদলায়নি।'

আগেও নিশানা বামেদের:
এর আগেও যাদবপুরকাণ্ডে সিপিএমকে আক্রমণ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata  Banerjee)। তিনি বলেছিলেন, 'এরা মার্কসবাদী, কখনও বিজেপির সঙ্গে, কখনও কংগ্রেসের সঙ্গে ঘর করে। এরা বিশ্ববিদ্যালয়ে সিসি ক্যামেরা লাগাতে দেয় না।' মুখ্যমন্ত্রী সেবার বলেছিলেন, 'নিহত ছাত্রের বাবা আমার কাছে বিচার চেয়েছেন। অত্যাচার করে ছেলেটাকে উপর থেকে ছুড়ে ফেলে হয়েছে। যাদবপুর (Jadavpur University) এখন আতঙ্কপুর। যাদবপুরে পড়াশোনা ভাল হতে পারে, কিন্তু পড়াশোনায় ভাল হলেই মানুষ হয় না। এই জন্যই আমি যাদবপুরে যেতে চাই না।'

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলে ছাত্রমৃত্যুর ঘটনায় উত্তপ্ত রাজনীতি। সিপিএম (CPIM)-সহ অন্য বাম দল, বিজেপি এবং তৃণমূল- সকলেই রাস্তায় নেমেছে। যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর, যাদবপুর থানা চত্বর বারবার উত্তপ্ত হয়ে উঠেছে। বিভিন্ন দলের তরফে বারবার ধর্না, প্রতিবাদ-বিক্ষোভ চলেছে। শুভেন্দু অধিকারী যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কাছেই সভা করেছিলেন। সেই সভা ঘিরে বিজেপি এবং RSF-এর সংঘর্ষে ঝরেছে রক্তও। ব়্যাগিং রোখা এবং কর্তৃপক্ষের বিরুদ্ধে একাধিক অভিযোগ নিয়ে মিছিল করেছে বামেরাও। তারই মধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের কাছে ডেপুটেশন জমা দেওয়া নিয়ে বচসা-হাতাহাতিতে জড়ায় তৃণমূল ছাত্র পরিষদ এবং ডিএসও ও এসএফআই। এই ডামাডোলের মধ্যেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নতুন করে ইউনিট ঘোষণা করেছে তৃণমূল। 

সিপিএম সাংসদ এবং আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, 'মমতারই সমস্ত মদতপুষ্ট যে যে সংগঠন রয়েছে, তারই লোকজন এই কাজ করেছে। পুলিশও গ্রেফতার করেছে। উনি আতঙ্কিত হয়ে এইসব বলছেন। ভালই হচ্ছে, সকলের সামনে সবটা প্রকাশ পাচ্ছে। উনি এমন কাজ করেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এমন একদন উপাচার্য নিয়োগ করতে সাহায্য় করলেন যিনি আরএসএস-এর লোক।

চলছে তদন্ত:
রাজ্য মানবাধিকার কমিশনের অফিস থেকে বেরিয়ে গেলেন যাদবপুরের ডিন অফ স্টুডেন্টস্ রজত রায়। সূত্রের খবর, ডিনের কাছে জানতে চাওয়া হয়, ওইদিন রাতে ফোন পেয়ে তিনি কী করেছিলেন ? কাকে ফোন করেছিলেন রজত রায় এবং কী ব্যবস্থা নিয়েছিলেন? কিন্তু আজ ডিন অফ্ স্টুডেন্টসের বয়ান রেকর্ড করা যায়নি। ব্য়স্ততা আছে বলে তাড়াতাড়ি বেরিয়ে যান ডিন অফ স্টুডেন্টস। কমিশনের দফতরে জিজ্ঞাসাবাদ চলছে হস্টেল সুপারের। তলব করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ তদন্ত কমিটির দুই প্রতিনিধিকেও।

 আরও পড়ুন: চা বাগান দখল কেন্দ্র করে সংঘর্ষ! ছররা গুলিতে জখম ১৩

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS-এর নার্সের মৃত্যু, শৌচাগার থেকে দেহ উদ্ধার, দরজা ভেঙে উদ্ধার
NRS-এর নার্সের মৃত্যু, শৌচাগার থেকে দেহ উদ্ধার, দরজা ভেঙে উদ্ধার
Suvendu Adhikari: নেতাজীকে নিয়ে অপমানজনক মন্তব্য়, গ্রেফতার ১, সরানো হল ১০৮টি পোস্ট
নেতাজীকে নিয়ে অপমানজনক মন্তব্য়, গ্রেফতার ১, সরানো হল ১০৮টি পোস্ট
BJP News: ‘শমীক ভট্টাচার্যও তো…’, নেতাজীকে নিয়ে কুরুচিকর মন্তব্যে নতুন যুক্তি বিজেপি সাংসদ অনন্ত মহারাজের, বললেন, ‘আমাকে অ্যারেস্ট করবে?’
‘শমীক ভট্টাচার্যও তো…’, নেতাজীকে নিয়ে কুরুচিকর মন্তব্যে নতুন যুক্তি বিজেপি সাংসদ অনন্ত মহারাজের, বললেন, ‘আমাকে অ্যারেস্ট করবে?’
West Bengal News Live : NRS হাসপাতালে নার্সের রহস্যমৃত্যু, হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
NRS হাসপাতালে নার্সের রহস্যমৃত্যু, হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার

ভিডিও

Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget