এক্সপ্লোর

Mamata in Madrid: শিক্ষায় মেলবন্ধনের প্রস্তাব, বাংলার পড়ুয়ারাও শিখতে পারবেন স্পেনীয় ভাষা! মাদ্রিদে হল আলোচনা

Mamata Banerjee: স্পেনের রাজধানী মাদ্রিদে এই বৈঠক হয়। স্পেনের বিশ্ববিদ্যালয় এবং রাজ্যের বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি শিক্ষা সংক্রান্ত বিষয়ে পারস্পরিক সহযোগিতা গড়ে তোলার কথা হয়েছে। 

কলকাতা: রাজ্যে লগ্নি টানতে ১১ দিনের স্পেন সফরে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সফরে মমতার সঙ্গী হয়েছেন রাজ্য সরকারের প্রতিনিধিরাও। বৃহস্পতিহার সেখানে স্পেন সরকারের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক হল তাঁদের। বাংলার পড়ুয়াদের জন্য বিদেশি ভাষা শিক্ষা এবং কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি নিয়ে আলোচন হল দু'পক্ষের মধ্যে। (Mamata in Madrid)

বৃহস্পতিবার স্পেন সরকারের সঙ্গে বৈঠক করেন রাজ্য সরকারের প্রতিনিধিরা। ওই বৈঠকে রাজ্যের তরফে উপস্থিত ছিলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য সরকারের শিল্প-বাণিজ্য সচিব বন্দনা যাদব। বাংলার পড়ুয়াদের জন্য বিদেশি ভাষা শিক্ষার সুযোগ তৈরি নিয়ে তাঁদের সঙ্গে কথা হয় স্পেন সরকারের ডিরেক্টর জেনারেল অফ ল্যাঙ্গোয়েজ হোলেরেমো স্কেবানোর।

স্পেনের রাজধানী মাদ্রিদে এই বৈঠক হয়। স্পেনের বিশ্ববিদ্যালয় এবং রাজ্যের বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি শিক্ষা সংক্রান্ত বিষয়ে পারস্পরিক সহযোগিতা গড়ে তোলার কথা হয়েছে।  এর আওতায় পড়ুয়াদের বিদেশি ভাষা শেখানোর কথা যেমন ওঠে, তেমনই বাংলার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপকদের নিয়ে স্প্যানিশ ফ্যাকাল্টি গড়ে তোলার কথাও ওঠে।

আরও পড়ুন: Mamata Banerjee: বড়দিনের আগেই শুরু উৎপাদন, বস্ত্রশিল্পে বড় বিনিয়োগ, মাদ্রিদ সফরের দ্বিতীয় দিনেই সুখবর মমতার

ভাষা শিক্ষায় যন্ত্রমেধাকে কোন উপায়ে কার্যকর করা যায়, সেই নিয়েও আলোচনা হয় দু'পক্ষের মধ্যে। এ ব্যাপারে স্পেনের শিক্ষাব্যবস্থার সঙ্গে বাংলার বিশ্ববিদ্যালয়গুলির মেলবন্ধন গড়ার কথা বলেন রাজ্য সরকারের প্রতিনিধিরা। এদিন স্পেনের বেশ কয়েকটি বাণিজ্য সংস্থার সঙ্গেও বৈঠক করেন মমতা। পাশাপাশি, কলকাতার পাবলিশার্সন অ্যান্ড বুলসেলার্স গিল্ডের প্রতিনিধিদের সঙ্গেও এখানকার প্রকাশনা সংস্থার প্রতিনিধিদের বৈঠক হয়।

বৃহস্পতিবার রাতে মাদ্রিদ থেকে রাজ্যে বিনিয়োগের কথাও ঘোষণা করেন মমতা। সোশ্যাল মিডিয়ায় মমতা লেখেন, 'রোমাঞ্চকর খবর! Tempe Grupo Inditex (ZARA), যারা বস্ত্র ব্যবসায় গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে, ব্যবসার পরিধি বিস্তার করছে তারা। বেসরকারি সংস্থার সঙ্গে জোট বেঁধে বাংলায় উৎপাদনকেন্দ্র সরিয়ে নিয়ে যাচ্ছে। ২০২৩ সালের বড়দিনের আগে বাংলায় শুরু হবে উৎপাদন'। তার জন্য ওই সংস্থাকে ১০০ একর জমিও দেওয়া হবে বলে জানান তিনি।

স্পেন সফরে আজ মাদ্রিদে লা লিগার প্রেসিডেন্টের সঙ্গেও বৈঠকে বসেছেন মমতা। কলকাতা থেকে সাড়ে তিন ঘণ্টা পিছিয়ে স্পেনের রাজধানী শহর। দুপুরে বাংলার বইমেলা কমিটির সঙ্গে স্পেনের প্রকাশনা সংস্থার কর্তাদের বৈঠক করেন। এর পর স্থানীয় সময় অনুযায়ী, সন্ধেয় লা লিগার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক শুরু হয় মমতা। এই বৈঠকে রয়েছেন সৌরভও। লন্ডন থেকে সোজা মাদ্রিদে পৌঁছন তিনি। 

সেরা শিরোনাম

Voter List: ভোটার লিস্টে নাম বাদ গিয়েছে ? রাজ্যজুড়ে বিশেষ শিবিরের আয়োজন, বড় বার্তা CEO দফতরের
ভোটার লিস্টে নাম বাদ গিয়েছে ? রাজ্যজুড়ে বিশেষ শিবিরের আয়োজন, বড় বার্তা CEO দফতরের
News Live Update : গণতন্ত্র রক্ষায় ফের রাস্তায় রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী, আইসা-র সভাপতি নেহা বোরা
গণতন্ত্র রক্ষায় ফের রাস্তায় রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী, আইসা-র সভাপতি নেহা বোরা
West Bengal News Live : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকল পুলিশ
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকল পুলিশ
Durga Puja 2026: ভাসানের পরে জল থেকে তুলে আনা হয় কাঠামো, ৪০০ বছর ধরে চলে আসছে এই দুর্গাপুজো
ভাসানের পরে জল থেকে তুলে আনা হয় কাঠামো, ৪০০ বছর ধরে চলে আসছে এই দুর্গাপুজো

ভিডিও

BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ
Mahua Maitra | SFI নেত্রী ঐশী ঘোষকে আটক করে বাসে তুলছে পুলিশ, ভিডিও পোস্ট মহুয়া মৈত্রের
Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget