এক্সপ্লোর

Howrah Clash : অশান্ত হাওড়া, রাজ্যপালকে ফোন স্বরাষ্ট্রমন্ত্রীর, ঘটনাস্থলে যেতে পারেন সিভি আনন্দ বোস

Amit Shah Calls CV Ananda Bose : এই অশান্তির ঘটনা ঘিরে জল আরও কতদূর গড়ায়, সেটাই এখন দেখার। 

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কৃষ্ণেনদু অধিকারী ও রুমা পাল, কলকাতা : রামনবমীর (Ram Navami) মিছিল ঘিরে অশান্তি ছড়িয়েছে হাওড়া (Howrah Clash) থেকে উত্তর দিনাজপুরে। এই প্রেক্ষিতে শুক্রবার রাজ্য়পাল সি ভি আনন্দ বোসকে (Governor CV Ananda Bose) ফোন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Home Minister Amit Shah)। এদিন রাজ্য়পালের সঙ্গে দেখা করেন রাজ্য়ের স্বরাষ্ট্রসচিবও। সূত্রের খবর, অশান্তি এবং পরবর্তী পরিস্থিতি নিয়ে তাঁদের কথা হয়।

শিবপুরে যেতে পারেন রাজ্যপাল

হাওড়ার শিবপুর থেকে উত্তর দিনাজপুরের ডালখোলায় অশান্তির আঁচ। বাংলা ছাড়িয়ে পৌঁছেছে দিল্লি অবধি। সূূত্রের খবর, এই ঘটনা নিয়ে রাজ্য়পাল সি ভি আনন্দ বোস এবং রাজ্য় বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারকে ফোন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিকে, এদিন রাজ্য়পালের সঙ্গে দেখা করতে যান স্বরাষ্ট্রসচিব ও রিজার্ভ ফোর্সের DC। সূত্রের খবর রাজ্য়পাল শিবপুর যেতে পারেন। রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও বলেছেন, 'আমার কাছে যা খবর আছে, তাতে রাজ্য়পাল শিবপুর যেতে পারেন'।

এদিনই অশান্তি নিয়ে বিজেপিকে আক্রমণ করতে গিয়ে, অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় টেনে আনলেন অমিত শাহর সঙ্গে এরাজ্য়ের বিজেপি সাংসদদের বৈঠক, তারপর শ্য়ামবাজারের ধর্নামঞ্চ থেকে শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারির প্রসঙ্গ। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় বলেছেন, 'সকালে মুখ্য়মন্ত্রী বলেছেন, প্রশাসনের তরফে কড়া ব্য়বস্থা নেওয়া হবে। যারা পরিকল্পনা নিয়েছে, দুদিন আগে টিভিতেও বলেছে, নজর রাখবেন। ২৯ তারিখ শ্য়ামবাজারের মঞ্চ থেকে কী বলেছিলেন। তার দুদিন আগে অমিত শাহর সঙ্গে মিটিং করে এসেছিল। পরের দিন কলকাতায় এলেন, পরের দিন শ্য়ামবাজার থেকে বললেন, কাল টিভিতে নজর রাখবেন।'

এদিকে, শুক্রবার এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লুসিভ প্রতিক্রিয়ায় মুখ্যমন্ত্রী জানান, ' ধর্ম কখনও অশান্তিকে প্রশ্রয় দেয় না, ধর্ম শান্তির কথা বলে, কিন্তু বিজেপির এটা প্ল্যান ছিল, যেমন করে হোক দাঙ্গা লাগাবে। গতকাল বিজেপি দেশের প্রায় ১০০ টা জায়গায় করে। হাওড়ার ঘটনাটা খুব দুর্ভাগ্যজনক। আমরা বারবার বলে দিয়েছিলাম, ওই রুটে যেন মিছিল না ঢোকে। তাও ক্রিমিনালরা বন্দুক, পেট্রোল বোমা, বুলডোজার সহ আরও নানারকম জিনিস নিয়ে ওরা ঢুকেছিল ইচ্ছে করে। যেখানে মাইনরিটিরা থাকে , সেখানে গিয়ে হামলা করেছে। ' এই অশান্তির ঘটনা ঘিরে জল আরও কতদূর গড়ায়, সেটাই এখন দেখার। 

আরও পড়ুন- শুরু হচ্ছে দুয়ারে সরকার, মিলবে চারটি নতুন প্রকল্পের পরিষেবা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা, ঐতিহ্য মেনে স্কুল বিল্ডিং রং করা যেতে পারে, জানালেন স্কুল শিক্ষামন্ত্রী
পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা, ঐতিহ্য মেনে স্কুল বিল্ডিং রং করা যেতে পারে, জানালেন স্কুল শিক্ষামন্ত্রী
Birbhum Money And Gold Recovered: বাগানবাড়ি থেকে ফাইল লোপাটের চেষ্টা ? স্থানীয়রাই আটকে দিল টুলু মণ্ডলের গাড়ি, পুলিশে ছয়লাপ এলাকা
বাগানবাড়ি থেকে ফাইল লোপাটের চেষ্টা ? স্থানীয়রাই আটকে দিল টুলু মণ্ডলের গাড়ি, পুলিশে ছয়লাপ এলাকা
Weather Update: একাধিক জায়গায় হলুদ আর কমলা সতর্কতা জারি, প্রবল বৃষ্টির পূর্বাভাস! বড় আপডেট দিল আবহাওয়া দফতর
একাধিক জায়গায় হলুদ আর কমলা সতর্কতা জারি, প্রবল বৃষ্টির পূর্বাভাস! বড় আপডেট দিল আবহাওয়া দফতর
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ, ৩টি মামলায় রক্ষাকবচ দিল আদালত
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ, ৩টি মামলায় রক্ষাকবচ দিল আদালত

ভিডিও

Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE
Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget