এক্সপ্লোর

KK Demise: রবীন্দ্র সদনে গান স্যালুটে শ্রদ্ধা জানানো হবে শিল্পীকে: মমতা বন্দ্যোপাধ্যায়

Singer KK Demise: ময়নাতদন্তের প্রক্রিয়া শেষ হলে কে কে-র দেহ নিয়ে যাওয়া হবে রবীন্দ্র সদনে। সেখানেই গান স্যালুটের মাধ্যমে রাজ্য সরকারের তরফে শেষ শ্রদ্ধা জানানো হবে শিল্পীকে।

কলকাতা:  কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান যে সঙ্গীতশিল্পী কে কে-র (KK) ময়নাতদন্ত চলছে। সেই প্রক্রিয়া শেষ হলে তাঁকে নিয়ে যাওয়া হবে রবীন্দ্র সদনে। সেখানেই গান স্যালুটের মাধ্যমে রাজ্য সরকারের তরফে শেষ শ্রদ্ধা জানানো হবে শিল্পীকে।

রবীন্দ্র সদনে রাজ্যের তরফে শ্রদ্ধা

সভা সেরে অন্ডাল থেকে কলকাতা এসে পৌঁছেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে ঠিক ছিল যে দমদম বিমানবন্দরেই গান স্যালুট দিয়ে বিদায় জানানো হবে শিল্পীকে। কিন্তু এদিন বিমানবন্দরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন যে ময়নাতদন্ত চলছে। তাতে আরও কিছুটা সময় লাগবে। পরিবারের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে পিজি থেকে নিকটতম স্থান রবীন্দ্র সদনে নিয়ে যাওয়া হবে দেহ। সেখানেই অন্যান্য বিশিষ্টদের মতো কে কে-কেও শেষ শ্রদ্ধা দেওয়া হবে। 

বিকেল ৫টা ১৫-এর ফ্লাইটে মুম্বইয়ে ফিরে যাওয়ার কথা পরিবারের। তাই ময়নাতদন্ত শেষে কলকাতা বিমানবন্দরের পরিবর্তে রবীন্দ্র সদনেই গান স্যালুট দেওয়া হবে। এই কথা জানিয়ে বিমানবন্দর থেকে রবীন্দ্র সদনের উদ্দেশে রওনা দেন মুখ্যমন্ত্রী।

 

মুখ্যমন্ত্রীর ট্যুইটে শ্রদ্ধা

সঙ্গীতশিল্পী কে কে-র প্রয়াণে আজ সকালেই শোকজ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। বুধবার সকালে নিজের ট্যুইটার হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লিখেছিলেন, 'বলিউডের প্লে ব্যাক গায়ক কে কে-র আকস্মিক ও অকালমৃত্যুতে আমরা মর্মাহত। সমস্ত রকম প্রয়োজনীয় ব্যবস্থা, তাঁর শেষকৃত্য, পরিবারকে সহায়তা দিতে গতকাল রাত থেকেই কাজ করছেন আমার সহকর্মীরা। গভীর সমবেদনা জানাই।'

আরও পড়ুন: Singer KK Death: লাগামছাড়া ভিড়, অব্যবস্থা, দমবন্ধ পরিস্থিতি! কে কে-র মৃত্যুতে আয়োজকদের গ্রেফতারের দাবি অনুপমের

মাত্র ৫৩ বছর বয়সে কলকাতায় প্রয়াত সঙ্গীতশিল্পী কৃষ্ণকুমার কুন্নথ। সঙ্গীত মহলে তিনি কে কে নামেই পরিচিত ছিলেন। কিরোরি মল কলেজের প্রাক্তনী কে কে নিজের গানের জাদুতেই অসংখ্য অনুরাগীর হৃদয় জয় করেছেন। বলিউডে বহু প্লে-ব্যাক করেছেন।হিন্দি ছাড়াও বাংলা, তামিল, তেলুগু, কন্নড়, গুজরাতি, মারাঠী ভাষাতেও বহু গান গেয়েছেন। ইন্ডিয়ান পপ, রক মিউজিকে আলাদা করে নিজের পরিচিতি তৈরি করেছিলেন কেকে।

সেরা শিরোনাম

West Bengal News LIVE: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Embed widget