এক্সপ্লোর

Mamata Banerjee : 'আমাকে কেউ পলিটিক্যালি গবেট ভাবতে পারেন, কিছু করার নেই' বিধানসভায় মন্তব্য মুখ্যমন্ত্রীর

Chief Minister Comment : কিছুদিন আগে বিধানসভায় ডিএ প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর মন্তব্য নিয়েও হয়েছিল ব্যাপক চর্চা।

উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা : 'আমাকে কেউ পলিটিক্যালি গবেট ভাবতে পারেন, আমার কিছু করার নেই। উন্নয়নের জন্য যে কেউ পরামর্শ দিতে পারেন।' বিধানসভায় বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee)। পাশাপাশি তিনি বলেন, 'আগে বৃষ্টিতে ধান নষ্ট হয়ে যেত। আমি নষ্ট ধান দিয়ে ধান চাষ করতে বলি, এখন প্রচুর নোনা ধান হয়। সব রাজ্য পোস্ত চাষের অনুমতি পেলে আমাদের রাজ্য কেন পাবে না। ইতিমধ্যেই চিঠি দিয়েছি, বিরোধী বন্ধুরাও বলুন', বিধানসভায় (Assembly) বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।

কেন এই মন্তব্য ? জল্পনা

বিধানসভায় দাঁড়িয়ে কেন মুখ্যমন্ত্রী এমন মন্তব্য করলেন, তা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন। এদিন বিধানসভার অধিবেশনে একেবারে শেষপর্বে যোগ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। খাদ্য দফতরের বাজেট নিয়ে এদিন আলোচনা চলছিল বিধানসভায়। সেই নিয়ে বলতে উঠে একেবারে শেষের দিকে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে এই মুহূর্তে ধানের উৎপাদন যে এতটা বেড়েছে, সেটার কৃতিত্ব কিন্তু রাজ্য সরকারের। সেই কথা বলার পরই মমমতা বন্দ্যোপাধ্যায় জানান, তাঁরও নিজস্ব কিছু কৃতিত্ব রয়েছে। তারপরই মুখ্যমন্ত্রী বলেন, 'আমাকে কেউ পলিটিক্যালি গবেট ভাবতেই পারেন, কিন্তু সুন্দরবন এলাকায় দিনের পর দিন নোনা জমিতে ধান নষ্ট হয়ে যাচ্ছিল। আমি বুদ্ধি দিই সেই ধানগুলো থেকে ধান তৈরি করে নতুন করে ধান লাগাতে। যারপর দেখা গেছে, সেই ধান কিন্তু নোনা জলে খুব একটা নষ্ট হয় না।' 

কিছুদিন আগেই মুখ্যমন্ত্রীর ডিএ নিয়ে মন্তব্য ঘিরে তৈরি হয়েছিল শোরগোল। বিধানসভায় দাঁড়িয়েই মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দাবি করেছিলেন, ১০৫ শতাংশ ডিএ দিচ্ছে রাজ্য সরকার। এর বেশি আর দেওয়ার ক্ষমতা নেই। কারোর যদি তাঁকে পছন্দ না হয়, তাহলে মুন্ডু কেটে নিতে পারে। যারপর বিরোধীদের নিশানা করে তিনি জুড়েছিলেন, পেনশন দিতে রাজ্য সরকারের অনেক টাকা খরচ হয়, বিরোধীরা কী চাইছে, পেনশন দেওয়া বন্ধ করে দিক রাজ্য সরকার ? যা নিয়ে তৈরি হয়েছিল প্রবল রাজনৈতিক তরজাও।

ডিএ তাঁদের বকেয়া দাবি করে ইতিমধ্যে দীর্ঘদিন ধরে পথে আন্দোলনে নেমেছেন সরকারি কর্মচারীদের একাংশ। তাঁদের বক্তব্য, ডিএ দয়ার দান নয় তাঁদের অধিকার। যা নিয়ে শুক্রবার ধর্মঘটেরও ডাক দিয়েছেন তাঁরা। পাল্টা সন্তোষজনক কারণ না দেখালে চাকরিজীবনের একটি দিন কাটা যাবে বলেও বিজ্ঞপ্তি জারি করেছে অর্থ দফতর।

আরও পড়ুন- 'মমতাদি, স্টপ ইট। প্লিজ স্টপ ইট', পঞ্চায়েত ভোটের মুখে দলনেত্রীকে 'অস্বস্তির বার্তা' ইসলামপুরের বিধায়কের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: বিদেশে চোখের চিকিৎসার জন্য যাওয়ার অনুমতি চেয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়
বিদেশে চোখের চিকিৎসার জন্য যাওয়ার অনুমতি চেয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়
Sayani Das: তৃণমূল বিধায়ক অনুমতি দেননি, সায়নীকে ডেকে কালনা স্য়ুইমিংপুলের দরজা খুলে দিলেন বিজেপি বিধায়ক
তৃণমূল বিধায়ক অনুমতি দেননি, সায়নীকে ডেকে কালনা স্য়ুইমিংপুলের দরজা খুলে দিলেন বিজেপি বিধায়ক
Trinamool: তৃণমূল আমলে অত্যাচারের অভিযোগ, হাতের কাছে পেয়ে চুলের মুঠি ধরে বেধড়ক মার তৃণমূল নেত্রীকে
তৃণমূল আমলে অত্যাচারের অভিযোগ, হাতের কাছে পেয়ে চুলের মুঠি ধরে বেধড়ক মার তৃণমূল নেত্রীকে
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...

ভিডিও

Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE
Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget