এক্সপ্লোর

Modi-Mamata Meeting: বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর, উপস্থিত থাকবেন TMC-র দশ সাংসদ

Meeting Update: অভিষেক বন্দ্যোপাধ্য়ায় সহ বৈঠকে থাকবেন তৃণমূলের ১০ জন সাংসদ।

নয়াদিল্লি: বুধবার পরশু প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকে থাকবেন তৃণমূলের ১০ সাংসদ। অভিষেক বন্দ্যোপাধ্য়ায় সহ বৈঠকে থাকবেন ডেরেক ও'ব্রায়েন, সৌগত রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়, প্রকাশ চিক বরাইক, সাজদা আহমেদ, প্রতিমা মণ্ডল। 

প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক: কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে বারবার সুর চড়িয়েছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। এরইমধ্য়ে প্রথমে দলীর কর্মীদের নিয়ে বাসে করে দিল্লিতে নিয়ে যাওয়া, এরপর, রাজঘাটে তৃণমূল সাংসদ ও বিধায়কদের ধর্না,আর তার পর, কৃষি ভবনে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ পর্ব ঘিরে ধুন্ধুমারকাণ্ড। কেন্দ্রীয় প্রকল্পে বাংলাকে বঞ্চিত করার অভিযোগে, অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের নেতৃত্বে জল আগেই গড়িয়েছে দিল্লির দরজা পর্যন্ত। আর ফের একবার মুখোমুখি বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী। আর সেই বৈঠকে উপস্থিত থাকবেন তৃণমূলের দশ জন সাংসদ। 

 ১০০ দিনের কাজের টাকা, আবাস যোজনা, গ্রামীণ সড়ক যোজনা ও স্বাস্থ্য খাতে কেন্দ্রের কাছে ১ লক্ষ ১৫ হাজার কোটি টাকা পাওনা রাজ্য়ের। গত বছর ৫  অগাস্ট, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাত নম্বর লোককল্যাণ মার্গে প্রায় ৪৫ মিনিট ধরে বৈঠক হয়েছিল দু’জনের। বাংলার মিষ্টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন মমতা বন্দ্য়োপাধ্যায়। আর চলতি সপ্তাহের বুধবার ফের বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী। সূত্রের খবর প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী তথ্য সহ দাবি-দাওয়া পেশ করবেন। মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইবেন বলেও খবর।   

এদিকে আগামীকাল দিল্লিতে বিরোধী জোট ইন্ডিয়া-র চতুর্থ বৈঠক। রাজধানীতে একগুচ্ছ কর্মসূচি মমতা বন্দ্যোপাধ্যায়ের। সন্ধেয় একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে তাঁর দেখা করার কথা। আগামীকাল বিরোধী জোট ইন্ডিয়া-র বৈঠকে যোগ দেবেন মুখ্যমন্ত্রী।  ইন্ডিয়া জোটের আগের বৈঠকের আগে আসন সমঝোতা নিয়ে বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “আসন সমঝোতা নিয়ে আগেই আলোচনা হয়েছে। কালকের বৈঠকে এই নিয়ে আরও আলোচনার উপায় রয়েছে। সবাই আসন সমঝোতা চায়, আলোচনা না করে আমি কারও ওপরে আমার সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারি না।তবে আসন সমঝোতা খুব সহজ কাজ নয়, তবে খুব দেরি হয়ে যায়নি।একটা-দুটো রাজনৈতিক দল হয়তো একমত হবে না।তবে অনেকগুলি দল যদি আসন সমঝোতা নিয়ে একমত হয়, তখন সবাই চলে আসবে।’’

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: East Burdwan: হাত, চোখ বেঁধে লুঠের অভিযোগ, ডাকাতির ঘটনা আতঙ্ক পূর্ব বর্ধমানে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Chinese Manja Kite Strings: লক্ষ্মী পেঁচার ডানা কাটল চিনা মাঞ্জায়, ছটফট করছিল গাছের ডালে আটকে, তারপর...
লক্ষ্মী পেঁচার ডানা কাটল চিনা মাঞ্জায়, ছটফট করছিল গাছের ডালে আটকে, তারপর...
BJP on Extortion: তোলাবাজি নিয়ে বার্তা শমীক, দিলীপ, অগ্নিমিত্রার; পাল্টা কটাক্ষ কুণাল ঘোষের, সরকার বদলালেও তোলাবাজির অসুখ কি সেরেছে?
তোলাবাজি নিয়ে বার্তা শমীক, দিলীপ, অগ্নিমিত্রার; পাল্টা কটাক্ষ কুণাল ঘোষের, সরকার বদলালেও তোলাবাজির অসুখ কি সেরেছে?
Birbhum News: দুষ্কৃতীদের নিশানায় 'বিস্ফোরক' ব্যবসায়ী, বীরভূমে চলল গুলি, জখম ৩, যুক্ত কারা জানতে তদন্তে পুলিশ
দুষ্কৃতীদের নিশানায় 'বিস্ফোরক' ব্যবসায়ী, বীরভূমে চলল গুলি, জখম ৩, যুক্ত কারা জানতে তদন্তে পুলিশ
North Bengal Weather Update: উত্তরে প্রবল দুর্যোগ, অতিরিক্ত ভারী বৃষ্টির জন্য জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, কোন কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি ?
উত্তরে প্রবল দুর্যোগ, অতিরিক্ত ভারী বৃষ্টির জন্য জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, কোন কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি ?

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget