এক্সপ্লোর

Gangasagar Bridge : প্রায় ১৭০০ কোটি টাকা মূল্যের ‘গঙ্গাসাগর সেতু’র শিলান্যাস মুখ্যমন্ত্রীর, উৎসবের সময় দুর্ঘটনায় মৃতের জন্য ক্ষতিপূরণ ঘোষণা

Gangasagar Mela 2026: দোরগোড়ায় গঙ্গাসাগর মেলা। এই উপলক্ষে, অসংখ্য পুণ্যার্থী ভিড় জমাবেন গঙ্গাসাগরে।

গঙ্গাসাগর : ‘গঙ্গাসাগর সেতু’র শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুড়িগঙ্গা নদীর উপর প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ ৪ লেন বিশিষ্ট এই সেতু তৈরি হবে। যার জন্য খরচ করা হবে প্রায় ১,৭০০ কোটি টাকা। সোশাল মিডিয়ায় এমনই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। প্রশাসন সূত্রে খবর, চার লেনের এই সেতু তৈরি হলে, সরাসরি গাড়ি নিয়ে গঙ্গাসাগরে পৌঁছে যাওয়া যাবে। রাজ্য সরকারের দাবি, এর আগে বারবার কেন্দ্রীয় সরকারের কাছে আর্থিক সহায়তা চাইলেও, তাতে সাড়া দেয়নি কেন্দ্র। অবশেষে, সম্পূর্ণ রাজ্য সরকার নিজের উদ্যোগেই সেতু নির্মাণের কাজে লেগে পড়ে।

দোরগোড়ায় গঙ্গাসাগর মেলা। এই উপলক্ষে, অসংখ্য পুণ্যার্থী ভিড় জমাবেন গঙ্গাসাগরে। প্রত্যেক বছরের মতো এবারও, মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে আজই সেখানে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। উৎসবের সময় কোনও পুণ্যার্থী দুর্ঘটনায় মারা গেলে তাঁর জন্য ক্ষতিপূরণও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। ফেসবুকে তিনি লেখেন, "৯ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত অর্থাৎ উৎসবের সময় যে কোনও পুণ্যার্থী দুর্ঘটনায় মারা গেলে, তাঁদের পরিবারকে ৫ লক্ষ টাকা দেওয়া হবে। রাজ্য সরকারের পক্ষ থেকে পুণ্যার্থী-সহ সবার জন্য বিমার ব্যবস্থা করা আছে।"

মুখ্যমন্ত্রী বলেন, "গঙ্গাসাগর মেলা ভয়ঙ্কর জল পেরিয়ে আসতে হয়। কুম্ভ মেলায় যারা যান, ওটা রেল কানেক্টেড। প্লেন কানেক্টেড। তাতেও অত বড় দুর্ঘটনা ঘটে গেছে। আমরা তো সেটা চাই না। কিন্তু, আমাদের দীর্ঘদিনের দাবি ছিল, যে একটা গঙ্গাসাগর সেতু করে দেওয়া হোক। যাতে মানুষকে কষ্ট করে, ওই একজন একজন করে নদী পার করে নিয়ে আসতে প্রশাসনের যে কী কষ্ট হয় ! আরা যারা দায়িত্বে থাকেন, তাঁদের। সে মুখে বলা যাবে না। ছয় মাস ধরে কাজ করতে হয় এরজন্য। তারমধ্যে বাইরে থেকে অনেকে আসেন। তাঁদের থাকার ঘর, শৌচালয়, তাঁদের পানীয় জলের ব্যবস্থা...অনেকের খাওয়ার ব্যবস্থা...সবকিছুই করা হয়। সম্পূর্ণটাই রাজ্য সরকারের টাকায় হয়। আমরা অনেক বার অনুরোধ করেছি দিল্লিতে, যে গঙ্গাসাগরে একটা সেতু করে দেওয়া হোক। যাতে মানুষের দুঃখের অবসান ঘটে। যাইহোক যখন দেয়নি, তখন ভিক্ষা চাওয়ার লোক আমরা নই। ১৭০০ কোটি টাকা খরচ করে গঙ্গাসাগর সেতু তৈরি করার দায়িত্ব দিয়ে দিয়েছি। আজ শিলান্যাস হয়ে গেছে। ওদের করতে যা সময় লাগবে। একটা বড় সেতু তৈরি করতে সময় লাগে।" 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari: আজ থেকেই ছাত্রীদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা, আগামী বছর থেকে দ্বিগুণ অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রীর
আজ থেকেই ছাত্রীদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা, আগামী বছর থেকে দ্বিগুণ অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রীর
Suvendu On Ananta Maharaj : নেতাজি - মন্তব্যে ক্ষমা চাইলেন অনন্ত, কিন্তু মুখ্যমন্ত্রী বলেই দিলেন ' আইন ... '
নেতাজি - মন্তব্যে ক্ষমা চাইলেন অনন্ত, কিন্তু মুখ্যমন্ত্রী বলেই দিলেন ' আইন ... '
Voter Card: এবার জঙ্গল থেকে উদ্ধার ভোটার কার্ড, ঘটনায় শান্তিপুরে চাঞ্চল্য
এবার জঙ্গল থেকে উদ্ধার ভোটার কার্ড, ঘটনায় শান্তিপুরে চাঞ্চল্য
West Bengal News Live : রোষের মুখে নির্মল ঘোষ, চড়, লাথি, ডিমবৃষ্টি থানা থেকে বের করতেই
রোষের মুখে নির্মল ঘোষ, চড়, লাথি, ডিমবৃষ্টি থানা থেকে বের করতেই

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget