এক্সপ্লোর

Mamata Banerjee: মমতার রোড শো-তে আটকে অসুস্থ বৃদ্ধ! পদযাত্রা থামিয়ে বিশেষ উদ্যোগ নিলেন মুখ্যমন্ত্রীই

Mamata Banerjee on Malda: মুখ্যমন্ত্রী রোড শো করার সময় হুইলচেয়ারে ওই বৃদ্ধকে দেখতে পান

করুণাময় সিংহ, মালদা: একই দিনে প্রায় একই সময়ে একই জেলায় মমতা বন্দ্যোপাধ্যায় ও রাহুল গাঁধী  দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থেকে হেলিকপ্টারে চড়ে মালদায় পৌঁছন মুখ্যমন্ত্রী। পুলিশ লাইন মাঠের হেলিপ্যাডে নেমে ইংরেজবাজার পর্যন্ত দেড় কিলোমিটার পদযাত্রা করেন। আর সেই সময়ই এক বৃদ্ধর জন্য রোড শো থামালেন মুখ্যমন্ত্রী।

ঠিক কী ঘটেছে? 

মালদায় পদযাত্রার সময় রাস্তার পাশে হুইলচেয়ারে বৃদ্ধকে দেখে রোড শো থামিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এরপর নিজেই ওই বৃদ্ধকে বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়ার উদ্যোগ নেন। মুখ্যমন্ত্রীর নির্দেশে তাঁর চিকিৎসার জন্য তৎপর হন জেলাশাসক,  পুলিশ সুপার সহ পুলিশ ও প্রশাসনের কর্তারা। মুখ্যমন্ত্রীর এমন সহৃদয়তায় অত্যন্ত খুশি রোগীর পরিবার।

বীরা প্রসাদ নামে ৮৪ বছর বয়সের ওই বৃদ্ধর চিকিৎসা শুরু হয়েছে বেসরকারি হাসপাতালে। গাজোলের এই বয়স্ক রোগী ভর্তি রয়েছেন সিসিইউতে। হৃদরোগ এবং শ্বাসকষ্ট জনিত সমস্যা রয়েছে ওই ব্যক্তির। গাজোলের সদরঘাট এলাকার বাসিন্দা ওই প্রবীণ ব্যক্তি। জানা গিয়েছে, চিকিৎসাজনিত কারণে এদিন সকালে মালদা শহরে আসেন ওই ব্যক্তি। কিন্তু, মুখ্যমন্ত্রীর কর্মসূচির জন্য হাসপাতালে যাওয়ার পথে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় তাঁকে। মুখ্যমন্ত্রী রোড শো করার সময় হুইলচেয়ারে ওই বৃদ্ধকে দেখতে পান মুখ্যমন্ত্রী। সে সময় শ্বাসকষ্ট জনিতকারণে রীতিমতো অসুস্থ ওই ব্যক্তি। বিষয়টি নজরে পড়তেই সঙ্গে সঙ্গে সক্রিয় হন মুখ্যমন্ত্রী। 

নিজেই রাস্তার পাশ থেকে তাঁকে ডেকে নিয়ে দ্রুত নিকটবর্তী চিকিৎসা কেন্দ্রে নিয়ে যান। কিছু সময়ের জন্য কার্যত রোড শো বন্ধ থাকে। ওই রোগী ভর্তি হওয়ার পর ফের রোড শো শুরু করেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রীর উদ্যোগের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন ওই বৃদ্ধের পরিবার। অন্যদিকে, ওই বৃদ্ধের চিকিৎসার দায়িত্বে থাকা চিকিৎসক ইকবাল হোসেন বলেন, মুখ্যমন্ত্রী আজ যা করলেন একজন চিকিৎসক হিসেবে আমি অনুপ্রাণিত। 

অন্যদিকে, সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে গিয়ে এক্স রে পরিষেবা পেলেন না খোদ মন্ত্রী! মেমারি গ্রামীণ হাসপাতালে পায়ের চোট দেখাতে গিয়ে তিক্ত অভিজ্ঞতার সাক্ষী হলেন গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। এই ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে বিজেপি। আমল দিতে নারাজ তৃণমূল। পর্যাপ্ত কর্মীর অভাবের কথা স্বীকার করে নিয়েছেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক।                                                        

আরও পড়ুন, প্রশ্নপত্রে লুকনো 'কোড', ছবি তুললেই চেনা যাবে পরীক্ষার্থী

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari - TMC Meet : নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে যোগ দিতে 'ঋতব্রত-তৃণমূল'-এর বিধায়করা, কী অ্যাজেন্ডা? ফিরহাদ জানালেন...
নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে যোগ দিতে 'ঋতব্রত-তৃণমূল'-এর বিধায়করা, কী অ্যাজেন্ডা? ফিরহাদ জানালেন...
Durgapur Blood Donation: টাকার লোভ দেখিয়ে স্কুল পড়ুয়াদের দিয়ে রক্তদান, মারাত্মক অভিযোগ, 'কঠোরতম শাস্তি'র বার্তা মন্ত্রীর
টাকার লোভ দেখিয়ে স্কুল পড়ুয়াদের দিয়ে রক্তদান, মারাত্মক অভিযোগ, 'কঠোরতম শাস্তি'র বার্তা মন্ত্রীর
Dilip Ghosh on Annapurna Yojana: 'টাকা পাবে কি না, সেই নিয়ে সবার চিন্তা, দুর্নীতি বন্ধ নিয়ে চিন্তা নেই', অন্নপূর্ণা যোজনা নিয়ে বললেন দিলীপ ঘোষ
'টাকা পাবে কি না, সেই নিয়ে সবার চিন্তা, দুর্নীতি বন্ধ নিয়ে চিন্তা নেই', অন্নপূর্ণা যোজনা নিয়ে বললেন দিলীপ ঘোষ
West Bengal Live News Update: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পিএ চন্দ্রনাথ রথ খুনে চার্জশিট সিবিআইয়ের
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পিএ চন্দ্রনাথ রথ খুনে চার্জশিট সিবিআইয়ের

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget