এক্সপ্লোর

Bhowanipore Twin Murder : "খুব মর্মাহত, এই রাস্তা দিয়ে রোজ যাতায়াত করি", ভবানীপুরে দম্পতি খুনে প্রতিক্রিয়া মমতার

Mamata on Bhowanipore Twin Murder : আজ ভবানীপুরে (Bhowanipore) নিহত দম্পতির বাড়িতে যান মুখ্যমন্ত্রী। কথা বললেন শাহ দম্পতির দুই মেয়ের সঙ্গে

কলকাতা : "আমি খুব মর্মাহত, এই রাস্তা দিয়ে রোজ যাতায়াত করি। আগে কখনও এমন ঘটনা ঘটেনি।"  ভবানীপুরে দম্পতি খুনের ঘটনায় মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। আজ ভবানীপুরে (Bhowanipore) নিহত দম্পতির বাড়িতে যান মুখ্যমন্ত্রী। কথা বললেন শাহ দম্পতির দুই মেয়ের সঙ্গে। মমতার সামনেই কান্নায় ভেঙে পড়েন দুই মেয়ে। 

পরে মমতা বলেন, "আমি খুব বিস্মিত। শুধু আমি নই, হরিশ মুখার্জি রোড, কালীঘাট রোড, আমাদের পাড়ার সকলে...কারণ এই রাস্তা দিয়ে আমরা রোজ যাতায়াত করি। আমি চাই, এলাকাটা শান্ত ছিল, শান্তই থাকবে, আর যারা বাইরে থেকে এসে এসব বদমায়েশি করার চেষ্টা করছে, তাদের কোনওভাবে তা করতে দেওয়া হবে না। তাদের সঙ্গে যাদের যোগাযোগ আছে, তাদের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ নেওয়া দরকার। সবটাই যখন চিহ্নিত করতে পেরেছে, ৯৯ শতাংশ, আশা করি ওরা পেয়ে যাবে। পরিচিত কেউ ছাড়া এমন ঘটনা ঘটানো যায় না। সব ধর্মের মানুষ ভবানীপুরে একসঙ্গে থাকেন। ব্যক্তিগত শত্রুতা থেকে খুন। খুনের পিছনে আত্মীয়র হাত থাকতে পারে। "

আরও পড়ুন ; মমতা-অভিষেকের বাড়ি, হাই সিকিওরিটি জোন, তার মধ্যেও খুন! ভবানীপুর নিয়ে ঝাঁঝ বাড়াচ্ছেন বিরোধীরাও

ভবনীপুরের মতো এলাকায় গুজরাতি দম্পতিকে গুলি করে কুপিয়ে খুনের ঘটনার পর দু’দিন পেরিয়ে গেলেও, এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। কী কারণে এই খুন ? সেই বিষয়েও এখনও পুলিশ কিছু জানায়নি। অন্যদিকে, ঘটনার দেড়দিন পর হদিশ মিলেছে অশোক শার মোবাইল ফোনের। ধর্মতলায় ম্যানহোলের পাশে জঞ্জালের স্তূপ থেকে উদ্ধার হয়েছে সেটি। খতিয়ে দেখা হচ্ছে তার কললিস্ট। এই পরিস্থিতিতে শুধুমাত্র লুঠের উদ্দেশ্য নয়, পুরনো আক্রোশ থেকেও খুন হতে পারেন ভবানীপুরে গুজরাতি দম্পতি, এমনই অনুমান করা হচ্ছে। ব্যবসায়িক শত্রুতা নাকি অন্য কিছু ? তা নিয়ে উত্তর খুঁজছে পুলিশও।

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে মেরেকেটে সাড়ে চারশো থেকে পাঁচশো মিটার। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়ি থেকে প্রায় সাড়ে তিনশো মিটার। আর সেখানেই নিজের ফ্ল্যাটের মধ্যেই খুন হয়েছেন গুজরাতি দম্পতি। আর এনিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক চাপানউতোরও।

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: স্বাস্থ্যভবনে গিয়ে পরিষেবা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর,
CM Suvendu Adhikari: স্বাস্থ্যভবনে গিয়ে পরিষেবা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, "কন্ট্রোল রুম থেকে" কোন কোন বিষয়গুলিতে নজরদারি ?
Hospital Saline Expiry: রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল
রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল
Baruipur News: 'প্রাণ বাঁচাতে নাবালিকার আর্তনাদ, তাতেই ঘাড়ে সজোরে আঘাত...', বারুইপুরকাণ্ডে ধৃত আনন্দ সর্দারের ভূমিকা এবার পুলিশের নজরে
'প্রাণ বাঁচাতে নাবালিকার আর্তনাদ, তাতেই ঘাড়ে সজোরে আঘাত...', বারুইপুরকাণ্ডে ধৃত আনন্দ সর্দারের ভূমিকা এবার পুলিশের নজরে
Baruipur Encounter: বারুইপুরকাণ্ডে পুলিশি এনকাউন্টারে ধৃতর মৃত্যু, এনকাউন্টার-তদন্তে এবার CID
বারুইপুরকাণ্ডে পুলিশি এনকাউন্টারে ধৃতর মৃত্যু, এনকাউন্টার-তদন্তে এবার CID

ভিডিও

Weather Update Today : পাহাড়ে নেমেছে ধস, ফের দক্ষিণবঙ্গে প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস
US Launches Air Strike : আচমকা কেন অশান্তির চাদরে ঢাকা পড়ল পশ্চিম এশিয়া? নেপথ্যে কোন কারণ?
Baruipur Case: নতুন করে গ্রেফতার ৮ জন! বারুইপুরকাণ্ডে বাড়ল মোট গ্রেফতারির সংখ্যা
TMC vs BJP Clash : মমতার মিছিলে অশান্তি, 'নাটক' বলে খোঁচা দিলীপের
Baruipur Incident : আলাদা-আলাদা বসিয়ে জিজ্ঞাসাবাদ, বারুইপুরকাণ্ডে বড় তথ্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Baruipur Case: ছোট্ট বস্তা, নির্যাতনের পরে তার মধ্যেই দুমড়ে মুচড়ে কিশোরীকে ঢুকিয়ে দেয় অভিযুক্তরা! বুঝতেই পারেনি তখনও বেঁচে ছিল নির্যাতিতা
ছোট্ট বস্তা, নির্যাতনের পরে তার মধ্যেই দুমড়ে মুচড়ে কিশোরীকে ঢুকিয়ে দেয় অভিযুক্তরা! বুঝতেই পারেনি তখনও বেঁচে ছিল নির্যাতিতা
Baruipur Incident: বারুইপুর কাণ্ডে গ্রেফতার ২০ জন ! এই ৩ কাজের জন্যই অ্যাকশন মুডে প্রশাসন, নজরে আর কারা ?
Baruipur Incident: বারুইপুর কাণ্ডে গ্রেফতার ২০ জন ! এই ৩ কাজের জন্যই অ্যাকশন মুডে প্রশাসন, নজরে আর কারা ?
Baruipur Incident: বারুইপুরকাণ্ড - পুলিশের উপর হামলা, সরকারি সম্পত্তি ভাঙচুর ও গণপিটুনির ঘটনায় আরও ৮ গ্রেফতার
বারুইপুরকাণ্ড - পুলিশের উপর হামলা, সরকারি সম্পত্তি ভাঙচুর ও গণপিটুনির ঘটনায় আরও ৮ গ্রেফতার
Weather Update: হলুদ-কমলা সতর্কতা জারি, আজও দুর্যোগের ঘনঘটা উত্তর থেকে দক্ষিণে, ঝড়বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ?
হলুদ-কমলা সতর্কতা জারি, আজও দুর্যোগের ঘনঘটা উত্তর থেকে দক্ষিণে, ঝড়বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ?
Baruipur Case: 'মেয়েটা চলে গেল, কিন্তু ন্যায়বিচার তো...', বারুইপুরকাণ্ডে এনকাউন্টার নিয়ে কী বলছেন হতভাগ্য মায়েরা?
'মেয়েটা চলে গেল, কিন্তু ন্যায়বিচার তো...', বারুইপুরকাণ্ডে এনকাউন্টার নিয়ে কী বলছেন হতভাগ্য মায়েরা?
Messi Record: ৬৮ বছর ধরে এমবাপের দেশের গর্ব এই রেকর্ড, ছিনিয়ে নিতে পারেন মেসি, নতুন মাইলফলকের হাতছানি
৬৮ বছর ধরে এমবাপের দেশের গর্ব এই রেকর্ড, ছিনিয়ে নিতে পারেন মেসি, নতুন মাইলফলকের হাতছানি
Mamata Banerjee:
"হাইকোর্ট অবমাননা করতে চাইনি তাই", কালীঘাট তৃণমূলের মিছিলে উত্তেজনা, একজনকে চড় মারলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Embed widget