এক্সপ্লোর

Mamata Banerjee: অশান্ত মণিপুর, নবান্নে খুলল কন্ট্রোল রুম, জানালেন মমতা

Manipur Chaos: মণিপুরে ১৮৫ জন বাঙালির সঙ্গে যোগাযোগ সম্ভব হয়েছে, জানিয়েছেন মুখ্যমন্ত্রী

কলকাতা: হিংসায় অশান্ত মণিপুর। বাড়ছে মৃত্যুর সংখ্য়া। প্রতিদিনই শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়ার সংখ্যাও বাড়ছে। মণিপুরে রয়েছে একাধিক বাঙালিও। তাঁদের কথা ভেবে পদক্ষেপ রাজ্যের। 

সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেন, 'মণিপুরে ১৮৫ জন বাঙালির সঙ্গে যোগাযোগ সম্ভব হয়েছে।' পরিস্থিতি উপর নজর রাখার জন্য নবান্নে কন্ট্রোল রুম খোলা হয়েছে। কন্ট্রোল রুমের নম্বর - ০৩৩-২২১৪-৩৫২৬ ও ০৩৩-২২৫৩-৫১৮৫। ১৮ পড়ুয়া সহ ২৫ জনকে বিমানে ফেরানো সম্ভব হয়েছে বলেও জানান মুখ্য়মন্ত্রী।

এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেন, 'রাজ্যের যারা আটকে আছেন, তাদের ফেরানোর জন্য মণিপুর সরকারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। অন্ধ্রপ্রদেশের ১৪০ ও তেলেঙ্গনার ২৬ জন পড়ুয়া মণিপুর থেকে বংলায় এসেছেন। রাজ্যের যারা আটকে আছেন, তাদের ফেরানোর জন্য মণিপুর সরকারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। অন্ধ্রপ্রদেশের ১৪০ ও তেলঙ্গানার ২৬ জন পড়ুয়া মণিপুর থেকে বাংলায় এসেছেন।'

মণিপুরের পরিস্থিতি নিয়ে ফের উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 'রাজনীতি আগে নাকি মানুষের জীবন, কোনটা গুরুত্বপূর্ণ? উত্তর-পূর্বের রাজ্য জ্বলছে, আমরা উদ্বিগ্ন। মণিপুরের ঘটনা ম্যান মেড প্রবলেম। বাংলাতেও একই ভাবে সমস্যা তৈরির চেষ্টা চলছে।'

অমিত শাহের বাংলায় আসার কথা। সেই প্রসঙ্গ তুলে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'স্বরাষ্ট্রমন্ত্রী বাংলায় আসছেন ভাল কথা, কিন্তু মণিপুরে যাচ্ছেন না কেন?' 

আগেও উদ্বেগ প্রকাশ:
এর আগেও মণিপুরের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৪ মে মমতা ট্যুইট করেন, 'আমি মণিপুরের পরিস্থিতি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। এটা রাজনীতি করার সময় নয়। রাজনীতি ও নির্বাচন নিজেদের জায়গায় থাকুক। আমাদের সুন্দর রাজ্য মণিপুরকে আগে রক্ষা করতে হবে আগে। তাই আমি প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে মণিপুরের বিষয়টি আলাদাভাবে দেখতে , সেখানে শান্তি ফিরিয়ে আনতে অনুরোধ করছি। আমি আমাদের মণিপুরের ভাই-বোনদেরও শান্ত থাকার, শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানাই। আজ যদি আমরা মনুষ্যত্বকেই এভাবে ধ্বংস করি, তাহলে আগামী দিনে নিজেদের আর মানুষ বলতে পারব না।' 

আরও পড়ুন: গরমের মরসুমে ট্যান পড়ে ঠোঁটেও, এই সমস্যা এড়িয়ে চলবেন কীভাবে? রইল কিছু সহজ টিপস

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: 'স্বাধীনতা সংগ্রামীর মতো লড়তে বলেছিল আদালত, আমাকে ঘর ছেড়ে চলে যেতে বলা হচ্ছে', কৃষ্ণনগরে কী হল মহুয়া মৈত্রের সঙ্গে?
'স্বাধীনতা সংগ্রামীর মতো লড়তে বলেছিল আদালত, আমাকে ঘর ছেড়ে চলে যেতে বলা হচ্ছে', কৃষ্ণনগরে কী হল মহুয়া মৈত্রের সঙ্গে?
Mamata Banerjee: হঠাৎ 'ঋতব্রত তৃণমূলে'র অনুষ্ঠানে হাজির কুণাল ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দিলেন, হতচকিত সকলেই
হঠাৎ 'ঋতব্রত তৃণমূলে'র অনুষ্ঠানে হাজির কুণাল ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দিলেন, হতচকিত সকলেই
Indonasia Earthquake : ভূমিকম্পের ভয়াবহ ধাক্কায় হুড়মুড়িয়ে পড়ল বাড়ি, চাপা পড়লেন অনেকে, একের পর এক মৃত্যু
ভূমিকম্পের ভয়াবহ ধাক্কায় হুড়মুড়িয়ে পড়ল বাড়ি, চাপা পড়লেন অনেকে, একের পর এক মৃত্যু
Anubrata Mondal Tulu Connection: টুলু মণ্ডলের দুর্নীতির সুত্র ধরেই এবার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষীর বাড়িতে তল্লাশিতে পুলিশ
টুলু মণ্ডলের দুর্নীতির সুত্র ধরেই এবার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষীর বাড়িতে তল্লাশিতে পুলিশ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৪.৮.২৬): ধৃত নির্মল ঘোষ ও সঞ্জীবকে লক্ষ্য করে উঠল চোর স্লোগানও
Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget