এক্সপ্লোর

Mamata Banerjee : ভগবান কি একশো শতাংশ নিয়ন্ত্রণ করতে পারেন? প্রশ্ন তুললেন মমতা

' আমি কে, আমি একটা সাধারণ মানুষ, কেউ কেউ সঙ্গদোষে খারাপ হয় ! ' বললেন মুখ্যমন্ত্রী

আশাবুল হোসেন, কৃষ্ণেন্দু অধিকারী , দীপক ঘোষ,  কলকাতা : শিক্ষক নিয়োগ  ( Teacher Recruitment ) কেলেঙ্কারি ঘিরে উত্তাল রাজ্য! গ্রেফতার পার্থ চট্টোপাধ্যায় ( Partha Chatterjee ) । চরম অস্বস্তিতে তৃণমূল! এই আবহে শিক্ষক দিবসের অনুষ্ঠান থেকে চতুর্মুখী কৌশল নিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee ) ।

সিপিএমকে কড়া ভাষায় আক্রমণ
একদিকে ‘দুর্নীতি’র অভিযোগ থেকে তাঁর সরকারের দূরত্ব তৈরির চেষ্টা করলেন। আন্দোলনকারীদের আশ্বস্ত করার চেষ্টা করলেন। সেইসঙ্গে সিপিএমকে কড়া ভাষায় আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী। তাঁর নিশানায় বিজেপিও। 

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ' আপনারা যদি আমায় বলেন, আপনি হান্ড্রেড পার্সেন্ট কন্ট্রোল করতে পারবেন? ভগবানও হান্ড্রেন্ড পার্সেন্ট কন্ট্রোল করতে পারেন ? আমি কে, আমি একটা সাধারণ মানুষ, কেউ কেউ সঙ্গদোষে খারাপ হয় ! '

'রাইট টু মেক ব্লান্ডার্স'
রাজ্য সরকারি একাধিক চাকরির ক্ষেত্রে, অনিয়ম-দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগে বিদ্ধ তৃণমূল সরকার। এই পরিস্থিতিতে ফের একবার কোনটা ‘দুর্নীতি’, আর কোনটা ‘ভুল’...সেই ফারাকের দিকে ইঙ্গিত করে, ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। ' নেতাজি সুভাষ চন্দ্র বসু বলেছিলেন, রাইট টু মেক ব্লান্ডার্স। ভুল করাটাও একটা অধিকার। আর অশোক গাঙ্গুলি, আমার ব্যক্তিগতভাবে তাঁর সাথে সুসম্পর্ক নেই, কিন্তু তিনি একটা রায় দিয়েছিলেন কোর্টে। যদি কোনও ক্ষেত্রে দেখ, কেউ একটা ভুল করেছে, একটা ভুল হয়ে গেছে, কেউ একটা ডিপ্রাইভড হয়েছে, তাহলে তোমরা এটাকে রেকটিফাই করে নাও। সিপিএমের আমলে বড় একটা স্বাস্থ্য কেলেঙ্কারি হয়েছিল, এবং উনি সেটাকে বাঁচিয়ে দিয়েছিলেন।' সব মিলিয়ে নিয়োগ-দুর্নীতি নিয়ে, দোষারোপ-পাল্টা দোষারোপে ক্রমশ চড়ছে তরজার পারদ। 

নিয়োগ দুর্নীতির অভিযোগে বিদ্ধ সরকারের প্রধান হিসাবে নরমে-গরমে পাল্টা যুক্তি দেওয়ার চেষ্টা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু, তাতে কি বিরোধীদের আক্রমণের ঝাঁঝ আদৌ কমবে, উত্তর পাওয়া যাবে আগামী দিনেই। 

 

                                                                                                                                                                                                         

সেরা শিরোনাম

Kolkata: জ্ঞানেশ কুমার ইস্য়ুতে জাতীয় স্তরে কাছাকাছি সিপিএম, মমতা বন্দ্যোপাধ্যায়, কী বলছেন বিমান, সুজনরা?
জ্ঞানেশ কুমার ইস্য়ুতে জাতীয় স্তরে কাছাকাছি সিপিএম, মমতা বন্দ্যোপাধ্যায়, কী বলছেন বিমান, সুজনরা?
News Live Updates: হিন্দুস্তান ক্লাবের পুজো এ বছর ৬৪ বছরে, আগে আসতেন মমতা, এবছর চন্দ্রিমার পুজো উদ্বোধন করবেন শুভেন্দু
হিন্দুস্তান ক্লাবের পুজো এ বছর ৬৪ বছরে, আগে আসতেন মমতা, এবছর চন্দ্রিমার পুজো উদ্বোধন করবেন শুভেন্দু
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Gyanesh Kumar: ‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget