এক্সপ্লোর

Mamata Banerjee: এগিয়ে আনা হতে পারে লোকসভা নির্বাচন, 'সন্দেহ' মমতার

Parliament Election: মমতার মন্তব্য় নিয়ে পাল্টা কটাক্ষ দিলীপ ঘোষের

কলকাতা: লোকসভা নির্বাচন (Lok Sabha Poll) এগিয়ে আনা হতে পারে, এমনটাই সন্দেহ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। (Mamata Banerjee) এদিন তৃণমূল (TMC) ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে তিনি বলেন, 'কিছুদিন বাদে লোকসভা নির্বাচন রয়েছে। সন্দেহ হচ্ছে এরা ডিসেম্বরে না লোকসভা নির্বাচন করে দেয়, জানুয়ারিতেও করে দিতে পারে। এদের কেউ বিশ্বাস করতে পারে না।'

আরও একটি বিষয় নিয়েও মন্তব্য করেন তিনি। তাঁর মন্তব্য, 'প্রধান বিচারপতি একটি কমিটি করতে বলেছিলেন, কমিটি থেকে প্রধান বিচারপতির নামই বাদ দিয়ে দিয়েছে। নির্বাচন কমিশনের প্রধান তৈরি করতে দায়িত্ব দিয়ে দিয়েছে বিজেপির কেন্দ্রীয় মন্ত্রীকে।' এই বিষয়টি নিয়ে কটাক্ষ করেছে বিজেপি। 

বিজেপির কটাক্ষ:
বিজেপি সাংসদ দিলীপ ঘোষ বলেন, 'মমতা বন্দ্যোপাধ্য়ায় কোনও সিরিয়াস বিষয় নিয়ে ভাবেন না। বলেনও না, বোঝেনও না। কেন্দ্রীয় সরকার তার নির্বাচন কবে করবে সেটা সিদ্ধান্ত নেওয়ার অধিকার তাদের রয়েছে।' কমিটি-মন্তব্যের জবাবে দিলীপ ঘোষের (Dilip Ghosh) কটাক্ষ, 'চিফ জাস্টিস কমিটি করতে বলেছেন, উনি বলেননি তাঁকে কমিটিতে রাখতে হবে। আগে কোনওদিন ছিলও না নাম। উনি কমিটি করতে বলেছেন। কেন্দ্র সেটা কমে দিয়েছে। ওঁর এত সমস্যা কেন।' তাঁর আরও কটাক্ষ, মমতা বন্দ্যোপাধ্যায় দল চালাতে পারছেন না। তাঁর দল ভেঙে যাচ্ছে। সরকারও চলছে না। না শিক্ষা, না স্বাস্থ্য কিছুই চলছে না। 

পুজোর পরেই ছাত্রভোট:
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় জানান, পুজোর পরেই হতে পারে ছাত্র-সংসদ নির্বাচন। প্রয়োজনে বিলে সংশোধনী আনার কথাও বলেছেন তিনি। পাশাপাশি ছাত্র সংসদ নির্বাচন যাতে শান্তিপূর্ণ হয়, সেই কথাও শোনা যায় তাঁর মুখে। তিনি আরও বলেছেন, 'কলেজ পড়ুয়ারাই সংশ্লিষ্ট কলেজে নির্বাচন করবে। পুলিশকে বলব, কোনও বহিরাগতকে যেন শিক্ষা প্রতিষ্ঠানের বিষয় নাক গলাতে না দেওয়া হয়। স্থানীয় নেতারাও ছাত্রদের পাশে থাকবেন। পতাকা-ঝালমুড়ি কিনে দিয়ে সাহায্য করবেন। আমরা যখন ছাত্র রাজনীতি করতাম, কেউ পাশে দাঁড়াত না। নবীন বরণের ব্যবস্থাও করে দিতে হবে স্থানীয় নেতাদের।' আর ঠিক এখানেই তীব্র আপত্তি তুলেছেন বিরোধী নেতারা, কলেজ রাজনীতিতে কেন স্থানীয় নেতারা ঢুকবেন সেই প্রশ্ন তুলেছেন তাঁরা। সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, 'মুখ্য়মন্ত্রী চাইছেন বহিরাগতরা কলেজে এসে দাপট দেখাক। সেই কারণে উনি দায়িত্ব দিয়েছেন কাউন্সিলরদের।' 

আরও পড়ুন, 'কন্যাদের সুরক্ষা ছাড়া কন্যাশ্রী সফল হতে পারে না', সরকারকে বিঁধলেন রাজ্যপাল

সেরা শিরোনাম

West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Manicktala ESI Hospital: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর
Durga Puja Weather: পুজোয় বৃষ্টির আশঙ্কা কোন কোন জেলায়? জানিয়ে দিল আবহাওয়া দফতর
পুজোয় বৃষ্টির আশঙ্কা কোন কোন জেলায়? জানিয়ে দিল আবহাওয়া দফতর
Rejinagar By Poll Result: রেজিনগরে ফুটল পদ্ম, বিপুল ভোটে জয়ী বিজেপি প্রার্থী শাখারভ সরকার, হুমায়ুন কবীরের দল কত নম্বর স্থানে?
রেজিনগরে ফুটল পদ্ম, বিপুল ভোটে জয়ী বিজেপি প্রার্থী শাখারভ সরকার, হুমায়ুন কবীরের দল কত নম্বর স্থানে?

ভিডিও

Nandigram Bypoll Results : দ্বিতীয় Milan Pradhan, খুশি Adhir Ranjan Chowdhury, বললেন,
Durga Puja | মহালয়ার আগে নতুন করে সেজে উঠল পার্ক সার্কাস সেভেন পয়েন্ট,ভিডিও পোস্ট অগ্নিমিত্রার
Election Commission | জ্ঞানেশকাণ্ডে ঝাঁঝ বাড়ছে আন্দোলনের,কাল দিল্লির স্কুল, কলেজগুলিতে বন্ধ পরীক্ষা
BJP News | নন্দীগ্রাম-রেজিনগর উপনির্বাচনে জয় বিজেপির, বিভিন্ন জায়গায় উদযাপন
Suvendu Adhikari |যেদিন প্রচারে গিয়েছিলাম, শাখারভকে বলেছিলাম, পঞ্চাশহাজার ভোটে জিতবেন: মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget