এক্সপ্লোর

Manik Bhattacharya : 'আমাকে মেরে ফেলো, কিন্তু স্ত্রী-ছেলেকে কিছু কোরো না' লক আপের পথে স্বগতোক্তি মানিক ভট্টাচার্যের

Scam : তাপস মণ্ডল টাকা তুলে মানিকের কাছে পাঠাতেন, আদালতে দাবি ইডির। সেই টাকা মানিকের হাত ঘুরে যেত ওপর মহলে, বিস্ফোরক দাবি ইডির।

সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা : গ্রেফতারির ৫৮ দিনের মাথায় মানিক ভট্টাচার্যর বিরুদ্ধে চার্জশিট পেশ ইডির। যে চার্জশিটে মানিক ভট্টাচার্যকে দুর্নীতির কিংপিন বলে উল্লেখ। আদালতে তাঁকে হেফাজতে রাখার প্রবল সওয়াল-জবাবের পর যখন মানিক ভট্টাচার্যকে আদালত থেকে হেফাজতের পথে নিয়ে যাওয়া হচ্ছে, তখন দেখা স্বগোক্তির মতোই তিনি বলেন, 'আমাকে মেরে ফেলো, কিন্তু স্ত্রী-ছেলেক কিছু কোরো না।' যে কথা বিড়বিড় করতে করতে এগিয়ে যান তিনি। যদিও অন্য কোনও প্রশ্নের উত্তর দেননি।

আদালতে ১৫০ পৃষ্ঠার চার্জশিট পেশ ইডির

সূত্রের খবর, চার্জশিটে নাম রয়েছে মানিকের স্ত্রী শতরূপা ভট্টাচার্য ও পুত্র সৌভিক ভট্টাচার্যেরও। পাশাপাশি খবর, নিয়োগ দুর্নীতিতে কীভাবে জড়িত ছিলেন মানিক? কীভাবে রেজিস্ট্রেশনের নামে বেসরকারি ডিএলএড কলেজ থেকে টাকা নেওয়া হত? মানিক ভট্টাচার্যর ছেলে সৌভিকের সংস্থা কীভাবে লাভবান হয়েছে? এই সমস্তের উল্লেখ রয়েছে ১৫০ পাতার চার্জশিটে। প্রসঙ্গত, পার্থ চট্টোপাধ্যায়কে স্কুল নিয়োগ দুর্নীতি মামলায় ‘মাস্টারমাইন্ড’ বলেছিল CBI। এবার সাপ্লিমেন্টারি চার্জশিটে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি ও তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যকে ‘কিংপিন’ আখ্যা দিল ED।

টাকা যেত মানিকের কাছে

তাপস মণ্ডল টাকা তুলে মানিকের কাছে পাঠাতেন, আদালতে দাবি ইডির। সেই টাকা মানিকের হাত ঘুরে যেত ওপর মহলে, বিস্ফোরক দাবি ইডির। ';মানিক ভট্টাচার্য প্রভাবশালী, জামিন পেলে সাক্ষ্য নষ্ট করতে পারেন, আদালতে মানিকের জামিনের বিরোধিতায় সওয়াল ইডির। 

পাল্টা মানিকের

‘প্রভাবশালী হলে আমি ৫৭ দিন জেলে আছি কীভাবে?মআমি শাসক দলের সদস্য বলেই কি হেফাজতে রাখতে চাইছে ইডি? আমি সব সময় সহযোগিতা করছি, যখনই ইডি ডেকেছে তখনই গেছি’, আদালতে পাল্টা সওয়াল মানিক ভট্টাচার্যের আইনজীবীর। 

‘মানিক ভট্টাচার্য স্ত্রীর অ্যাকাউন্ট ব্যবহার করতেন’, আদালতে দাবি ইডির। মানিক ভট্টাচার্যের ছেলের ২টি সংস্থার নামে টাকা তোলা হয়েছে, দাবি ইডির। এখনও পর্যন্ত ৬১টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত, আদালতে জানাল ইডি। এখনও পর্যন্ত ৭ কোটি ৯০ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে বলেও জানায় ইডি। 

পাশাপাশি আদালত থেকে লক আপে যাওয়ার পথে স্বগোক্তির সুরে তাঁকে মেরে ফেলে স্ত্রী-ছেলেকে ছেড়ে দেওয়ার কথা বলেন মানিক ভট্টাচার্য।

আরও পড়ুন- ‘সংসদে বেশ কিছু বিপজ্জনক বিল আনছে সরকার, যা রাজ্যের অধিকারে হস্তক্ষেপ করে' : মমতা

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP West Bengal: দলের একাংশই তোলাবাজিতে যুক্ত! কাদের বিরুদ্ধে এই অভিযোগ বিজেপির রাজ্য সভাপতি?
দলের একাংশই তোলাবাজিতে যুক্ত! কাদের বিরুদ্ধে এই অভিযোগ বিজেপির রাজ্য সভাপতি?
Kolkata News: সারারাত বাস চলবে কলকাতা ও শহরতলিতে, বড় ঘোষণা রাজ্যের, কোন কোন রুটে মিলবে পরিষেবা, জেনে নিন
সারারাত বাস চলবে কলকাতা ও শহরতলিতে, বড় ঘোষণা রাজ্যের, কোন কোন রুটে মিলবে পরিষেবা, জেনে নিন
Halo Phenomenon : সূর্যকে ঘিরে রঙিন আলোর বলয় ! তাজ্জব কলকাতা, রামধনু নাকি অন্যকিছু?
সূর্যকে ঘিরে রঙিন আলোর বলয় ! তাজ্জব কলকাতা, রামধনু নাকি অন্যকিছু?
West Bengal News Today Live Updates: জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?

ভিডিও

Suvendu-Tulu Mondal News | এবার টুলু মণ্ডলের সম্পত্তি নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও
Militant Arrest |ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ-সহ একাধিক অ্যাপের মাধ্যমে পাকিস্তানে যোগাযোগ
Militant Arrest | খোদ মুখ্যমন্ত্রীকে ফলো করার নির্দেশ দেওয়া হয়েছিল বর্ধমান থেকে ধৃত জঙ্গি হামিম মণ্ডলকে
Militant Arrest | বর্ধমানের রেনেসাঁ টাউনশিপ থেকে STF-এর হাতে গ্রেফতার পাকিস্তানের জঙ্গি হামিম মণ্ডল
Militant Arrest | বর্ধমান শহর লাগোয়া রেনেসাঁ টাউনশিপ থেকে STF-এর জালে ধরা পড়েছে কুখ্যাত জঙ্গি হামিম মণ্ডল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget