এক্সপ্লোর

Abdul Karim Chowdhury: 'মমতাদি, স্টপ ইট। প্লিজ স্টপ ইট', পঞ্চায়েত ভোটের মুখে দলনেত্রীকে 'অস্বস্তির বার্তা' ইসলামপুরের বিধায়কের

Mamata Banerjee: 'মমতাদি চুপচাপ বসে রয়েছেন কেন? করিম চৌধুরীর এলাকা বলে?', পঞ্চায়েত ভোটের মুখে দলনেত্রীর উদ্দেশে অস্বস্তিকর প্রশ্ন ইসলামপুরের তৃণমূল বিধায়ক আব্দুল করিম চৌধুরীর।

সুদীপ চক্রবর্তী, আশিস আইচ, উজ্জ্বল মুখোপাধ্যায়, ইসলামপুর: 'মমতাদি (CM Mamata Banerjee) চুপচাপ বসে রয়েছেন কেন? করিম চৌধুরীর (Abdul Karim Chowdhury) এলাকা বলে?', পঞ্চায়েত ভোটের মুখে দলনেত্রীর উদ্দেশে অস্বস্তিকর প্রশ্ন ইসলামপুরের তৃণমূল বিধায়ক আব্দুল করিম চৌধুরীর। বুধবার রাতে হঠাৎই উত্তপ্ত হয়ে উঠেছিল ইসলামপুরের মাটিকুণ্ডা। স্থানীয়দের বড় অংশের দাবি, ওই অশান্তি আসলে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের জের। ঘটনায় এক সিভিক ভলান্টিয়ারের মৃত্যুও হয়। যে ঘটনায় সরাসরি দলের জেলা সভাপতি ও ব্লক সভাপতির দিকে আঙুল তুলেছেন, তৃণমূল বিধায়ক আব্দুল করিম চৌধুরী। তবে এখানেই থেমে থাকেননি তিনি। সঙ্গে দলনেত্রীকে কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে শোনা যায় তাঁকে। 

কী বলেছেন ইসলামপুরের বিধায়ক?
তাঁর কথায়, 'আমার কথাগুলি শুনতেই চান না আপনি। আমি আপনাকে বলছি মমতাদি, স্টপ ইট। প্লিজ স্টপ ইট। আপনি স্বরাষ্ট্রমন্ত্রী। পুলিশমন্ত্রী আপনি।' আব্দুল করিমের পাশে দাঁড়িয়ে, তৃণমূলকে বিঁধেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। বলেছেন, 'ওই অঞ্চল সম্পর্কে অনেকের থেকে আমি বেশি জানি। করিম সাহেব নিজে এই ঘটনার প্রতিবাদ করেছেন। বলেছেন, ৭২ ঘণ্টার মধ্যে ব্যবস্থা না নেওয়া হলে পাল্টা প্রতিবাদ করবেন। আমরা ওঁকে বলব, আপনি এক কথার মানুষ। নিজের সিদ্ধান্তে অনড় থাকুন। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির কী ভয়ঙ্কর অবস্থা!'

প্রেক্ষাপট...
২০১১ সালে তৃণমূল রাজ্যে ক্ষমতায় আসার পরই, আব্দুল করিম চৌধুরীকে গ্রন্থাগারমন্ত্রী করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১৬ পর্যন্ত ওই পদে ছিলেন তিনি। ২০২১-এর ভোটে ফের তিনি ইসলামপুরে জিতলেও, তাঁকে কোনও মন্ত্রিত্বের পদ দেওয়া হয়নি। সেখানে জেলা সভাপতি করা হয়, ২০১৬ সালে কংগ্রেসের টিকিটে জিতে বিধায়ক হওয়া কানাইয়ালা আগরওয়ালকে। এরপর থেকেই আব্দুল করিম ও কানাইয়ালালের মধ্যে বারবার মতবিরোধ সামনে এসেছে। সেই সঙ্গে সরাসরি দলনেত্রীকেও বারবার নিশানা করেছেন ইসলামপুরের তৃণমূল বিধায়ক। গত বছর অগাস্টেও তিনি বলেছিলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এটিই অনুরোধ থাকবে যে আমি বিধায়ক হওয়া সত্ত্বেও আমার বিরুদ্ধে লড়ার লোক দাঁড় করিয়ে দিয়েছেন। আমি মানব না। যদি আপনি বলেন যে করিমদা, আপনি পদত্যাগ করুন, আমি পদত্যাগ করে দেব।' এখানেই শেষ নয়। ইসলামপুরকে পৃথক জেলা করার দাবিতেও গণ্ডগোল হয়েছিল দলনেত্রী ও বিধায়কের। সে সব পেরিয়ে এবার ফের মমতাকে চ্যালেঞ্জ তৃণমূল বিধায়ক আব্দুল করিম চৌধুরীর।পঞ্চায়েত ভোটের মুখে যা স্পষ্টতই অস্বস্তি বাড়াতে পারে শাসকদলের।

আরও পড়ুন:দিল্লিতেও 'চোর চোর' স্লোগানের মুখে অনুব্রত মণ্ডল

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: 'আপনি জানেন আমি কী জানি, বিদেশি সাহায্যেই আপনি প্রধানমন্ত্রী', মোদিকে পাল্টা রাহুলের
'আপনি জানেন আমি কী জানি, বিদেশি সাহায্যেই আপনি প্রধানমন্ত্রী', মোদিকে পাল্টা রাহুলের
BJP News : 'আমরা MLA-কে মানি না', দলের একাংশ কর্মীর হাতেই 'আক্রান্ত' BJP বিধায়ক; চাঞ্চল্যকর অভিযোগ
'আমরা MLA-কে মানি না', দলের একাংশ কর্মীর হাতেই 'আক্রান্ত' BJP বিধায়ক; চাঞ্চল্যকর অভিযোগ
Cyclone Murasu BREAKING : প্রবল শক্তি নিয়ে ল্যান্ডফল ঘূর্ণিঝড় 'মুরাসু'র, পশ্চিমবঙ্গে কোথায় কোথায় সতর্কতা ?
BREAKING : প্রবল শক্তি নিয়ে ল্যান্ডফল ঘূর্ণিঝড় 'মুরাসু'র, পশ্চিমবঙ্গে কোথায় কোথায় সতর্কতা ?
Madhyamik Uchcha Madhyamik Deferred : জনগণনার জেরে পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক দুই-ই ? কবে থেকে পরীক্ষা শুরু?
জনগণনার জেরে পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক দুই-ই ? কবে থেকে পরীক্ষা শুরু?

ভিডিও

Tulu Mondal News: গ্রেফতার রবিউল ইসলাম, টুলু মণ্ডলের সঙ্গে কীভাবে যোগাযোগ? | Birbhum | ABP Ananda
Kalyan Banerjee:
CJP News, Bankura News | বাবার খুনের অভিযোগ তুলে এবার SP-এর দ্বারস্থ বাঁকুড়ার CJP নেতা | #abpananda
Kalyani JNM Hospital | কল্যাণীর JNM হাসপাতালে অ্যাম্বুল্যান্সের বিল ঘিরে উঠেছে অনিয়মের অভিযোগ
Indranil Sen Arrest : লালবাজারে তলব ধৃত প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের মেয়েকে | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget