এক্সপ্লোর

Mamata Banerjee: 'লন্ডনেও জল জমলে ১০ দিন থাকে, আমরা মৃত্যু নিয়ে রাজনীতি করি না', সুরুচি সঙ্ঘের পুজো উদ্বোধনে মন্তব্য মমতার

মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, '৩০০ মিমি বৃষ্টি হলে কোথায় কে আটকাবে? গঙ্গা তো ভর্তি। জল টা যাবে কোথায়। ভরা কটাল ছিল। আর যারা রাজনীতি করছে তাঁরা হাইকোর্টে মামলাও করে দিয়েছে।'

কলকাতা: বিগত বছরগুলির মতো এ বছরও মহালয়ার আগের দিন থেকেই দুর্গাপুজোর উদ্বোধন শুরু করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবারও বেশ কিছু পুজো উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এর মধ্যে ছিল দক্ষিণ কলকাতার অন্যতম জনপ্রিয় পুজো সুরুচি সঙ্ঘ। পুজো উদ্বোধনের পর সোমবার রাতে কলকাতায় বৃষ্টি দুর্যোগ এবং মঙ্গলবার জল দুর্ভোগ ও বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু নিয়ে মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

এদিন তিনি বলেন,  'এত বৃষ্টি জীবনে হয়নি। বিহারের জল ফরাক্কা গঙ্গায় ঢুকিয়েছে। ফরাক্কার ড্রেজিং হয় না। ডিসিসি, মাইথন কেউ ড্রেজিং করে না। ওদের ছাড়া জলেই আমরা ভেসে যাই। শুধু বড় বড় কথা, বলে বলে গলা ব্যথা ধরে গিয়েছে। খালি বড় বড় কথা।'

মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, '৩০০ মিমি বৃষ্টি হলে কোথায় কে আটকাবে? গঙ্গা তো ভর্তি। জল টা যাবে কোথায়। ভরা কটাল ছিল। আর যারা রাজনীতি করছে তাঁরা হাইকোর্টে মামলাও করে দিয়েছে। আমাকে না জিজ্ঞেস করে আকাশকে জিজ্ঞেস করুক তাহলে। আর লন্ডনেও জল জমলে ১০ দিন থাকে। দিল্লিতে জল জমলে জল থাকে। আমরা মৃত্যু নিয়ে রাজনীতি করি না। দুর্ভাগ্যজনক মৃত্যু। সাড়ে ৫ লক্ষ পুকুর কেটেছি বাংলায়। যাঁরা মৃত্যু নিয়ে রাজনীতি করে তাঁরা আয়নায় মুখ দেখুক। আমি জীবনে নিজেকে নিয়ে প্রচার করি না। আমি বাংলাকে ভালবাসি, বাংলা ভারতবর্ষকে পথ দেখাবে।'

এদিন মুখ্যমন্ত্রী এও বলেন, 'এরপরও যদি ড্রেজিং না করে, আর যদি আমি আপনাদের আশীর্বাদে ফিরে আসতে পারি তাহলে আমি জানি কী করে কী করতে হবে। অল্টারনেটিভ ব্যবস্থা আমি করব। আমার দিকে জল ঠেললে আমিও তোমাদের দিকে জল ঠেলে দেব।'   

প্রসঙ্গত, মঙ্গলবারের দুর্যোগ, বিপর্যয় কেড়ে নিয়েছে ১২ জনের প্রাণ। মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ও পরিবারের ১ জনকে চাকরি দেওয়ার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। কিন্তু, স্বজনহারা পরিবারের সাফ কথা, তাঁদের যে ক্ষতি হয়ে গেল, তা কখনওই অর্থ সাহায্য কিংবা চাকরি দিয়ে পূরণ করা যেতে পারে না! বুধবার, একডালিয়া এভারগ্রিনের পুজো মণ্ডপ থেকে, মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য় ঘোষণা করেন মমতা বন্দোপাধ্যায়। পরিবার পিছু চাকরিরও প্রতিশ্রুতি দেন তিনি। পাশাপাশি, মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে দেওয়ার জন্য, CESC কর্তৃপক্ষকেও অনুরোধ করেন মুখ্যমন্ত্রী। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: 'যন্তরমন্তরে প্রতিবাদী পডুয়াদের ভুল বোঝানো হয়েছিল', ইস্তফার পর প্রথম মুখ খুললেন ধর্মেন্দ্র প্রধান
'যন্তরমন্তরে প্রতিবাদী পডুয়াদের ভুল বোঝানো হয়েছিল', ইস্তফার পর প্রথম মুখ খুললেন ধর্মেন্দ্র প্রধান
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: অভয়ার স্মরণে 'অভয়া ক্লিনিক' কলকাতায়, চলছে বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা
অভয়ার স্মরণে 'অভয়া ক্লিনিক' কলকাতায়, চলছে বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা
Abhishek Banerjee PA: ফের ভবানী ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক, দ্বিতীয় হাজিরা দিতে এলেন সুমিত রায়
ফের ভবানী ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক, দ্বিতীয় হাজিরা দিতে এলেন সুমিত রায়

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Weather Update: ৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
Weather Alert: রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
Embed widget