এক্সপ্লোর

Mid Day Meal: ৬ মাসে ১০০ কোটির দুর্নীতি! বাংলায় মিড ডে মিল নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ, রিপোর্ট শিক্ষা মন্ত্রকের

Scam: এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে ১৬ কোটি মিড ডে মিল বেশি দেখানো হয়েছে!

দীপক ঘোষ, কলকাতা: এ বার মিড ডে মিল নিয়ে রাজ্যের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের (Mid Day Meal)। ২০২২ সালে মাত্র ছ'মাসের মধ্যে মিড ডে মিল নিয়ে অন্তত ১০০ কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে অভিযোগ। বলা হয়েছে, গত বছর এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এই বিপুল টাকার দুর্নীতি হয়েছে। হিসেব চাইলে ১৬ কোটি অতিরিক্ত মিড ডে মিল দেখানো হয় (Scam)। শুধু তাই নয়, নির্ধারিত পরিমাণের চেয়ে ৭০ শতাংশ কম মিড ডে মিল খাবার সরবরাহ করা হয়েছে বলেও অভিযোগ।

শিক্ষা মন্ত্রকের জয়েন্ট রিভিও প্যানেল একটি রিপোর্ট তৈরি করে

প্রধানমন্ত্রী পুষ্টি প্রকল্পের দুর্নীতির অভিযোগ নিয়ে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফে একটি প্যানেল তৈরি করা হয়। বিষয়টি খতিয়ে দেখে শিক্ষা মন্ত্রকের জয়েন্ট রিভিও প্যানেল একটি রিপোর্ট তৈরি করে। সেই রিপোর্ট জমা পড়েছে কেন্দ্রীয় সরকারের কাছে। তাতেই চাঞ্চল্যকর অভিযোগ তোলা হয়েছে। বলা হয়েছে, গত বছর প্রথম দুই অর্থবর্ষে রাজ্যের তরফে ১৪০ কোটি ২৫ লক্ষ মিড ডে মিলের রিপোর্ট পেশ করা হয়। কিন্তু স্থানীয় প্রশাসনের রিপোর্টে  ১২৪ কোটি ২২ লক্ষ মিড ডে মিলের উল্লেখ রয়েছে।

মিড ডে মিল প্রকল্পে অন্তত ১০০ কোটি টাকা বেশি দেখানো হয়েছে বলে অভিযোগ জমা পড়েছে। স্থানীয় প্রশাসনের থেকে রাজ্য় সরকারের রিপোর্টে ১৬ কোটি মিড ডে মিলের ফারাক ধরা পড়েছে। কেন্দ্রীয় রিপোর্টে বলা হয়েছে, ওই ১৬ কোটি মিড ডে মিল বেশি দেখানো হয়েছে রাজ্যের তরফে। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে ওই রিপোর্টের বিষয়টি সামনে এল।

দিল্লির একটি সূত্রে জানা যাচ্ছে, মিড ডে মিল নিয়ে বাংলা থেকে বেশ কিছু অভিযোগ সামনে আসছিল। তাতেই তদন্তের নির্দেশ দেওয়া হয়। আর সেই রিপোর্টেই বিস্তর গরমিল চোখে পড়েছে। শুধুমাত্র ছয় মাসে ১০০ কোটির দুর্নীতির তথ্য উঠে এসেছে। তার আগের হিসেব জুড়লে টাকার অঙ্ক আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। প্রধানমন্ত্রী পুষ্টি প্রকল্প থেকে মিড ডে মিলের জন্য যে টাকা পায় রাজ্য, সেই টাকাতেই দুর্নীতি বলে অভিযোগ।

আরও পড়ুন: Abhishek Banerjee : TMC জাতীয় দলের তকমা হারানোর পর, আজ বাঁকুড়ায় অভিষেকের প্রথম জনসভা, কী বার্তা ?

বিষয়টি সামনে আসতেই রাজ্যকে তীব্র আক্রমণ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ট্যুইটারে তিনি লেখেন, 'আগেই বলেছিলাম! শিক্ষামন্ত্রকের জয়েন্ট রিভিও রিপোর্টে ১৬ কোটি মিড ডে মিল বাবদ ১০০ কোটির দুর্নীতির অভিযোগ। ২০২২ সালের এপ্রিল থেকে সেপ্টেম্বর, ছয় মাসে দুর্নীতি হয়েছে'।

সিপিএম-এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, "এটা কোনও নতুন কথা নয় যে বাংলায়. প্রতি ক্ষেত্রেই লুঠ, দুর্নীতি ভয়াবহ আকার নিয়েছে। যারা ১০০ দিনের টাকা, বাড়ি তৈরির টাকা লুঠ করতে পারে, তাদের কাছ থেকে ছাড়ের আশা করেন! চাকরি বিক্রির টাকা যেমন লুঠ হয়েছে, তেমন মিড ডে মিলের টাকাও লুঠ হচ্ছে। লুঠ ছাড়া তৃণমূল কোথায়? আমার কথা হচ্ছে, কেন্দ্রীয় সরকার মাঝে মধ্যে একটা রিপোর্ট তৈরি করবে ১০০, ৫০০ কোটি টাকা লুঠ। করণীয়টা কী? বার বার বলেছি, কী কী পাচ্ছেন, কী কী করছেন, শ্বেতপত্র প্রকাশ করুন। রাজ্য-কেন্দ্র দুই পক্ষই নির্বিকার। লাভের কিছু হচ্ছে না।"

কেন্দ্রের বিরুদ্ধে প্রতিহিংসর রাজনীতির অভিযোগ তৃণমূলের

যদিও তৃণমূল সাংসদ শান্তনু সেন শুভেন্দুকে নিয়ে কটাক্ষ ছুড়ে দেন। কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে অভিযোগ তোলেন প্রতিহিংসার রাজনীতির। বলেন, "চোরেদের রাজা যদি চোরের কথা বলেন, যাঁকে প্রকাশ্য টাকা নিতে দেখা গিয়েছে, যাঁর নাম সিবিআই-এর কাছে আছে, সারদায় সুদীপ্ত সেন জানালেন কত টাকা নিয়েছেন ধমকে চমকে, তিনি বড় বড় কথা বলছেন। যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো ভেঙে চুরমার। এই ধরনের প্রকল্পগুলি কেন্দ্র-রাজ্য সমন্বয়ে চলে। দুই পক্ষের যোগদান থাকে। এই জয়েন্ট রিভিউ মিশনে রাজ্য-কেন্দ্র দুই পক্ষের প্রতিনিধি থাকার কথা। কিন্তু রাজ্যকে না জানিয়ে একতরফা ভাবে এই প্রকল্প করা হয়েছে। রাজ্যের প্রতিনিধির সই নেই রিপোর্টে। এ নিয়ে অভিযোগ জানিয়েছেন তিনি। বাংলার প্রতি প্রতিহিংসার আচরণ কতটা মারাত্মক, আরও একবার তা প্রকাশিত হল এই রিপোর্টের মাধ্যমে। "

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Self Enumeration Form: জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?
জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?
Kolkata Metro : ৯টা নয়, রবিবার মেট্রো চলবে এই সময় থেকে, কারণ কী ? জানালেন মেট্রো কর্তৃপক্ষ
Kolkata Metro : ৯টা নয়, রবিবার মেট্রো চলবে এই সময় থেকে, কারণ কী ? জানালেন মেট্রো কর্তৃপক্ষ
West Bengal News LIVE Updates: 'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
Kolkata News: ‘কৃতজ্ঞতা আনুগত্যের চুক্তি নয়’, শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়ে বললেন তসলিমা নাসরিন
‘কৃতজ্ঞতা আনুগত্যের চুক্তি নয়’, শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়ে বললেন তসলিমা নাসরিন

ভিডিও

Birbhum Tulu Mondal News: টাকা-সোনা মিলিয়ে উদ্ধার ৫০ কোটি, ফের মিনার মণ্ডলের বাড়িতে পুলিশ
CM Suvendu Adhikari:
Suvendu Adhikari: 'প্রথম থেকেই আন্ডা আন্ডা আন্ডা করে মিছিল বের করে ফেললেন', কটাক্ষ মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari: আজ থেকে কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিলের দায়িত্বে ইসকন. পড়ুয়াদের সঙ্গে মধ্যাহ্নভোজন সারলেন মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari on Census:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget