এক্সপ্লোর

Mamata Banerjee: বৈঠকে নিজের ২৬ দিনের অনশনের কথা স্মরণ করলেন মমতা, কী বললেন ?

Mamata Banerjee on Hunger Strike: জুনিয়র ডাক্তারদের অনশন তোলার আহ্বান জানিয়ে, ফের একবার নিজের অনশন-আন্দোলনের প্রসঙ্গ তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়।

কলকাতা: বাম জমানায় বিরোধী নেত্রী থাকাকালীন মাঠ-ময়দানের রাজনীতিই ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের USP। সিঙ্গুর আন্দোলনের সময়ে জাতীয় সড়কের ধারে টানা আন্দোলন করেছিলেন তিনি। ২৬ দিন ধরে মেট্রো চ্যানেলে করেছিলেন অনশন। ১০ দফা দাবি নিয়ে ১৭ দিন ধরে অনশন করা জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠকে এদিন নিজের সেই অনশনের কথা জানালেন মমতা। সেই প্রসঙ্গ উত্থাপন করেই নিজেদের অস্ত্রেও শান দেন বৈঠকে যোগ দেওয়া জুনিয়র চিকিৎসকরা। 

জুনিয়র ডাক্তারদের অনশন তোলার আহ্বান জানিয়ে, ফের একবার নিজের অনশন-আন্দোলনের প্রসঙ্গ তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'আন্দোলন, অনশন করতেই পারো। এটা তোমাদের গণতান্ত্রিক অধিকার। আমি কিন্তু ২৬ দিন অনশন করেছিলাম। আমার কাছে কিছু একজনও সরকারি অফিসার আসেনি। অথচ আমি কিন্তু নিজে তোমাদের ধর্নায় ছুটে গিয়েছি। মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিবকে কিন্তু আমি তোমাদের ধর্নামঞ্চে পাঠিয়েছিলাম। আমি প্রতিদিন খোঁজ নিয়েছি কে কেমন আছে? তাঁরা যখন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে আমি দেখেছি চিকিৎসা যেন ঠিকমতো হয়। আমি ঘণ্টায় ঘণ্টায় রিপোর্ট নেই। তোমরা বাইরে আছ, আর আমি ঘরে ঘুমাবো এটা আমার ভাল লাগে না। আমার কাছে ১ বারের জায়গায় ১০ বার বলো, সে জায়গা তোমাদের আছে। দয়া করে অনশন ও ধর্না তুলে মানুষের পরিষেবায় ফিরে যাও। তোমাদের একটা ভবিষ্যত আছে। আগামী দিন পরীক্ষা আছে। আমি চাই তোমরা তাড়াতাড়ি পাস করে বেরও।'  

মুখ্যমন্ত্রী এও বলেন, 'যেমন আন্দোলন করার শুরু আছে, আন্দোলন শেষটাও করতে হয়। তখন প্রধানমন্ত্রী নারসিংহ রাওজি, ১৯৯৩-তে। উনি আমাকে একটা ২১ দিনরে মাথায় একটা নোট পাঠালেন যে, তুমি এটাকে তুলে নাও, আমরা এটা নিয়ে আলোচনা করব এবং আলোচনা করে একটা সিদ্ধান্ত নেব। আমি কিন্তু, সঙ্গে সঙ্গে ওঁকে সম্মান দিয়ে আমি ওটা তুলে নিয়েছিলাম।' 

আরও পড়ুন, স্বাস্থ্য সচিবকে 'অভিযুক্ত' বলতেই 'মুখ খুললেন' মমতা! সঙ্গে সঙ্গেই জবাব জুনিয়র ডাক্তারদের

এই প্রেক্ষাপটে, পাল্টা, মমতা বন্দ্যোপাধ্যায়ের অস্ত্রেই তাঁকে মাত করার চেষ্টা করলেন জুনিয়র ডাক্তাররা। বাঁকুড়া মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তার মনীষা ঘোষ বলেন, 'ম্যাডাম আমাদের কারও সঙ্গে যদি খারাপ কিছু হয়, তাহলে আমরা আমাদের সর্বসম্মতিক্রমে চেষ্টা করি যাতে, আগামী প্রজন্মের সঙ্গে সেটা না হয়। আমাদেরও অনশন করা, আন্দোলন করা, অনশন থেকে দাবি ছিনিয়ে আনা আপনার থেকেই শেখা।' 

তবে এদিন আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের চা খাওয়ার অনুরোধ করেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তোমরা কি চা খাবে? চায়েও না?' পাল্টা জুনিয়র ডাক্তাররা বলেন, 'না ম্যাডাম, ঠিক আছে। আমাদের ১৭ জন অনশনে আছে'। এরপর মুখ্যমন্ত্রী বলেন, 'যারা অনশন করছে, তাদের তো খেতে বলছি না। যারা করছ না, তাদের বলছি। যারা যারা চা খাবে, তাদের দিও।' 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

Abhishek Banerjee: অভিষেকের জন্মদিন পালন ঘিরে পুলিশের সঙ্গে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়, ধৃতদের নিয়ে এবার ঘটনার পুনর্নির্মাণে পুলিশ
Abhishek Banerjee: অভিষেকের জন্মদিন পালন ঘিরে পুলিশের সঙ্গে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়, ধৃতদের নিয়ে এবার ঘটনার পুনর্নির্মাণে পুলিশ
West Bengal News Live : কালীঘাট কাণ্ডে ধৃতদের নিয়ে ঘটনার পুনর্নির্মাণ পুলিশের
কালীঘাট কাণ্ডে ধৃতদের নিয়ে ঘটনার পুনর্নির্মাণ পুলিশের
Abhishek Banerjee: জন্মদিনে কেক কাটাকে কেন্দ্র করে পুলিশকে হুঁশিয়ারি অভিষেকের, 'রাত ২ টোয় একবালপুরের লোকেরা কী করছিল?' প্রশ্ন মুখ্যমন্ত্রীর
জন্মদিনে কেক কাটাকে কেন্দ্র করে পুলিশকে হুঁশিয়ারি অভিষেকের, 'রাত ২ টোয় একবালপুরের লোকেরা কী করছিল?' প্রশ্ন মুখ্যমন্ত্রীর
Train Services : জলমগ্ন কলকাতা স্টেশন, এই ট্রেন পরিষেবায় সাময়িক নিয়ন্ত্রণ রেলের ; কী হল সময়সূচি ?
জলমগ্ন কলকাতা স্টেশন, এই ট্রেন পরিষেবায় সাময়িক নিয়ন্ত্রণ রেলের ; কী হল সময়সূচি ?

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget