এক্সপ্লোর

Suvendu Adhikari - TMC Meet : নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে যোগ দিতে 'ঋতব্রত-তৃণমূল'-এর বিধায়করা, কী অ্যাজেন্ডা? ফিরহাদ জানালেন...

শুক্রবার, নবান্নে তৃণমূল কংগ্রেসের বিধায়কদের সঙ্গে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী। কী নিয়ে আলোচনা?

কলকাতা : সকালে প্রধানমন্ত্রী - NCPI আলোচনার পরই নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করার পথে  'ঋতব্রত-তৃণমূল' । একদিকে শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রেকফাস্ট বৈঠক করলেন তৃণমূল - ত্যাগী এনসিপিআই সাংসদরা। দু - দিন আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গেও আলোচনায় বসেন তাঁরা। আর আজ, শুক্রবার, নবান্নে তৃণমূল কংগ্রেসের বিধায়কদের সঙ্গে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী। বিধানসভা অধিবেশন থেকেই, সেখান থেকে একাধিক বিধায়ক নবান্নের উদ্দেশে রওনা দেন। ঋতব্রত - তৃণমূল সূত্রে জানা গিয়েছে, গুরুত্বপূর্ণ সাংগঠনিক ও প্রশাসনিক বিষয় নিয়ে এই বৈঠকে আলোচনা হতে পারে। অফিসিয়ালি এই বৈঠক বিরোধী দলের সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রীর বৈঠক।

এদিন বিধানসভা থেকে নবান্নে বৈঠকে যোগ দিতে যান ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম - সহ দলের একাধিক বিধায়ক। একমাত্র ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ছাড়া সকলে সংখ্যালঘু সম্প্রদায়ের বিধায়ক। নবান্নের বৈঠকে উপস্থিত থাকছেন গোলাম রব্বানি, সাবিনা ইয়াসমিন, আখরুজ্জামান, জাভেদ খানসহ আরও কয়েকজন জনপ্রতিনিধি। বৈঠকে ঠিক কোন কোন বিষয়ে আলোচনা হবে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে ফিরহাদ হাকিমের দাবি, অনেকগুলি গুরুত্বপূর্ণ ইস্যু আছে, যেমন এসআইআর-এ নাম বাদ যাওয়া। সূত্রের খবর , এসআইআর - এ নাম বাদ যাওয়া ছাড়াও আরেক ইস্যু নিয়েও মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে পারেন সংখ্যালঘু সম্প্রদায়ের বিধায়করা। মসজিদে আজানের সময় মাইকের আওয়াজ কম করা নিয়ে একটি নির্দেশিকা জারি হয়েছিল , সেই বিষয়টিও উত্থাপিত হতে পারে এই বৈঠকে। 

রাজনৈতিক মহলে এই বৈঠককে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। কালীঘাট - তৃণমূলের দাবি, এই বৈঠক সেটিংয়ের বৈঠক।   বৈঠক শেষে দল বা সরকারের পক্ষ থেকে কোনও সিদ্ধান্ত বা বার্তা জানানো হতে পারে।   

অন্যদিকে, শুক্রবারই সকালে, নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে, তাঁর সঙ্গে ব্রেকফাস্ট বৈঠকে যোগ দেন NCPI সাংসদরা। 
খোশ মেজাজে দেখা যায় প্রধানমন্ত্রীকে। কখনও কাঁধে হাত রেখে অভিবাদন জানান। কখনও হাসি মুখে আলাপচারিতায় মাতেন। প্রায় ৪০ মিনিট ধরে চলল চায়ে পে চর্চা পর্ব।  সাংসদদের নিজের কেন্দ্র ও রাজ্যের উন্নয়নে একসঙ্গে কাজ করার বার্তা দেন নরেন্দ্র মোদি, এমনটাই দাবি সাংসদদের।                         
                

আরও পড়ুন : ১০ লক্ষেরও বেশি পরিবারের অ্যাকাউন্টে রাজ্য সরকারের এই টাকা, ১৫ অগাস্ট পর্যন্ত.....কী জানালেন দিলীপ ঘোষ?

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Mahua Moitra and Supreme Court: ডিম-বিক্ষোভের ভয়ে সুপ্রিম কোর্টে মহুয়া মৈত্র, মামলা খারিজ করে তাঁকে ভর্ৎসনা সর্বোচ্চ আদালতের
ডিম-বিক্ষোভের ভয়ে সুপ্রিম কোর্টে মহুয়া মৈত্র, মামলা খারিজ করে তাঁকে ভর্ৎসনা সর্বোচ্চ আদালতের
হাসপাতালে ভর্তি মিঠুন, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী, কী হয়েছে ?
হাসপাতালে ভর্তি মিঠুন, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী, কী হয়েছে ?
Suvendu Adhikari - TMC Meet : নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে যোগ দিতে 'ঋতব্রত-তৃণমূল'-এর বিধায়করা, কী অ্যাজেন্ডা? ফিরহাদ জানালেন...
নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে যোগ দিতে 'ঋতব্রত-তৃণমূল'-এর বিধায়করা, কী অ্যাজেন্ডা? ফিরহাদ জানালেন...
Durgapur Blood Donation: টাকার লোভ দেখিয়ে স্কুল পড়ুয়াদের দিয়ে রক্তদান, মারাত্মক অভিযোগ, 'কঠোরতম শাস্তি'র বার্তা মন্ত্রীর
টাকার লোভ দেখিয়ে স্কুল পড়ুয়াদের দিয়ে রক্তদান, মারাত্মক অভিযোগ, 'কঠোরতম শাস্তি'র বার্তা মন্ত্রীর
Advertisement

ভিডিও

NEET News | ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী ! চার্জশিটে চমকে দেওয়া তথ্য
Abhishek Banerjee | বিদেশ যাত্রা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক | ABP Ananda LIVE
Suvendu Adhikari | কবে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ? ঘোষণা মুখ্যমন্ত্রীর | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(০৬.০৮.২৬)পর্ব ২ | দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে প্রধানমন্ত্রীর ব্রেকফাস্ট বৈঠক
Ghantakhanek Sange Suman(০৬.০৮.২৬)পর্ব ১ | অভিষেকের 'সেটিং-অফার' নিয়ে নতুন ইঙ্গিত মদনের | ABP Ananda LIVE
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget