এক্সপ্লোর

Mamata Banerjee: 'আমরা ভেবেছিলাম...', জিএসটি-কে সমর্থন করা ভুল হয়েছে, সিঙ্গুরে মানলেন মুখ্যমন্ত্রী

Mamata on GST:পঞ্চায়েত নির্বাচনের আগে, মঙ্গলবার সিঙ্গুরে সভা করেন মমতা।

সিঙ্গুর: জিএসটি-কে সমর্থন করা ভুল হয়েছে, সিঙ্গুরে গিয়ে মানলেন মুখ্যমন্ত্রী। 'জিএসটি-র সব টাকা দিল্লি তুলে নিয়ে যাচ্ছে। আমাদের সব থেকে বড় ভুল হয়েছে জিএসটিকে সমর্থন করা', সিঙ্গুরের সভা থেকে আক্ষেপ মমতা বন্দ্যোপাধ্যায়ের । 
পাখির চোখ পঞ্চায়েত ভোট, ১২ হাজার কিমি রাস্তার জন্য প্রকল্পের সূচনা

পঞ্চায়েত নির্বাচনের আগে, মঙ্গলবার সিঙ্গুরে সভা করেন মমতা। সেখানে ১২ হাজার কিলোমিটার রাস্তার জন্য সূচনা করেন 'পথশ্রী' প্রকল্পের।  আর সেই মঞ্চে দাঁড়িয়েই আক্ষেপ করতে শোনা যায় মমতাকে। বলেন, "জিএসটি-র সব টাকা দিল্লি তুলে নিয়ে যাচ্ছে। আমাদের সব থেকে বড় ভুল হয়েছে জিএসটিকে সমর্থন করা। আমরা ভেবেছিলাম, এতে রাজ্যগুলি লাভবান হবে। কিন্তু এখন দেখছি ১০০ দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে। জব কার্ড হোল্টারদের কাজ দিচ্ছে না। আবাস যোজনার টাকা বন্ধ। ছাত্রছাত্রীদের স্কলারশিপের টাকা বন্ধ করে দিয়েছে। মেধাশ্রী করতে হয়েছে আমাদের। ঐক্যশ্রীও আমাদের করতে হয়েছে।"

এ দিন 'পথশ্রী' প্রকল্পের উদ্বোধন করে মমতা বলেন, "আমাদের এখানে রাস্তা তৈরিতে ৪ হাজার কোটি টাকা খরচ হবে। সেই টাকার এক পয়সাও দিল্লির নয়।" তা নিয়ে যদিও মমতাকে পাল্টা আক্রমণ করেন শুভেন্দু। তিনি বলেন, "৩ হাজার কোটি টাকার শিলান্যাস হচ্ছে। যা রাস্তা তাতে বাজেটে কোনও বরাদ্দ নেই। মানুষকে বিভ্রান্ত করছে।"

সম্প্রতি 'দিদির দূত' কর্মসূচিতে গিয়ে বিশেষ করে গ্রামাঞ্চলে রাস্তা নিয়ে ক্ষোভের মুখে পড়তে হয় তৃণমূলের নেতা-বিধায়ক-জনপ্রতিনিধিদের। এই প্রেক্ষাপটে পঞ্চায়েত নির্বাচনের আগে ১২ হাজার কিলোমিটার গ্রামীণ রাস্তা তৈরি ও সংস্কারের এই প্রকল্পে মোট খরচ হবে ৩ হাজার ৬৮৫ কোটি টাকা। যার পুরোটাই দেবে রাজ্য সরকার।

এ দিন তা উল্লেখ করতে গিয়ে গ্রামীন রাস্তা নিয়ে বিগত বাম সরকারকে কটাক্ষ করতে ছাড়েননি মুখ্যমন্ত্রী। তিনি বলেন, "আমরা যখন ২০১১ সালে মা-মাটি-মানুষ ক্ষমতায় আসে, আমরা দেখি সারা বাংলায় মাত্র ৩০ হাজার কিমি রাস্তা আছে। আর সব রাস্তা ঢেউ খেলানো। যেন মাছ পুঁতে দিলেই, মাছের চারা পুঁতে দিলেই মাছ হয়ে যাবে। এমন রাস্তার অবস্থা। আমরা আসার পর ১ লক্ষ কিমি রাস্তা তৈরি করেছি।" সিঙ্গুরে এ দিন আট একর জমিতে ইন্ডাস্ট্রিয়াল পার্কের কাজ এপ্রিলের মধ্যেই শেষ হবে বলে এদিন ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: সিউড়ির দলীয় পার্টি অফিসে এসে ক্ষোভের মুখে পড়লেন অনুব্রত মণ্ডল, তাঁর সামনেই ভাঙচুর করা হল পার্টি অফিসে
সিউড়ির দলীয় পার্টি অফিসে এসে ক্ষোভের মুখে পড়লেন অনুব্রত মণ্ডল, তাঁর সামনেই ভাঙচুর করা হল পার্টি অফিসে
West Bengal News Live : নন্দীগ্রামে ভোটারদের আস্থা অর্জনে রুটমার্চ পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর
নন্দীগ্রামে ভোটারদের আস্থা অর্জনে রুটমার্চ পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর
Anubrata Mondal : মমতার আমলের দোর্দণ্ডপ্রতাপ কেষ্টই হামলার মুখে, উঠল 'জয় শ্রীরাম' স্লোগান ; বিজেপি বলল...
মমতার আমলের দোর্দণ্ডপ্রতাপ কেষ্টই হামলার মুখে, উঠল 'জয় শ্রীরাম' স্লোগান ; বিজেপি বলল...
West Midnapore: অজিত মাইতির পর এবার পুলিশের জালে প্রাক্তন বিধায়কের গাড়ির চালক ও তাঁর ঘনিষ্ঠ এক ব্যক্তি
অজিত মাইতির পর এবার পুলিশের জালে প্রাক্তন বিধায়কের গাড়ির চালক ও তাঁর ঘনিষ্ঠ এক ব্যক্তি

ভিডিও

School Syllabus : রাজ্যে নতুন সরকার আসার পর এবার বদল আসছে মাধ্যমিক স্তরের পাঠ্যক্রমে | ABP Ananda
Kolkata News : স্কুলে কেন আন্তর্জাতিক দার্শনিক, রাজনীতিবিদদের ছবি? অম্বেডকর, নেতাজির ছবি কোথায়?
Milan Pradhan: Nandigram-এর Congress-এর প্রার্থী মিলন প্রধানের জেলমুক্তি
Anubrata Mondal News | চেয়ারে বসে কেষ্ট, সামনেই ভাঙা হল টেবিল
Anubrata Mondal - Birbhum News | সিউড়িতেই অনুব্রত মণ্ডলের সামনেই পার্টি অফিসে তাণ্ডব | ABP ANANDA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram By Election 2026 : জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
Rohit Sharma: সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত
সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত
Kolkata News : কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
India vs West Indies: তিন সেঞ্চুরিতে চাপে ভারত, কুলদীপের নজির গড়ার রাতে ম্য়াচ জিততে কোহলিদের লক্ষ্য ৪০৬
তিন সেঞ্চুরিতে চাপে ভারত, কুলদীপের নজির গড়ার রাতে ম্য়াচ জিততে কোহলিদের লক্ষ্য ৪০৬
Shatarup Ghosh: দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা
দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা
Srijit Mukherji: সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
Indian Cricket Team: নজরে নিউজ়িল্যান্ড সিরিজ়, গিলসহ সকল সিনিয়র ক্রিকেটাররা খেলবেন রঞ্জি, সিদ্ধান্তে টিম ম্যানেজমেন্টের
নজরে নিউজ়িল্যান্ড সিরিজ়, গিলসহ সকল সিনিয়র ক্রিকেটাররা খেলবেন রঞ্জি, সিদ্ধান্তে টিম ম্যানেজমেন্টের
Embed widget