এক্সপ্লোর

Mamata Banerjee : 'নতুন নিয়োগ করতে চাইলেই কেউ কেউ আদালতে যাচ্ছে', বিধানসভা থেকে আদালতকে বিশেষ আর্জি মুখ্যমন্ত্রীর

Mamata On Recruitment : মুখ্যমন্ত্রী মন্তব্য করেন, যখনই রাজ্য কোনও নতুন পদে নিয়োগের কথা ভাবছে, তখনই কেউ না কেউ আদালতে চলে যাচ্ছে

আশাবুল হোসেন, কলকাতা : নতুন নিয়োগ নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য মুখ্যমন্ত্রীর ( Mamata Banerjee ) । বিধানসভায় ( West Bengal Assembly )  বৃহস্পতিবার নতুন নিয়োগ ( West Bengal Recruitment ) নিয়ে কথা বলতে গিয়ে মন্তব্য করেন, ‘যখনই নতুন লোকজন নিয়োগ করতে চাইছি, তখন কেউ কেউ আদালতে যাচ্ছে’।

রেশন ডিলারদের নয়া নিয়োগ নিয়ে প্রশ্ন

এদিন বিধানসভায় রেশন ডিলারদের নয়া নিয়োগ নিয়ে প্রশ্ন ওঠে। তখনই মুখ্যমন্ত্রী মন্তব্য করেন, যখনই রাজ্য কোনও নতুন পদে নিয়োগের কথা ভাবছে, তখনই কেউ না কেউ আদালতে চলে যাচ্ছে অভিযোগ নিয়ে আর আদালতও নিয়োগে ‘স্টে অর্ডার নিয়ে আসছে’। একথা বিধানসভায় বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

তিনি আরও বলেন, রাজ্যকে এই মামলাগুলিতে লড়তে হচ্ছে। তার ফলে ‘আদালতে লড়তে লড়তে সব টাকা চলে যাচ্ছে’। এরপর মুখ্যমন্ত্রী যে কথা বলেন, তা বিশেষ গুরুত্বপূর্ণ । তিনি বলেন, ‘আমি বিধানসভা মারফত আদালতকে অনুরোধ করব যাতে মানুষের সুবিধে হয় ... বিচারের বাণী যেন নীরবে নিভৃতে না কাঁদে’ । বৃহস্পতিবার বিধানসভায় বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।           

আরও পড়ুন :

' এই দেখুন মাথা ফুলিয়ে দিয়েছে', ককিয়ে উঠলেন অবসরপ্রাপ্ত সরকারিকর্মী

১০০ দিনের কাজের টাকা

বুধবার, মুখ্যমন্ত্রী বিধানসভায় বলেন, রাজ্যকে ১০০ দিনের কাজের টাকা দেওয়ার বিষয়ে, রাজ্যের পাশাপাশি বিরোধীরাও কেন্দ্রের কাছে দরবার করুন। বিধানসভায় এই আর্জি জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে কেন্দ্রকে বারবার অভিযোগ জানিয়ে চিঠি দেওয়ার জন্য, নাম না করে বিরোধী দলনেতাকেও নিশানা করলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, চাহিদা মতো সার ও ১০০ দিনের কাজের টাকা দেওয়ার বিষয়ে, রাজ্যের পাশাপাশি বিরোধীরাও কেন্দ্রের কাছে দরবার করুন। 

সেই সঙ্গে তিনি আরও বলেন, ' আমরাও অনেক দিন বিরোধী রাজনীতি করেছি। কিন্তু কোনওদিন উন্নয়নকে স্তব্ধ করিনি। লক্ষ্মীর ভাণ্ডার, পুরো রাজ্যের টাকা, তা নিয়েও চিঠি লিখেছে, যে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা মিসইউজ করছে, কোথা থেকে এল? আর এরা হচ্ছে, শুধু বদনাম করতে পারে। ' 

আরও পড়ুন: Medinipur Weather: বাতাসে ঠান্ডার আমেজ, দিনভর রোদের দেখা মিলবে দুই মেদিনীপুরে
                                                  

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
Saokat Molla: ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget