এক্সপ্লোর

Bani Basu: পাশে মমতা, বইমেলার মঞ্চে কোন লাইন টানার বার্তা দিলেন বাণী বসু?

Kolkata Book Fair: কলকাতা বইমেলার উদ্বোধনের মঞ্চে সাহিত্যিক বাণী বসুকে ড: রমাপ্রসাদ গোয়েঙ্কা সিইএসসি সৃষ্টি সম্মানে পুরস্কৃত করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কলকাতা: আজ উদ্বোধন হল কলকাতা আন্তর্জাতিক বইমেলার (Kplkata International Book Fair)। উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর এদিনই উদ্বোধনের মঞ্চ থেকে ড: রমাপ্রসাদ গোয়েঙ্কা সিইএসসি সৃষ্টি সম্মান পুরস্কার তুলে দেওয়া হল সাহিত্যিক বাণী বসুর (Bani Basu) হাতে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শাল পরিয়ে সম্মান জানান সাহিত্যিককে, তাঁর হাতে স্মারকও তুলে দেন। পুরস্কার পেয়ে আপামর পাঠককে ধন্যবাদ জানিয়েছেন সাহিত্যিক বাণী বসু। তিনি বলেন, 'আজকে আমাকে যে সম্মান দেওয়া হল, আশা করি আমি এই সম্মানের উপযুক্ত কাজ সারাজীবন ধরে করে এসেছি। এরা বলেই দিচ্ছেন এটা লাইফটাইম অ্যাচিভমেন্ট, তার মানে এটা ফেয়ারওয়েলের জন্য় প্রস্তুতি।'

এ দেশের সাহিত্যিকদের পরিস্থিতি ঠিক কী সেই প্রসঙ্গ এদিন উঠে আসে তাঁর বক্তব্যে। তিনি বলছেন, 'প্রত্যেকবারই অনেক পত্রিকা আশা করেন তাদের শারদীয়া সংখ্যায় যেন তাদের জন্য় কিছু লিখি। ছোট ছোট অনেক পত্রিকা এসে পড়েন দাবি নিয়ে। আমাদের দেশে অনেক লেখকেরই এক অবস্থা। আমাদের দেশে অনেক লেখককেই লিখতে হয় শেষ জীবন পর্যন্ত।' তাহলে তিনি কী মনে করছেন? তাঁর লেখার সময় শেষ হয়ে এসেছে? তেমনটা অবশ্য বলেননি সাহিত্যিক। তিনি বলেল, 'আমি অনুভব করছি না আমার দিন শেষ হয়ে এসেছে।' তবুও তিনি মনে করেন সবারই কোথাও গিয়ে থামা দরকার। তাঁর মতে, 'আমাদের কোথাও একটা লাইন টানা দরকার। আমি বলেই শুধু নয়, যে কোনও শিল্পী, যে কোনও লেখক, যে কোনও মানুষের ক্ষেত্রেই সেটা ঠিক।' কী বার্তা দিলেন পাঠককে মৈত্রেয় জাতক, খনামিহিরের ঢিপি, গান্ধর্বী উপহার দেওয়া বর্ষীয়ান লেখিকা?

বইমেলায় আর কী কী?
এবারের বইমেলায় স্টল সংখ্যা বিপুল। আয়োজকরা জানিয়েছেন, এবারের বইমেলায় সর্বাধিক প্রকাশক ও লিটল ম্যাগাজিন অংশ নিচ্ছেন। সংখ্যাটা প্রায় ১০০০। বহুজাতিক প্রকাশনা সংস্থার সর্বাধিক অংশগ্রহণ থাকছে। থাকছে ভারতের প্রায় সব রাজ্যের প্রকাশনা সংস্থা। এবারের কলকাতা আন্তর্জাতিক বইমেলায় প্রায় ২০টি দেশ অংশগ্রহণ করছে। সেই তালিকায় রয়েছে, ব্রিটেন, আমেরিকা, জার্মানি, ফ্রান্স, ইতালি, রাশিয়া, স্পেন, পেরু, কলম্বিয়া, আর্জেন্টিনা, মেক্সিকো, কিউবা, ডমিনিকান রিপাকলিক, গুয়াতেমালা, কোস্তারিকা, তাইল্যান্ড। বাংলাদেশ প্যাভিলিয়নে থাকছে সে দেশের প্রায় ৫০টি প্রকাশনা সংস্থা। এবারে বইমেলায় থাকছে ৯টি গেট। সেগুলির মধ্যে থাকছে, লন্ডন টাওয়ার ব্রিজ গেট, বেথুন স্কুল গেট, তারাশঙ্কর ১২৫ গেট, লোরকা ১২৫ গেট, ফাদার দাঁতিয়েন ১০০ গেট।

আরও পড়ুন: রামভক্তি তুঙ্গে, ২০ কেজির বিস্কুট দিয়ে রাম মন্দির বানালেন দুর্গাপুরের যুবক

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ayushman Bharat: কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
Coal Smuggling: কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Kolkata Metro: স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন
স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget