এক্সপ্লোর

Mamata Banerjee: ধর্না দেওয়ার জন্য় মুখ্যমন্ত্রীর বেতন কাটা হবে না কেন? প্রশ্ন তুললেন DA আন্দোলনকারীরা

DA Protesters: বাম কর্মী সংগঠন ও সংগ্রামী যৌথমঞ্চের তরফে গতকাল সাংবাদিক বৈঠক করে জানানো হয়েছে, ডিএ-আন্দোলনে এবার থেকে একযোগে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবে তারা।

উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা: কেন্দ্রীয় (Central) বঞ্চনার অভিযোগে রেড রোডে দুদিন ধর্না দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর তাঁর সরকারের বিরুদ্ধে ডিএ (DA) নিয়ে বঞ্চনার অভিযোগে দু'মাসের বেশি সময় ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন সরকারি কর্মীদের একাংশ। ইতিমধ্যেই ডিএ আন্দোলনকারীদের একদিনের বেতন কেটেছে সরকার। সেই প্রেক্ষিতেই এবার বড় দাবি করলেন তাঁরা।         

বকেয়া ডিএ-র দাবিতে ধর্মঘটে অংশ নেওয়ায়, সরকারি কর্মীদের যদি একদিনের বেতন কাটা হয়, তাহলে রেডরোডে দুদিন ধর্না দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীরই বা বেতন কাটা হবে না কেন? তিনিও তো সরকারি কর্মী। এবার এই প্রশ্ন তুলল রাজ্য কোঅর্ডিনেশন কমিটি। 

বাম কর্মী সংগঠন ও সংগ্রামী যৌথমঞ্চের তরফে গতকাল সাংবাদিক বৈঠক করে জানানো হয়েছে, ডিএ-আন্দোলনে এবার থেকে একযোগে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবে তারা। মুখ্যমন্ত্রীর 'চোর-ডাকাত' মন্তব্য়ের প্রতিবাদে ইতিমধ্যেই ৬ এপ্রিল কর্মবিরতির ডাক দিয়েছেন ডিএ আন্দোলনকারীরা। 

কোঅর্ডিনেশন কমিটি ও  সংগ্রামী যৌথমঞ্চের দাবি, ১০ মার্চের ডিএ ধর্মঘটে যত সংখ্যক রাজ্য সরকারি কর্মী অংশ নিয়েছিলেন, ৬ এপ্রিলের কর্মবিরতিতে তার চেয়েও বেশি সংখ্যক সরকারি কর্মী অংশ নেবেন। বকেয়া ডিএ-র দাবিতে ৬ এপ্রিল দিল্লিতে ধর্নায় বসবে কোঅর্ডিনেশন কমিটি। ১০ ও ১১ এপ্রিল দিল্লির যন্তরমন্তরে ধর্নায় বসবেন সংগ্রামী যৌথমঞ্চের এক হাজার জন্য সদস্য। ১১ তারিখই ডিএ নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি হওয়ার কথা। 

কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'আমি সব ডিপার্টমেন্টকে বলেছি, সব ফাইল খুঁজে বের করুন, খুঁজতে খুঁজতে দেখছেন তো কত বেরচ্ছে... টাকা নিচ্ছে, পেনশন নিচ্ছে, আরও চাই!... সব চাকরি চিরকুটে হয়েছে। সব ফাইল খুঁজে বার করতে বলেছি। যাঁরা আন্দোলনে বসেছেন তাঁদের বেশিরভাগের চিরকুটে চাকরি'। 

আরও পড়ুন, অশান্ত হাওড়া, রাজ্যপালকে ফোন স্বরাষ্ট্রমন্ত্রীর, ঘটনাস্থলে যেতে পারেন সিভি আনন্দ বোস

এদিকে, বকেয়া DA-র দাবিতে ১০ মার্চ রাজ্যের সব সরকারি অফিসে ধর্মঘটের ডাক দেন রাজ্য সরকারি কর্মীরা। সেই ধর্মঘট রুখতে কড়া বিবৃতি জারি করে নবান্ন। আন্দোলনরত সরকারি কর্মীদের ধর্মঘট নিয়ে, অতিরিক্ত মুখ্যসচিবের তরফে জারি করা নির্দেশিকায় পরিষ্কার জানিয়ে দেওয়া হয়, শুক্রবার অর্থাৎ ১০ মার্চ কোনওভাবেই পূর্ণ বা অর্ধ দিবস ছুটি নেওয়া যাবে না। ধর্মঘটে সামিল হলে কর্মজীবন থেকে বাদ যাবে একদিন। সেইসঙ্গে শোকজ করা হবে। একদিনের বেতন কাটার নির্দেশও দেওয়া হয়। অর্থ দফতরের কাছে কর্মীদের তালিকাও পাঠিয়েছে উচ্চ শিক্ষা দফতর।

সেরা শিরোনাম

West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
Mahalaya Eden Gardens Program : হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
Mamata Banerjee Detained : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ

ভিডিও

Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |
Narendra Modi |
Durga Puja 2026 | আদিশক্তির পরম রূপ মা দুর্গা হলেন সেই শাশ্বত শক্তি...: রাজ্যপাল
Mahalaya Event in Kolkata | মহালয়ায় 'মেগা ইভেন্ট', উপস্থিত রয়েছে মুখ্যসচিব Manoj Agarwal

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget