এক্সপ্লোর

Mamata Banerjee: 'আমাদের পরিবারকে বারবার টার্গেট করা হচ্ছে..', এজেন্সিকে আক্রমণে মমতা

Mamata Attacks ED CBI: 'তুমি যে বাড়িতে বিস্ফোরক রেখে যাচ্ছো না, কে তার গ্যারান্টি দেবে?' কাদের নিশানা করলেন এদিন মমতা ?

কলকাতা: নেতাজি ইন্ডোরে পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে এসে কেন্দ্রীয় এজেন্সিকে তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন তিনি বলেন, 'আমাদের বাড়িতে রোজই অত্যাচার করছে। না জানিয়ে যখন তখন তল্লাশি করা হচ্ছে। একটা ছেলে দুদিন আগে না জানিয়ে এল, তারপরই শুরু করে দিয়েছে। তালা ভেঙে ঢুকে যাচ্ছে', নাম না করে এজেন্সিকে আক্রমণে মমতা।

পাশাপাশি তিনি এই ইস্যুতে গুরুতর অভিযোগ তুলে মমতার প্রশ্ন, 'তুমি যে বাড়িতে বিস্ফোরক রেখে যাচ্ছো না, কে তার গ্যারান্টি দেবে? তুমি যে বন্দুক রেখে যাচ্ছো না, বাক্স ভরে টাকা রেখে যাচ্ছো না, কে দেখবে? আমাদের পরিবারকে বারবার টার্গেট করা হচ্ছে। এখন পিঁপড়ে কামড়ালেও ইডি-সিবিআই পাঠাচ্ছে', কটাক্ষ তৃণমূল সুপ্রিমোর।

প্রসঙ্গত, কয়লাপাচার মামলায় একাধিকবার কেন্দ্রীয় এজেন্সির তলবের মুখে পড়তে হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাঁর স্ত্রী রজিরা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর শ্যালিকাকেও। প্রথমে দিল্লিতে তলবের ইস্যু নিয়ে কম জলঘোলা হয়নি। পরে আদালতের তরফে প্রশ্ন ওঠে কেন কলকাতার কেন্দ্রীয় এজেন্সির দফতরে ডেকে পাঠানো হচ্ছে না, কেন বারবার দিল্লিতে তলব ? যদিও আদালতের নির্দেশ পরে কলকাতাতেই অভিষেককে তলব করা হয়।

গতবছর দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর বেরিয়ে এসে সেবার পাল্টা অমিত শাহকেই তোপ দেগেছিলেন অভিষেক। এবং চ্যালেঞ্জ দিয়ে বলেছিলেন তাঁকে দোষী প্রমাণিত করতে পারলে, তিনি নিজেই শাস্তি বেছে নেবেন। যদিও সেখানেই বিষয়টা থেমে থাকেনি। এদিকে এই টানাপোড়েনের মাঝে অভিষেকের বিদেশ ট্যুর নিয়ে চরম কটাক্ষ করে বিরোধীরা। 

তবে আমেরিকায় গিয়ে ইডি-র তদন্তকারী অফিসারদের অযোগ্য বলে কটাক্ষ করেছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি বলেছিলেন, 'এটা সত্যিই দুর্ভাগ্যের যে ইডি-তে অযোগ্যরা কাজ করছেন'। 'সত্য ক্ষমতাবান এবং জয়ী হবেই। এটা দুর্ভাগ্যের যে, মানুষের করের টাকা খরচ করে এঁরাই বছরের পর বছর তদন্ত চালিয়ে যান, সেইসঙ্গে আদালতে নির্দিষ্ট তথ্যপ্রমাণ পেশ করতেও এঁরা লাগাতার ব্যর্থ। এভাবেই এঁরা দেশের প্রতি কর্তব্য পালনে অবহেলা করে চলেছেন। এটা দেখে আর আশ্চর্য হই না যে, কেন ইডির দোষী সাব্যস্ত করার হার মাত্র দশমিক ৫ শতাংশ। এদের মতো দুর্ভাগাদের জন্য সত্য়িই করুণা হয়।' 

আরও পড়ুন, যাদবপুরকাণ্ডে এবার হস্টেলের রাঁধুনিকে তলব

অপরদিকে, কয়লাপাচারের সঙ্গে দোসর নিয়োগ দুর্নীতিও। ইতিমধ্য়ে নিয়োগ দুর্নীতির মামলায় অভিষেককে জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। ইডি তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠালেও হাজিরা দেননি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বরং সেই প্রেক্ষাপটে ইডি-র ইসিআইআর এবং সমন খারিজের জন্য় কলকাতা হাইকোর্টে মামলা করেন তিনি।

 

সেরা শিরোনাম

Suvendu Adhikari: 'শুভ দিন ৬ অক্টোবর, হাত মেলান', নন্দীগ্রাম উপনির্বাচনের আগে সংখ্যালঘুদেরও বড় বার্তা মুখ্যমন্ত্রীর
'শুভ দিন ৬ অক্টোবর, হাত মেলান', নন্দীগ্রাম উপনির্বাচনের আগে সংখ্যালঘুদেরও বড় বার্তা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari: 'সব চোরেরা জেলে, এবার বড় চোরও জেলে যাবে', ইঙ্গিতপূর্ণ মন্তব্য মুখ্যমন্ত্রীর, কাকে নিশানা ?
'সব চোরেরা জেলে, এবার বড় চোরও জেলে যাবে', ইঙ্গিতপূর্ণ মন্তব্য মুখ্যমন্ত্রীর, কাকে নিশানা ?
West Bengal News Live: বিরাটির বণিক মোড়ে সিপিএমের সভা চলাকালীন ভাঙচুর, আহত বেশ কয়েকজন
বিরাটির বণিক মোড়ে সিপিএমের সভা চলাকালীন ভাঙচুর, আহত বেশ কয়েকজন
Madan On Mamata: 'মমতা বন্দ্যোপাধ্যায় ও ইন্দ্রনীল সেনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাবাদ করুক ইডি', আর্জি মদন মিত্রের
'মমতা বন্দ্যোপাধ্যায় ও ইন্দ্রনীল সেনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাবাদ করুক ইডি', আর্জি মদন মিত্রের

ভিডিও

CM Suvendu Adhikari:
Narendra Modi:
France Student Protest: পড়ুয়া বিক্ষোভ উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে তুমুল সংঘর্ষ পড়ুয়াদের, আহত বহু
Suvendu Adhikari: ব্যাঘ্র প্রকল্পের ঐতিহ্য ফিরে পেল উত্তরবঙ্গের বক্সা, মুখ্যমন্ত্রীর হাতে বাঘের রিইন্ট্রোডাকশন
CM Suvendu Adhikari: এখনও পর্যন্ত নন্দীগ্রামে ৭০ হাজার ৩০০ জন অন্নপূর্ণার টাকা পেয়েছেন: মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget