এক্সপ্লোর

Mamata Banerjee Update: 'সাম্প্রদায়িক ভাষণকে প্রশ্রয় নয়, আমি হলে আমার বিরুদ্ধেও টাফ অ্যাকশন নেবে', পুলিশকে নির্দেশ মমতার

Mamata Banerjee on Communal Speech: বুধবার নবান্নে প্রশাসনিক বৈঠক করেন মমতা। কোন জেলার কী অবস্থা, সেই নিয়ে খোঁজ-খবর নেন।

হাওড়া: হিন্দি বলয়ের একাধিক রাজ্য তো রয়েইছে, সাম্প্রদায়িক হিংসা থেকে বাদ যায়নি রাজধানী দিল্লিও। বাংলায় যাতে তার আঁচ মনা পড়ে তা নিয়ে পুলিশ-প্রশাসনকে সতর্ক করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জানিয়ে দিলেন, বাংলায় কোনও রকম সাম্প্রদায়িক দাঙ্গা (Communal Riots) হতে দেওয়া যাবে না। তাতে উস্কানি জোগাতে কেউ যদি সাম্প্রদায়িক ভাষণ (Communal Speech) দেন, তিনি যত বড় নেতাই হোন না কেন, কড়া পদক্ষেপ করতে হবে। মমতা জানিয়েছেন, তিনি নিজেও যদি অভিযুক্ত হন, তাহলে তাঁকেও যেন ছেড়ে কথা না বলে পুলিশ। বরং উদাহৎফণ তৈরি করতে তাঁকে দিয়েই শুরু করা যেতে পারে বলে পুলিশকে জানান মমতা। 

নবান্ন থেকে সাম্প্রদায়িক ভাষণ নিয়ে কড়া বার্তা মমতার

বুধবার নবান্নে (Nabanna) প্রশাসনিক বৈঠক করেন মমতা। কোন জেলার কী অবস্থা, সেই নিয়ে খোঁজ-খবর নেন। তা করতে গিয়েই সাম্প্রদায়িক হিংসার কথা উঠে আসে তাঁর মুখে। মমতা বলেন, "পুলিশ-প্রশাসনিক আধিকারিকদের বেশি করে ফিল্ড ভিজিট করতে হবে। সামনে ইদ আসছে। এই সময় সাম্প্রদায়িক দলগুলি নানারকম কাণ্ড-কারখানা করে।  এখন আবার সিপিএম-ও যোগ হয়েছে। এ এক সম্প্রদায়কে নিয়ে করছে, ও আর এক সম্প্রদায়কে নিয়ে করছে। দুই সম্প্রদায়ের মধ্যে ঢুকে পড়ে পরস্পরের মধ্যে বিভেদ তৈরির চেষ্টা করছে।"

আরও পড়ুন: Narendra Modi: তেলের দাম না কমানোয় সমালোচনা, প্রধানমন্ত্রীকে 'প্রতিহিংসাপরায়ণ' বললেন তৃণমূল সাংসদ।Bangla News

সেই নিয়েই পুলিশ-প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দেন মমতা। তিনি বলেন, "কোনও রকম সাম্প্রদায়িক দাঙ্গা যেন না হয়। কেউ যেন সাম্প্রদায়িক ভাষণ দিতে না পারে। যেই দিক না কেন, আমিও যদি দিই, আমার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার জন্য তোমাদের বলে রাখছি আমি। আমাকে দিয়েই শুরু কর। সাম্প্রদায়িক ভাষণকে কোনও ভাবে প্রশ্রয় দেওয়া যাবে না। এটা মাথায় মাথায় রাখতে হবে।"

বাংলায় গণতন্ত্র রয়েছে বলেই অভিযোগ জমা পড়ে, অন্যত্র হয় না বলে দাবি মমতার

এ দিন মমতা আরও জানান যে, উত্তরপ্রদেশের চেয়ে বাংলায় গণতন্ত্র সুস্থ ভাবে কায়েম রয়েছে বলেই এখানে থানায় ডায়েরি হয়, অভিযোগ জমা পড়ে। উত্তরপ্রদেশ, গুজরাত, রাজস্থানে অভিযোগ দায়ের করতেই দেওয়া হয় না। ক'দিন আগে মধ্যপ্রদেশে উলঙ্গ করে জেলে ঢোকানোর বিষয়টিও তাঁর চোখে পড়েছেন বলে জানান মমতা। তাঁর কথায়, "এ সব কেলেঙ্কারির ঘটনা। আমরা করি না এসব।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: 'ভাল আর কালোর মধ্যে সেটিংয়ের খেলা চলছে, রাজনীতি থেকে দূরে থাকাই লক্ষ্য', হঠাৎ কী হল মদন মিত্রের?
'ভাল আর কালোর মধ্যে সেটিংয়ের খেলা চলছে, রাজনীতি থেকে দূরে থাকাই লক্ষ্য', হঠাৎ কী হল মদন মিত্রের?
RG Kar Case Update: অভয়ার পরিবারের আর্জিতে সাড়া, বদলে দেওয়া হল তদন্তকারী অফিসার
অভয়ার পরিবারের আর্জিতে সাড়া, বদলে দেওয়া হল তদন্তকারী অফিসার
Birbhum Tulu Mondal: নিখোঁজ টুলু মণ্ডল, তাঁর ম্যানেজারের অনুষ্ঠান বাড়িতে তল্লাশি, টুলুর বাড়িতেও সোনা ওজনের যন্ত্র
নিখোঁজ টুলু মণ্ডল, তাঁর ম্যানেজারের অনুষ্ঠান বাড়িতে তল্লাশি, টুলুর বাড়িতেও সোনা ওজনের যন্ত্র
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় আপডেট, বাতিল আবেদন নিয়ে কী বললেন বিজেপি বিধায়ক?
অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় আপডেট, বাতিল আবেদন নিয়ে কী বললেন বিজেপি বিধায়ক?

ভিডিও

Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE
Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
Embed widget