এক্সপ্লোর

Mamata Banerjee: 'আমরা চাকরি খাই না, তোমরা কোর্টে গিয়ে চাকরি খাও', তোপ মমতার

Job Scam: চাকরি চলে যাওয়া নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন মমতা। এই ঘটনায় বিজেপিকেই নিশানা করেছেন মুখ্যমন্ত্রী।

কলকাতা: শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলা নিয়ে কার্যত নাজেহাল রাজ্য সরকার। আদালতের নির্দেশে একের পর এক সিবিআই তদন্তের শুরু হয়েছে বিভিন্ন স্তরের শিক্ষক নিয়োগ নিয়ে। সামনে এসেছে নিয়োগ সংক্রান্ত একাধিক ফাঁকফোকর। এরই মধ্যে আদালতের নির্দেশে বেশ কয়েকজনের চাকরিও গিয়েছে। এই অবস্থায় এবার বিধানসভায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চাকরি চলে যাওয়া নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন মমতা। এই ঘটনায় বিজেপিকেই নিশানা করেছেন মুখ্যমন্ত্রী।

কী বলেছেন মমতা:
চাকরি চলে যাওয়ার প্রসঙ্গে সম্প্রতি মুখ খুলেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দুর্নীতি মামলায় আরও বহু লোকের চাকরি যাবে বলে আক্রমণ শানিয়েছিলেন শুভেন্দু। তা নিয়েও এবার নাম না করে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 'আমরা কারও চাকরি খাই না, চাকরি দিই। তোমরা কোর্টে গিয়ে চাকরি খাও, চাকরি দাও না।’ তার সঙ্গেই তিনি আরও বলেন, 'দাদামণি বলছে ১৭ হাজার লোকের চাকরি খাবে। লাখখানেক চাকরির মধ্যে ৫০-১০০টা কেস ভুল হতেই পারে। এই ছেলেগুলোর চাকরি চলে গেলে, যাঁদের চাকরি দাদামণি দিয়েছেন, তাঁদের কী হবে?। মেদিনীপুর, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, পুরুলিয়ায় যাঁদের চাকরি দিয়েছেন, তাঁদের কী হবে?। পুরুলিয়ার চাকরি, মেদিনীপুরে নিয়ে গিয়েছিল, আমরা জানি।' তিনি আরও বলেন, 'পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা করে লাফাচ্ছে। বিজেপির এমপি-এমএলরা-ও তাহলে ছাড় পাবেন না।' এরপর আরও আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 'দাদামণি জবাব দেবেন? সরকারে থেকেও করে খাবেন, বিজেপিতেও করে খাবেন?' কার্যত নাম না করে শুভেন্দুকে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের।

উঠেছে ত্রিপুরার প্রসঙ্গও:
তিনি বলেন, 'কাজ করতে গেলে ভুল হয়, ভুল সংশোধনের সুযোগ দিতে হবে।সংশোধনের জন্য সাড়ে ৫ হাজার পদ সৃষ্টি করেছি। বড় বড় কথা, সিবিআই-ইডি-র ভয় দেখাচ্ছেন।' এদিন দুর্নীতি নিয়ে বিজেপিশাসিত ত্রিপুরার প্রসঙ্গও তুলে এনেছেন তিনি। তিনি বলেন, 'এটা ত্রিপুরা নয় যে, ১০ হাজার চাকরি খেয়ে নিয়েছে।'

আরও পড়ুন:  "লাখখানেক চাকরির মধ্যে ৫০-১০০টা কেস ভুল হতেই পারে'' শিক্ষক নিয়োগ মামলা নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari:
"কোনও গুন্ডাগিরি হবে না এখানে..", দুর্নীতি ইস্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Sabyasachi Dutta: সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
RG Kar Case: “মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
“মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...
অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget