এক্সপ্লোর

Nabanna Meeting:স্বাস্থ্য সচিবকে 'অভিযুক্ত' বলতেই 'মুখ খুললেন' মমতা! সঙ্গে সঙ্গেই জবাব জুনিয়র ডাক্তারদের

Junior Doctors Nabanna Meeting: মহিলা চিকিৎসক বলেন, 'কোনও ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ থাকলে তাঁকে আমরা অভিযুক্ত বলব। যদি সেই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয় তখন তাঁকে দোষী বলব।

কলকাতা: অনশনের ১৭দিন। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফের জুনিয়র ডাক্তারদের বৈঠক হয়। অনশনে অনড় থেকেই মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠক। নবান্নের এই বৈঠকে মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব ছাড়াও উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিবও। ছিলেন কলকাতা মেডিক্যাল ও আর জি কর মেডিক্যালের অধ্যক্ষ, এসএসকেএম হাসপাতালের সুপারও । সেই বৈঠকে ফের উঠল স্বাস্থ্য সচিবকে অপসারণ প্রসঙ্গও। 


হাওড়া জেলা হাসপাতালের চিকিৎসক অগ্নিবীণ কুণ্ডু এদিন দাবিদাওয়ার পাশাপাশি প্রসঙ্গ তোলেন স্বাস্থ্য সচিবের অপসারণ প্রসঙ্গ। এই প্রসঙ্গ উঠতেই 'মুখ খোলেন' মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, 'আমি ভাবছিলাম তোমাদের কথা আগে শুনে পরে আমার বক্তব্য রাখব। কিন্তু একটা মানুষকে অভিযুক্ত প্রমাণ করার আগে তাঁকে অভিযুক্ত বলা যায় না। আমি একদমই লিগাল পয়েন্ট থেকে বলছি। অভিযোগ করতেই পারো। কিন্তু আদৌ সে অভিযুক্ত কি না সেটা কিন্তু কোনও অভিযোগ পাওয়া যায়নি।'

এরপর অবশ্য চিকিৎসক অগ্নিবীণ বলেন, 'আমরা কাগজপত্র এনেছি কেন অভিযোগ করা হচ্ছে তা নিয়ে'। মমতার জবাব, 'তুমি আনতেই পারো। কিন্তু আমাকেও দেখতে হবে সেগুলি আদৌ কতটা ঠিক।' 

তবে স্বাস্থ্যসচিবকে 'অভিযুক্ত' বলা নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্যর প্রেক্ষিতে পাল্টা মন্তব্য করেন নবান্নের বৈঠকে উপস্থিত এক জুনিয়র চিকিৎসক। ওই মহিলা চিকিৎসক বলেন, 'কোনও ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ থাকলে তাঁকে আমরা অভিযুক্ত বলব। যদি সেই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয় তখন তাঁকে দোষী বলব। সুতরাং যার বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাঁকে অভিযুক্ত বলে উল্লেখ করা ব্যাকরণগত এবং আইনতভাবে ভুল বলে আমাদের মনে হয় না।' 

যদিও মমতার দাবি, 'এভাবে অভিযুক্ত বলা যায় না'। 

কিছু দিন আগে স্বাস্থ্যসচিবকে অপসারণ করা হবে না। শনিবার জুনিয়র চিকিৎসকদের জানিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। মমতার কথায়, যদি আমাদের কাছে দুর্নীতির কোনও নির্দিষ্ট অভিযোগ আসে, আমরা নিশ্চয়ই তদন্ত করব।

স্বাস্থ্যসচিবকে সরানোর দাবিতে মুখ্যমন্ত্রীকে ইমেল পাঠাল সিনিয়র চিকিৎসকদের সংগঠনগুলির যৌথ মঞ্চ জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স। ইমেলে লেখা হয়েছিল, স্বাস্থ্য দফতরের সর্বোচ্চ প্রশাসনিক আধিকারিক স্বাস্থ্য সচিব। বিভিন্ন চিকিৎসক সংগঠন প্রতিটা বিষয় যথাসময়ে তাঁর গোচরে এনেছিল। বহু তথ্য RTI করে পাওয়া গেছে। কিন্তু দুর্বোধ্য কারণে তিনি নীরব থেকেছেন। যদি তিনি দায়বদ্ধ না থাকেন, তাহলে দায়ী কে? তিনি বলুন প্রকাশ্যে। আমাদের বোধের বাইরে, যে কেন আপনি স্বাস্থ্যসচিবের অপসারণের প্রশ্নে অনড় এবং অনমনীয়? 

তবে শনিবার জুনিয়র চিকিৎসকদের সঙ্গে ফোনো কথোপকথনেই মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছিলেন, স্বাস্থ্যসচিবকে অপসারণ করা হবে না। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Female: ‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
Self Enumeration Form: জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?
জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?
Kolkata Metro : ৯টা নয়, রবিবার মেট্রো চলবে এই সময় থেকে, কারণ কী ? জানালেন মেট্রো কর্তৃপক্ষ
৯টা নয়, রবিবার মেট্রো চলবে এই সময় থেকে, কারণ কী ? জানালেন মেট্রো কর্তৃপক্ষ
West Bengal News LIVE Updates: 'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার

ভিডিও

KMC News: তারাতলা গোডাউন বিপর্যয়ের পরই ১৫ অগাস্ট পর্যন্ত বহুতল নির্মাণে স্থগিতাদেশ বহাল | ABP Ananda
Birbhum Tulu Mondal News: টাকা-সোনা মিলিয়ে উদ্ধার ৫০ কোটি, ফের মিনার মণ্ডলের বাড়িতে পুলিশ
CM Suvendu Adhikari:
Suvendu Adhikari: 'প্রথম থেকেই আন্ডা আন্ডা আন্ডা করে মিছিল বের করে ফেললেন', কটাক্ষ মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari: আজ থেকে কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিলের দায়িত্বে ইসকন. পড়ুয়াদের সঙ্গে মধ্যাহ্নভোজন সারলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget