এক্সপ্লোর

Egg Price: সাধারণের ডিম-ভাতেও কোপ! ফের বাড়ল দাম, পকেটে টান মধ্যবিত্তের

Price Hike:এর আগে, গতবছর নভেম্বর মাসেও দাম বেড়েছিল ডিমের।

সঞ্চয়ন মিত্র, কলকাতা: ফের ঊর্ধ্বমুখী ডিমের দাম (Egg Price)। কলকাতার বিভিন্ন বাজারে দাম বাড়ল ডিমের (Price of Egg)। সাড়ে সাত টাকার বিনিময়ে মিলছে একটি ডিম (Price Hike)। যদিও এটি শুধুমাত্র মুরগির ডিমের দাম। হাঁসের ডিমের দাম সেখানে ১২ টাকা। এর আগে, গতবছর নভেম্বর মাসেও দাম বেড়েছিল ডিমের। সে বার ৫০ পয়সা দাম বাড়ে। কিন্তু লাগাতার এ ভাবে ডিমের দাম বাড়তে থাকায়, মধ্যবিত্ত মানুষের পকেটে টান পড়ছে। 

মধ্যবিত্ত মানুষের পকেটে টান পড়ছে

জিনিসপত্রের দাম আগুন হলেও, চলতি শীতের মরসুমে শাক-সবজির দাম তুলনামূলক ভাবে নিয়ন্ত্রণেই এখনও পর্যন্ত। সেই আবহেই দাম বাড়ল ডিমের। সাড়ে ছ'টাকা থেকে এ বার সাড়ে সাত টাকা দাম হল। এই মূল্যবৃদ্ধির কারণ যাই হোক না কেন, ভুক্তভোগী সাধারণ মানুষই। 

গড়িয়াহাট বাজারে এক প্রবীণ ব্যস্তি সংবাদমাধ্যমে বলেন,"অবাক হয়ে যাচ্ছি দেখি। ডিমই তো আমাদের শরীরে পুষ্টির প্রধান জোগান! ডিমসেদ্ধ, পোচ খেয়েই তো মোটামুটি বেঁচে রয়েছি। সেই ডিমের দাম যে হারে বাড়ছে, তাতে ডিম কেনার সাধ্যও নাগালের বাইরে চলে যাচ্ছে আমাদের।" 

আরও পড়ুন: Recruitment Corruption: নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ, সুবীরেশ-সহ আজ ফের আদালতে পেশ ৭

তবে ব্যবসায়ীদের দাবি, ডিমের জোগান কম, চাহিদা বেশি। পারিপার্শ্বিক অন্যান্য খরচও বেড়েছে। তাই এ ভাবে দাম বাড়ছে। গড়িয়াহাট বাজারের এক ব্যবসায়ী বলেন, "আমাদেরও সমস্যা হচ্ছে। লাভের অনেক কমে যাচ্ছে। ৫ শতাংশও লাভ থাকছে না। কিছু করার নেই। কী করব! সমস্যা সকলেরই।"

সস্তায় প্রোটিন-যুক্ত খাবার হিসেবেই বাঙালি নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারের কাছে ডিম আদর্শ খাবার। স্কুলসের মিড ডে মিলেও তাই জায়গা পেয়েছে ডিম। কিন্তু সেই ডিমই এখন মহার্ঘ্য। সাড়ে ছ'টাকা থেকে সাত টাকা হয়ে এখন সাড়ে সাত টাকায় বিকোচ্ছে। তবে এ শুধু পোলট্রির মুরগির ডিমের দাম। তবে হাঁস এবং ডবল কুসুমের ডিমের দাম অনেক বেশি। 

পোলট্রির মুরগির চেয়ে হাঁস ও ডবল কুসুমের ডিমের দানম অনেক বেশি

বাজারে ডিমের ডালা নিয়ে বসা এক মহিলা জানান, ডবল কুসুম, দেশি মুরগি এবং হাঁসের ডিমের এক একটির দাম ১২টাকা। পোলট্রির ডিম বাছাই করে আনা হয়। তা বিক্রি হয় সাত টাকা দরে।

সেরা শিরোনাম

Chorbagan Sarbojonin Stampede Deaths: ‘সুদীর্ঘ কর্মজীবনে এমন ঘটনা দেখিনি, সরকারের চরম ব্যর্থতা’, চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুতে বললেন প্রাক্তন পুলিশকর্তা
‘সুদীর্ঘ কর্মজীবনে এমন ঘটনা দেখিনি, সরকারের চরম ব্যর্থতা’, চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুতে বললেন প্রাক্তন পুলিশকর্তা
News Live Updates: পুজো কমিটির অফিস খালি, আয়োজক, পুলিশ কেউ নেই, চোরবাগান সর্বজনীনে এত মৃত্যুর দায় কার?
পুজো কমিটির অফিস খালি, আয়োজক, পুলিশ কেউ নেই, চোরবাগান সর্বজনীনে এত মৃত্যুর দায় কার?
Suvendu on Chorbagan Stampede : 'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
Kunal on Chorbagan Stampede : পুজো দেখতে গিয়ে চোরবাগান সর্বজনীনের মণ্ডপে প্রাণ গেল ১৭ জনের ! কুণাল ঘোষ বললেন...
পুজো দেখতে গিয়ে চোরবাগান সর্বজনীনের মণ্ডপে প্রাণ গেল ১৭ জনের ! কুণাল ঘোষ বললেন...

ভিডিও

Durga Puja 2026 | কলকাতা থেকে জেলা, চলছে প্যান্ডেল হপিং, কাতারে কাতারে মানুষ সন্তোষ মিত্র স্কোয়ারে
Durga Puja 2026 | এবার ৮৭ বছরে পদার্পণ, অভিনব ভাবনায় সেরা আহিরীটোলা সর্বজনীন | #abpananda
Durga Puja 2026: দুর্গা-আরাধনায় মেতেছেন দেব-আবাসের বৃদ্ধারা, নিজেদের হাতেই ব্য়বস্থা করছেন পুজোর
Durga Puja 2026 | ৯৯ বছরে পা, পুজো উপলক্ষ্যে জমজমাট চারুচন্দ্র ভবন | #abpananda
Durga Puja 2026 | সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভিড়, পাখির চোখে দেখুন টালা প্রত্যয়ের ছবি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget