এক্সপ্লোর

Mamata Banerjee : ১০০ দিনের কাজে রাজ্যের বকেয়া মেটানোর আশ্বাস কেন্দ্রের, 'চালাকি' প্রতিক্রিয়া মমতার

100 Days Work : বকেয়া ১০০ দিনের কাজের টাকা মেটানোর দাবিতে আজ সংসদে সরব হয় তৃণমূল। এর আগে প্রধানমন্ত্রীর কাছেও দরবার করেন মুখ্যমন্ত্রী।

নয়াদিল্লি : ১০০ দিনের কাজে রাজ্যের বকেয়া টাকা মেটানোর আশ্বাস কেন্দ্রের। রাজ্যের পঞ্চায়েতমন্ত্রীকে ফোন কেন্দ্রীয় পঞ্চায়েতমন্ত্রীর। প্রদীপ মজুমদারকে ফোন করে আশ্বাস গিরিরাজ সিংহের। বকেয়া ১০০ দিনের কাজের টাকা মেটানোর দাবিতে আজ সংসদে সরব হয় তৃণমূল। এর আগে প্রধানমন্ত্রীর কাছেও দরবার করেন মুখ্যমন্ত্রী। যদিও বিষয়টিকে চালাকি বলে অভিহিত করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থবর্ষ শেষ হওয়ার দুমাস আগে টাকা পাঠালে সেই টাকা ব্যবহার করা যায় না, এটা একধরনের চালাকি। প্রতিক্রিয়া মমতার। 

'১০০ দিনের কাজে টাকা দিচ্ছে না কেন্দ্র'

১০০ দিনের কাজে টাকা না দেওয়ার অভিযোগ বারবার করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কয়েকদিন আগে রাণাঘাটের প্রশাসনিক বৈঠক থেকে মুখ্য়মন্ত্রী বলেছিলেন, 'ভোট আসলেই ক্যা ক্যা। ৫ তারিখ থেকে ভোটার লিস্টের কাজ শুরু হয়েছে। যাঁরা এই কাজ করছেন তাঁদের অনুরোধ করব, দয়া করে সকলের নাম তুলবেন। ১৮ বছর হচ্ছে বা হতে যাচ্ছে, তাঁদের নামগুলি নির্বাচন কমিশনের নিয়ম মেনেই তুলবেন।'

এর পরেই সংযোজন, 'অন্য ধর্মের বলে কারও নাম দয়া করে বাদ দেবেন না।' তাঁর অভিযোগ, অন্য কিছু রাজ্যের সীমান্ত এলাকার কোনও কোনও জায়গায় ৩০ শতাংশ লোক বাদ দেওয়া হয়েছে। সীমান্তে বিএসএফের 'অন্যায় অত্যাচার' যাতে না হয়, সে নিয়েও সতর্ক করেছেন পুলিশ-প্রশাসনকে। যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় যে সহযোগিতাপূর্ণ সম্পর্কের প্রয়োজনীয়তা রয়েছে, বিএসএফের এক্তিয়ার প্রসঙ্গ তুলে ফের এদিন সে কথা মনে করিয়ে দেন মমতা। কোনও সমস্যার ক্ষেত্রে কাউন্সিলর, বিধায়করা যাতে সচেতন থাকেন, সে নিয়েও বার্তা দেন মুখ্যমন্ত্রী। ১০০ দিনের প্রকল্পে টাকা না নিয়েও অভিযোগ করেন এরই মধ্যে। প্রসঙ্গত, এর আগেও একাধিকবার এই নিয়ে সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী। 

রাজনৈতিক তরজা

গ্রাম বাংলায় দারিদ্রসীমার নিচে থাকা বাসিন্দাদের, আর্থিকভাবে পিছিয়ে পড়া অংশের নিশ্চিত আয়ের অন্যতম উৎস একশো দিনের প্রকল্প। তৃণমূল সরকার, সবসময়েই এই প্রকল্পকে গুরুত্ব দেওয়ার কথা বলে এসেছে। ১০০ দিনের প্রকল্পের কাজের নিরিখে দেশের মধ্যে প্রথম বাংলা, এমনও হয়েছে। এবার সেই প্রকল্প নিয়েই উঠল দুর্নীতির অভিযোগ। নিয়োগ দুর্নীতি মামলা, গরুপাচার মামলা নিয়ে এখন রাজ্য-রাজনীতি সরগরম। সব ঠিক থাকলে বছর ঘুরলেই পঞ্চায়েত ভোট। ঠিক তার আগে ১০০ দিনের প্রকল্প নিয়ে দুর্নীতির অভিযোগ। অভিযোগ তুললেন খোদ রাজ্যের বিরোধী দলনেতা। অভিযোগ নিয়ে আদালতের দ্বারস্থও হয়েছেন তিনি। গ্রাম বাংলায় আয়ের অন্যতম উৎস এই প্রকল্প। ফলে পঞ্চায়েত ভোটের আগেই সেই প্রকল্প নিয়ে দুর্নীতির অভিযোগ ওঠায় চাঞ্চল্য রাজনৈতিক মহলে। 

আরও পড়ুন- 'আমাকে মেরে ফেলো, কিন্তু স্ত্রী-ছেলেকে কিছু কোরো না' লক আপের পথে স্বগতোক্তি মানিক ভট্টাচার্যের

সেরা শিরোনাম

College News: কলেজ পরিচালন সমিতির মাথায় বিজেপির সাংসদ-বিধায়ক, মমতা জমানার প্রতিচ্ছবি বিজেপি আমলেও?
College News: কলেজ পরিচালন সমিতির মাথায় বিজেপির সাংসদ-বিধায়ক, মমতা জমানার প্রতিচ্ছবি বিজেপি আমলেও?
Biman Basu : দিল্লি এইমসে ভর্তি বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, বুকে বসানো হল পেসমেকার
দিল্লি এইমসে ভর্তি বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, বুকে বসানো হল পেসমেকার
Annapurna Yojana : 'পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিনী', অন্নপূর্ণা যোজনা-প্রসঙ্গে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর...
'পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিনী', অন্নপূর্ণা যোজনা-প্রসঙ্গে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর...
Shatarup Ghosh : দিল্লিতে জুন মাল্যের হাতটা কে ধরল? নিচু তলার কর্মীদের প্রতি কী বিচার করছে BJP? যুক্তি-তক্কোয় ক্ষুরধার শতরূপ
দিল্লিতে জুন মাল্যের হাতটা কে ধরল? নিচু তলার কর্মীদের প্রতি কী বিচার করছে BJP? যুক্তি-তক্কোয় ক্ষুরধার শতরূপ

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget