এক্সপ্লোর

Mamata Banerjee : নবজোয়ার যাত্রা শেষে অভিষেককে বিশেষ উপহার মমতার

Abhishek Banerjee : নিজের সোশ্যাল মিডিয়ায় যে ছবি পোস্ট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি 'দিদি'কে ধন্যবাদও জ্ঞাপন করেছেন।

কাকদ্বীপ : ঘটনার ঘনঘটায় টানা ৫০ দিন। উত্তরবঙ্গের কোচবিহার থেকে শুরু হয়ে কার্যত গোটা বাংলা চষে শুক্রবার কাকদ্বীপে থামল তৃণমূলের নবজোয়ার যাত্রা (Nabojoyar Jatra)। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নেতৃত্বে রাজ্যের শাসকদলের যে জনসংযোগ যাত্রার শেষদিনে হাজির ছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও। যেখানে বক্তব্য রাখার শেষে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে বিশেষ উপহারও তুলে দেন তৃণমূল সুপ্রিমো। 

বিশেষ পুরস্কার হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেকের হাতে তুলে দেন এক পারিবারিক ছবি ! তবে সেই ছবিটি শুধু পারিবারিক নয়, রাজ্য রাজনীতির প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণও। যে ছবিতে দেখা যাচ্ছে, ১৯৯০ সালে আক্রান্ত হওয়ার পর মাথায় মোটা ব্যান্ডেজ বাঁধা অবস্থায় বাড়িতে বসে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানে নিজের ঠাকুমার কোলে বসে রয়েছেন ছোট্ট অভিষেক। যিনি বর্তমানে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। 

নিজের সোশ্যাল মিডিয়ায় যে ছবি পোস্ট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি 'দিদি'কে ধন্যবাদও জ্ঞাপন করেছেন। মমতা বন্দ্যোপাধ্য়ায়ও ঘটনাপ্রসঙ্গে বলেছেন, সিপিএম মেরে মাথা চৌচির করে দেওয়ার পর বাড়িতে ফিরলে মা গোটা ঘটনা জানতে চেয়েছিল। তখন মায়ের কোলে বসেছিল অভিষেক।

এদিকে, নবজোয়ার যাত্রায় শেষদিনে একযোগে বিরোধীদের নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য 'সিপিএম আমলে কেউ মনোনয়নই দিতে পারতেন না। আজ জেলা পরিষদের আসনে ১০০ শতাংশ মনোনয়ন হয়েছে, এটাই পরিবর্তন'। আর মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, 'ভাঙড়ের ঘটনায় তৃণমূলের কোনও হাত নেই। বাংলাকে বদনাম করার চেষ্টা হচ্ছে। বিজেপি একটা অপদার্থ দল। ওদিকে সিপিএম যখন ক্ষমতায় ছিল, তখন শুধু মানুষ মেরেছে। এখন বিজেপির থেকে টাকা নিতে হবে, মানুষের প্রাণ কেড়ে নিতে হবে'। 

প্রসঙ্গত, গত ২৫ এপ্রিল কোচবিহারের দিনহাটা থেকে শুরু হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের নবজোয়ার যাত্রা। ৫০ দিন পরে শুক্রবার যা থামল কাকদ্বীপে।                    

আরও পড়ুন- একজন বিধায়কের বড় বড় কথা, নাম না করে নৌশাদকে নিশানা মমতার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : প্রায় ১৮ হাজার শূন্যপদ পূরণের প্রক্রিয়া শুরু পাবলিক সার্ভিস কমিশনের
প্রায় ১৮ হাজার শূন্যপদ পূরণের প্রক্রিয়া শুরু পাবলিক সার্ভিস কমিশনের
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mamata Banerjee: 'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget