এক্সপ্লোর

Ayodhya Ram Mandir: রামভক্তি তুঙ্গে, ২০ কেজির বিস্কুট দিয়ে রাম মন্দির বানালেন দুর্গাপুরের যুবক

Ram Mandir Made of Biscuits: ইট, কাঠ, পাথর দিয়ে নয়, বরং ২০ কেজি পার্লে জি বিস্কিট দিয়ে এই অসাধারণ রাম মন্দিরের রেপ্লিকা বানিয়েছেন দুর্গাপুরের গোপাল মাঠের বাসিন্দা ছোটন ঘোষ।

মনোজ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর : আগামী ২২ জানুয়ারি উদ্বোধন হতে চলেছে অযোধ্যার রাম মন্দিরের (Ayodhya Ram Temple)। আর তার আগে থেকেই সারা দেশজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। যেন এক অপার রামভক্তির আবহ। আর সেই আবহে গা ভাসিয়েই দুর্গাপুরের এক যুবক কেবল বিস্কিট দিয়েই বানিয়ে ফেলেছেন আস্ত একটা রাম মন্দিরের রেপ্লিকা। ২০ কেজি পার্লে জি বিস্কুট দিয়ে অবিকল অযোধ্যার রাম মন্দিরের আদলে তৈরি হয়েছে এই রেপ্লিকা।

এই অসাধারণ রাম মন্দিরের রেপ্লিকা বানিয়েছেন দুর্গাপুরের গোপাল মাঠের বাসিন্দা ছোটন ঘোষ। মূলত বিয়ে বাড়িতে ফুল সাজিয়েই জীবিকা নির্বাহ করেন ছোটন। এর আগেও তিনি এমন আশ্চর্য জিনিস বানিয়ে তাক লাগিয়েছেন। কখনও বানিয়েছেন চন্দ্রযান ৩-এর রেপ্লিকা, কখনও আবার দশ সিটের সোলার বাইক বানিয়ে চমকে দিয়েছেন দুর্গাপুরবাসীকে। ছোটবেলা থেকেই কিছু না কিছু নতুন বানানোর ইচ্ছে তাকে তাড়িয়ে নিয়ে বেড়ায়। সেভাবেই এই রাম মন্দিরের রেপ্লিকাটিও বানিয়ে ফেলেন তিনি।

কীভাবে তৈরি হল এই বিস্কুটের রাম মন্দির ?

মন্দিরের (Ram Temple) বেস তৈরি হয়েছে প্লাইউড আর থার্মোকল দিয়ে, তাছাড়া বাকি পুরো অংশেই রয়েছে বিস্কুট। শুধু পার্লে জি নয়, কিছু কিছু জায়গায় অন্য বিস্কুটও ব্যবহার করা হয়েছে বলেই জানান ছোটন। তাঁর কথায়, 'আমরা চেষ্টা করি মানুষের কাছে কিছু ইউনিক জিনিস তুলে ধরার। আর এই ইউনিক জিনিসের কথা ভাবতে ভাবতেই এই মন্দির বানানোর চেষ্টা। সবাই তো কাঠের বানায়, কেউ সিমেন্ট দিয়ে মন্দির বানায়। আমরা ভাবলাম বিস্কুট দিয়ে মন্দির বানাবো। পার্লে জি বিস্কুট দিয়ে এই মন্দির বানানো হয়েছে। এটি বানাতে ২০ কেজি বিস্কুট লেগেছে।'

মন্দির বানাতে প্রায় এক সপ্তাহ সময় লেগেছে বলে জানিয়েছেন ছোটন ঘোষ। মন্দির তো বানানো হল, রাম মন্দিরের উদ্বোধনের আগে পর্যন্ত দুর্গাপুরবাসী ছোটনের বানানো এই মন্দির দেখতে পারবেন । কিন্তু তারপর কী হবে ? ছোটন জানিয়েছেন, এই মন্দির তিনি স্থানীয় ইসকনের মন্দিরে দিয়ে দেবেন। সে ব্যাপারে আগ্রহও দেখিয়েছেন ইসকন কর্তৃপক্ষ, জানিয়েছেন ছোটন।  

রাম মন্দির উদ্বোধনের আবহ দেশজুড়ে

২২ জানুয়ারি রাম মন্দিরের (Ram Temple) উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার এক সপ্তাহ আগে, গতকাল থেকেই শুরু হয়েছে নানারকম আচার-বিধি পালন। গর্ভগৃহে স্থাপন হয়েছে রামলালার মূর্তি। গুজরাতের ভাদোদরা থেকে অযোধ্যায় গিয়েছে ১০৮ ফুট লম্বা একটি ধূপ। হায়দরাবাদ থেকে এসেছে বিশালাকার লাড্ডু। রাম মন্দিরের উদ্বোধনকে ঘিরে মানুষজনের মধ্যে রাম নামের উল্কি করতেও দেখা যাচ্ছে। রামায়ণ কাহিনিতে সেজে উঠছে গোটা অযোধ্যা।

আরও পড়ুন: Ayodhya Ram Mandir : রাম মন্দির উদ্বোধনের দিন বন্ধ থাকবে মদ-মাংসের দোকান, ছুটি থাকবে স্কুল-কলেজ, কোথায় ?

সেরা শিরোনাম

Food Safety: ভেজাল গুড় দিয়ে মোয়া তৈরির অভিযোগ, কাকদ্বীপের দোকানে হানা EB ও খাদ্য দফতরের
ভেজাল গুড় দিয়ে মোয়া তৈরির অভিযোগ, কাকদ্বীপের দোকানে হানা EB ও খাদ্য দফতরের
West Bengal News Live Updates: অভিষেকের নিশানায় বিজেপি ও গণতান্ত্রিক তৃণমূল, দিল্লিতে ভিডিও প্রকাশ করে চাঞ্চল্যকর অভিযোগ
অভিষেকের নিশানায় বিজেপি ও গণতান্ত্রিক তৃণমূল, দিল্লিতে ভিডিও প্রকাশ করে চাঞ্চল্যকর অভিযোগ
BJP News: 'সেবাদূত' কর্মসূচি নিচ্ছে BJP, “জনপ্রতিনিধিরা হোটেলের বদলে পুরনো কর্মীর বাড়িতে রাতে থাকবেন..”, দাবি শমীকের, কটাক্ষ মমতা তৃণমূলের
'সেবাদূত' কর্মসূচি নিচ্ছে BJP, “জনপ্রতিনিধিরা হোটেলের বদলে পুরনো কর্মীর বাড়িতে রাতে থাকবেন..”, দাবি শমীকের, কটাক্ষ মমতা তৃণমূলের
Chorbagan Incident: চোরবাগানের ঘটনায় প্রত্যক্ষদর্শী এবং ক্ষতিগ্রস্ত পরিবারের নতুন করে বয়ান রেকর্ড করল SIT
চোরবাগানের ঘটনায় প্রত্যক্ষদর্শী এবং ক্ষতিগ্রস্ত পরিবারের নতুন করে বয়ান রেকর্ড করল SIT

ভিডিও

Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল
CM Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক করলেন NCPI সাংসদ Satabdi Roy
Delimitation Bill 2026 | মোদি সরকারের পাশে DMK-এর ২২, ডিলিমিটেশন পাশে মিলবে বাড়তি সুবিধা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
Gadi Eisenkot: ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
Hockey India: পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
Gyanesh Kumar: জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
Myanmar Civil War: পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
Road Accident : নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
Mushfiqur Rahim: দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Embed widget