এক্সপ্লোর

Mamata Banerjee: বর্ষার শুরুতেই ঘাটালে দুর্ভোগের ছবি, কবে শেষ হবে মাস্টার প্ল্যান? জানালেন মুখ্যমন্ত্রী

Ghatal Master Plan: মাস্টার প্ল্য়ান এখনও দিনের আলো দেখেনি। আর বর্ষা আসতেই ঘাটালবাসীকে দেখতে হল সেই দুর্ভোগের চেনা ছবি।

কলকাতা: জলে ভাসছে ঘাটাল। বিধানসভায় উঠল মাস্টার প্ল্যান প্রসঙ্গ। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কেন্দ্রকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। কতদিন সময় লাগবে তাও স্পষ্ট করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনই ঘাটালের পরিস্থিতি নিয়ে বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্য়ায় প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন। 

মাস্টার প্ল্য়ান এখনও দিনের আলো দেখেনি। আর বর্ষা আসতেই ঘাটালবাসীকে দেখতে হল সেই দুর্ভোগের চেনা ছবি। এই পরিস্থিতিতে ঘাটালের বন্য পরিস্থিতি নিয়ে, সাহায্যের আবেদন জানিয়ে, খড়গপুর সদরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্য়ায় যেদিন প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন, সেদিনই, বিধানসভায় ঘাটাল মাস্টার প্ল্যানের প্রসঙ্গ তুলে, মোদি সরকারের বিরুদ্ধে সরব হলেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আমরা ঘাটাল মাস্টার প্ল্যান করেছি। দু-তিন বছর সময় লাগবে এই প্রকল্প করতে। কিন্তু, আমরা এটা করবই। কেন্দ্রীয় সরকার ঘাটাল মাস্টারপ্ল্যানের একটা পয়সাও দেয়নি। আমরা নিজেরাই এই প্রকল্প করছি। এই প্রকল্প করতে গিয়ে জমি নিয়ে যদি কোনও সমস্যা হয়, সাধারণ মানুষের বসবাসে যাতে কোনও অসুবিধা না হয়, দরকারে প্রকল্পের রুট একটু ঘুরিয়ে দিতে হবে। ঘাটাল মাস্টারপ্ল্যান হয়ে গেলে মেদিনীপুর-সহ বিস্তীর্ণ এলাকার মানুষের বন্যার সমস্যা মিটে যাবে।

তৃণমূলের তরফে আবার সোশাল মিডিয়া পোস্টে বলা হয়েছে, ঘাটালের সাংসদ দেব বারবার ঘাটাল মাস্টার প্ল্যানের ইস্যুটি সংসদে তুলেছেন। জলশক্তি মন্ত্রকের কোনও প্রকল্পের আওতায় না হওয়ায়, ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য কোনও টাকা দেওয়া হয়নি বলে, নিজেই স্বীকার করেছে কেন্দ্রীয় সরকার। এখানে একমাত্র জিনিসটি হল বিজেপির মিথ্যা প্রচার। তৃণমূল-বিজেপির মধ্য়ে রাজনৈতিক দড়ি টানাটানি চলছে। আর ঘাটালবাসী সেই তিমিরেই। গত কদিনের টানা বৃষ্টিতে ঘাটাল ও গড়বেতায় এখন বন্যা পরিস্থিতি তৈরি হয়। স্থানীয় মানুষগুলোর ভোগান্তির শেষ নেই। এক বাসিন্দা অবনী চয়ন বলেন, "এখন যানবাহন কোনও কিছু চলছে না, আমরা তো সব গৃহবন্দি। সব ঘরবন্দি হয়ে আছি।এখানে এই ছাতি পর্যন্ত জল ছিল।''

এই পরিস্থিতিতে, ঘাটাল মাস্টার প্ল্যানের উল্লেখ ছাড়াই, ঘাটালের বন্য পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন খড়গপুর সদরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। তিনি লিখেছেন, ঘাটালের বর্তমান পরিস্থিতি খুবই খারপ। পুরো এলাকা বন্যার জলে প্লাবিত। ত্রাণ, নিরাপত্তা এবং পরিকাঠামোর অভাবের কারণে চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে নারী, শিশু এবং বয়স্ক-সহ হাজার হাজার মানুষকে। পর্যাপ্ত এবং দায়িত্বশীলভাবে মানুষের জীবন রক্ষায় কাজ করতে ব্যর্থ হয়েছে রাজ্য সরকার। যে কোনওভাবে সহায়তা করতে হস্তক্ষেপ করুন।

সেরা শিরোনাম

Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
Bar Council Election Result 2026: বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget