এক্সপ্লোর

West Bengal News : মুখ্যমন্ত্রীর কাছে 'কালীঘাট-তৃণমূলের' ৫ বিধায়ক, কী আবেদন ? মদন বললেন, 'ভদ্র আচরণ ছিল'

TMC News : এই বৈঠকে সন্তুষ্ট 'কালীঘাট-তৃণমূলের' বিধায়করা।

কলকাতা : মুখ্যমন্ত্রীর কাছে 'কালীঘাট-তৃণমূলের' বিধায়করা। শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করলেন ৫ বিধায়ক কুণাল ঘোষ, শোভনদেব চট্টোপাধ্যায়, মদন মিত্র, আব্দুর রহিম বক্সী ও অশোক দেব। এই বৈঠকে সন্তুষ্ট 'কালীঘাট-তৃণমূলের' বিধায়করা।

মুখ্যমন্ত্রীর সঙ্গে আধঘণ্টা বৈঠক করেন 'কালীঘাট-তৃণমূলের' ৫ বিধায়ক। এ প্রসঙ্গে পরে বিধায়ক মদন মিত্র বলেন, "বিধানসভায় যদি বক্তব্য রাখার ব্যাপারে আমাদের সুযোগ না দেওয়া হয়, কেন্দ্রের মানুষের কাছে আমরা খারাপ জায়গায় চলে যাব। মুখ্যমন্ত্রী পরিষদীয় মন্ত্রীকে ডাকলেন...শঙ্কর ঘোষকে এবং ডেকে বললেন যে এদের জন্য একটা ঘর আপনি দেখে দেবেন। দুই হচ্ছে যে, এরা যাতে পুরোপুরি বলতে পারেন, সেটাও ঠিকমতো আপনি বিরোধী দলের যে ভাগ তার থেকে ঠিকমতো অনুপাতে আপনি ভাগ করে দেবেন। এ ব্যাপারে কোনও সন্দেহ নেই যে মুখ্যমন্ত্রীর ভদ্রতার এবং তাঁর বিধানসভার সদস্য হিসাবে একটা দলের প্রতিনিধিদের সঙ্গে তাঁর আচরণ যথেষ্ট ভদ্র ছিল।" 

এ প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী তাপস রায় বলেন, "পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যিনি হন, তিনি নিশ্চয়ই বিরোধী দলের সদস্যদের বা যে কোনও বিধায়কের কথা তিনি শুনবেন, এমনকী হাউস তো আছেই, হাউসের বাইরেও...যদি হাউসের সদস্যও না হন, যদি বিরোধীপক্ষ হয় বিভিন্ন রাজনৈতিক দলের, তাঁরা যদি সময় চান, দেখা করতে চান কোনও বিষয় বা সমস্যা নিয়ে, পশ্চিমবঙ্গের বিষয় নিয়ে, তাহলে সেখানেও তো কথা তাঁরা বলতেই পারেন এবং নিশ্চিতভাবে সেখানে মুখ্য়মন্ত্রী সময় দেন। এটাই নিয়ম। যার ব্যতিক্রম ছিল গত ১৫ বছর।"

ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে আগেই বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দিয়েছেন স্পিকার। তাঁর জন্য বিধানসভায় ঘরও বরাদ্দ হয়েছে। এই পরিস্থিতিতে, 'কালীঘাট তৃণমূল' বিধানসভায় আলাদা ঘর চেয়ে মুখ্যমন্ত্রীর কাছে আর্জি জানান। বিধানসভায় বক্তব্য রাখার জন্য আলাদা সময়ও চেয়েছে তারা।

এদিকে বিধানসভায় বিরোধী দলনেতা নিয়ে কলকাতা হাইকোর্টে ধাক্কা খেয়েছে কালীঘাটপন্থী তৃণমূল । বিরোধী দলনেতা পদে রইলেন ঋতব্রত বন্দ্য়োপাধ্য়ায়। কোনও অন্তর্বর্তী নির্দেশ জারি করল না হাইকোর্ট। প্রসঙ্গত, বিদ্রোহী তৃণমূল বিধায়কদের সমর্থনে, বিরোধী দলনেতা হন ঋতব্রত বন্দ্য়োপাধ্য়ায়। তাতে সম্মতি জানিয়েছিলেন বিধানসভার স্পিকারও। এরপরই স্পিকারের সিদ্ধান্তের বিরোধিতা করে হাইকোর্টের দ্বারস্থ হন শোভনদেব চট্টোপাধ্য়ায়। সেই মামলায়, বৃহস্পতিবারের শুনানিতে কোনও অন্তবর্তী নির্দেশ দিলেন না বিচারপতি কৃষ্ণ রাও। জুলাই মাসে এই মামলার পরবর্তী শুনানি আছে।

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Suvendu Adhikari : 'এটা তোমাকে করতেই হবে', কী 'নির্দেশ' দিয়েছেন শাহ ? জানালেন শুভেন্দু...
'এটা তোমাকে করতেই হবে', কী 'নির্দেশ' দিয়েছেন শাহ ? জানালেন শুভেন্দু...
কোলাঘাটে মুখ্যমন্ত্রীর কপ্টারের জরুরি অবতরণ, কী কারণ, সভা থেকে শুভেন্দু অধিকারী জানালেন...
কোলাঘাটে মুখ্যমন্ত্রীর কপ্টারের জরুরি অবতরণ, কী কারণ, সভা থেকে শুভেন্দু অধিকারী জানালেন...
পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসে বাড়ছে অসুস্থ ছাত্রীর সংখ্যা, কী থেকে সংক্রমণ? কী জানালেন স্বাস্থ্যমন্ত্রী?
পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসে বাড়ছে অসুস্থ ছাত্রীর সংখ্যা, কী থেকে সংক্রমণ? কী জানালেন স্বাস্থ্যমন্ত্রী?
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Advertisement

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget