এক্সপ্লোর

Mamata Banerjee Injured: সময় না থাকায় দেওয়া গেল না অ্যানাস্থেসিয়া, কপালে-নাকে সেলাই পড়ল মমতার

Mamata Banerjee Health Updates: বৃহস্পতিবার কলকাতার বালিগঞ্জে প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের মূর্তি উন্মোচনের অনুষ্ঠানে হাজির ছিলেন মমতা। সেখান থেকে বাড়ি ফেরেন সন্ধেয়।

কলকাতা: পড়ে গিয়ে গুরুতর আহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কপালে তিনটি সেলাই পড়ল। নাকে সেলাই পড়ল একটি। গভীর ক্ষত থেকে রক্তপাত হচ্ছিল, সময় না মেলায়, অ্যানাস্থেসিয়া ছাড়াই সেলাই পড়ল মমতার কপালে ও নাকে। কলকাতার এসএসকেএম হাসপাতালে সেলাই পড়ল মুখ্যমন্ত্রীর। সেলাইয়ের পর যদিও কালীঘাটের বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে আপাতত। তবে বিশেষজ্ঞদের নিয়ে টিম গড়া হয়েছে। শুক্রবার শারীরিক পরীক্ষার পর মমতার চিকিৎসা নিয়ে পরবর্তী সিদ্ধান্ত গৃহীত হবে। (Mamata Banerjee Injured)

বৃহস্পতিবার কলকাতার বালিগঞ্জে প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের মূর্তি উন্মোচনের অনুষ্ঠানে হাজির ছিলেন মমতা। সেখান থেকে বাড়ি ফেরেন সন্ধেয়। এর পর নিজের বাড়িতে গিয়ে পোশাক পরিবর্তন করেন মমতা। রোজকার মতো হাঁটার প্রস্তুতি নিচ্ছিলেন। সেই সময় মমতার দেখভালের জন্য যে সহায়িকা রয়েছেন, ছুটে আসেন। বাড়ির সকলকে জানান, পড়ে গিয়েছেন মমতা, রক্তপাত হচ্ছে। (Mamata Banerjee Health Updates)

বাড়িতে সেই সময় কাজরী বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা উপস্থিত ছিলেন। বিষয়টি জানতে পেরেই রক্তাক্ত অবস্থায় মমতাকে নিয়ে এসএসকেএম হাসপাতালে ছোটেন তাঁরা। উডবার্ন ওয়ার্ডে সঙ্গে সঙ্গে ভর্তি করা হয় তাঁকে। এমআরআই, সিটি স্ক্যানও করা হয়। কপাল এবং নাক মিলিয়ে চারটি সেলাই পড়ে। ৭০-এর কাছাকাছি বয়স মমতার। তবে হাসপাতালে থাকতে চাননি মমতা। তাই বাড়ি ফিরে যেতে অনুমতি দেওয়া হয় তাঁকে। শারীরিক অসুস্থতার জেরে তিনি পড়ে যান, নাকি নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে, সেই নিয়ে ধন্দ তৈরি হয়েছে। তবে ঘরে বসানো শোকেসের কোনায় লেগে কপালে ক্ষত সৃষ্টি হয় মমতা, এমনটা জানা গিয়েছে পরিবার সূত্রে।

আরও পড়ুন: Mamata Banerjee Injured: দুর্ঘটনায় গুরুতর আহত মমতা বন্দ্যোপাধ্যায়, আনা হল SSKM হাসপাতালে

পুলিশ ইতিমধ্যেই বিষয়টি খতিয়ে দেখতে শুরু করেছে। ঘটনার সময় বাড়িতে যাঁরা উপস্থিত ছিলেন, তাঁদের বয়ান নেওয়া হবে। বয়ান নেওয়া হবে মুখ্যমন্ত্রীর দেখভালের দায়িত্বে থাকা সহায়িকার। কী করে এমন ঘটনা ঘটল, সে ব্যাপারে পরিষ্কার ধারণা পেতে চাইছে পুলিশ। পিছন থেকে কেউ ধাক্কা দিয়েছে বলে বোধ হয়, এমনটা জানিয়েছেন মমতা। অসুস্থতার কারণেই এমন মনে হয় তাঁর, নাকি সত্যিই কিছু ঘটেছিল, নিরাপত্তায় গলদ ছিল কি না, খতিয়ে দেখছে পুলিশ। তবে বার বার যেভাবে দুর্ঘটনা ঘটছে মমতার সঙ্গে, বার বার যে ভাবে আঘাত পাচ্ছেন তিনি, তাতে তাঁর নিরাপত্তা নিয়েও উঠছে প্রশ্ন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
Saokat Molla: ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget