এক্সপ্লোর

Mid Day Meal: মিড ডে মিলের টাকা থেকে বগটুইয়ে ক্ষতিপূরণ! অভিযোগ কেন্দ্রীয় রিপোর্টেও

Bogtui Fire: ২০০৫ সালের বিপর্যয় মোকাবিলা আইন অনুযায়ী, পিএম পোষণের টাকা ব্য়বহার করা হয় বগটুইয়ে!

বিজেন্দ্র সিংহ, কলকাতা: শিশুদের জন্য বরাদ্দ মিড ডে মিলের (Mid Day Meal) টাকা অন্য় খাতে ব্য়বহার করা নিয়ে বেশ কিছুদিন ধরে সরগরম বঙ্গ রাজনীতি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই অভিযোগ তুলেছিলেন। বগটুইকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে মিড ডে মিলের টাকা থেকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছিল বলে দাবি করেন তিনি (Bogtui Fire)। এ বার কেন্দ্রের জয়েন্ট রিভিউ মিশনের রিপোর্টও একই দাবি করা হল। 

শিশুদের খাবারটুকুও কারচুপির হাত থেকে রেহাই পাচ্ছে না!

মিড ডে মিল প্রকল্পে স্কুলে একবেলা খেতে পায় গরিব পরিবারের ছোট ছোট ছেলেমেয়েরা। সেই প্রকল্পেও একশো কোটি টাকার বেশি গরমিলের অভিযোগ শুনে অনেকে প্রশ্ন তুলছেন, শিশুদের খাবারটুকুও কারচুপির হাত থেকে রেহাই পাচ্ছে না? যদিও রাজ্যের দাবি, একতরফা রিপোর্ট প্রকাশ করা হয়েছে। নিয়ম বহির্ভূত ভাবে রিপোর্ট তৈরিতে রাজ্যের প্রতিনিধিকে রাখা হয়নি বলে দাবি করেছে রাজ্য সরকার। 

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের জয়েন্ট রিভিউ মিশনের রিপোর্টে রাজ্য় সরকারের বিরুদ্ধে মিড ডে মিলে গরমিলের বিস্ফোরক অভিযোগ তোলা হয়েছে। এই রিপোর্টে বলা হয়েছে, রাজ্য় সরকারকে দেওয়া রিপোর্টে বীরভূমের জেলাশাসক জানিয়েছেন, ২০২২ সালের ২১ মার্চের একটি অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য় দিতে ২০০৫ সালের বিপর্যয় মোকাবিলা আইন অনুযায়ী, পিএম পোষণের টাকা ব্য়বহার করা হয়।

আরও পড়ুন: Mid Day Meal: ৬ মাসে ১০০ কোটির দুর্নীতি! বাংলায় মিড ডে মিল নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ, রিপোর্ট শিক্ষা মন্ত্রকের

রিপোর্টে আরও জানানো হয়, ২৮ মার্চ রাজ্য় সরকারের সংশ্লিষ্ট খাত থেকে এই টাকা আবার পিএম পোষণ প্রকল্পে ফেরত পাঠানো হয়। যদিও, এর সপক্ষে কোনও তথ্য় দেওয়া হয়নি। গতবছরের ২১ মার্চই ঘটেছিল বগটুইকাণ্ড। তার পর ২৪ মার্চ বগটুই গ্রামে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর উপস্থিতিতেই নিহতদের পরিবারের হাতে চেক তুলে দেওয়া হয়।

বগটুইকাণ্ডে মিড ডে মিলের টাকায় আর্থিক সাহায্য় করা হয়েছে, সেই অভিযোগ প্রথম তুলে ধরে এবিপি আনন্দ। স্বজনহারা মিহিলাল শেখকে দেওয়া চেকের ছবিতে দেখা যায়, তাতে জয়েন্ট বিডিও-র অফিসের জন্য বরাদ্দ মিড ডে মিলের কথা লেখা রয়েছে। মিহিলালের বক্তব্য, "আমরা তো জানি না কোথাকার চেক দেওয়া হয়েছিল আমাদের। তবে এটা করে থাকলে অন্য়ায় করেছে।"

এবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের জয়েন্ট রিভিউ মিশনের রিপোর্টেও সেই একই অভিযোগ উঠে এল, যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। রিপোর্ট সামনে আসার পর শুভেন্দু বলেন, "ইনি মিড ডে মিলের টাকা নিয়ে নয়ছয় করেছেন। বগটুইতে যে ১০ জনকে খুন করা হয়, তাদের চিফ মিনিস্টার রিলিফ ফান্ড দেওয়া হয়নি। মিড ডে মিলের টাকা থেকে দেওয়া হয়েছে।"

পুরনো বিতর্ক ফের উস্কে দিল কেন্দ্রীয় রিপোর্ট

গতবছরের বগটুইকাণ্ড এবং তারপর আর্থিক সাহায্য় ঘিরে রাজ্য় রাজনীতি উত্তাল হয়েছিল। এবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকে জমা পড়া রিপোর্ট আবার উস্কে দিল সেই বিতর্ক।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
Swasthya Bhawan Letter: স্বাস্থ্য ভবনে 'চিঠির পাহাড়', রয়েছে ১০ বছরের পুরোনো চিঠিও, দ্রুত উত্তর দেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
স্বাস্থ্য ভবনে 'চিঠির পাহাড়', রয়েছে ১০ বছরের পুরোনো চিঠিও, দ্রুত উত্তর দেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
Malda News: ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Malda News: ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
Sonam Wangchuk Hunger Strike: সরকারের সঙ্গে বিশেষ ‘ডিল’? মুখ খুললেন সোনম ওয়াংচুক, বললেন, ‘বিশ্বাসভঙ্গ হয়েছে’
সরকারের সঙ্গে বিশেষ ‘ডিল’? মুখ খুললেন সোনম ওয়াংচুক, বললেন, ‘বিশ্বাসভঙ্গ হয়েছে’
Swasthya Bhawan Letter: স্বাস্থ্য ভবনে 'চিঠির পাহাড়', রয়েছে ১০ বছরের পুরোনো চিঠিও, দ্রুত উত্তর দেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
স্বাস্থ্য ভবনে 'চিঠির পাহাড়', রয়েছে ১০ বছরের পুরোনো চিঠিও, দ্রুত উত্তর দেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Embed widget