এক্সপ্লোর

Mamata Banerjee: 'আপনার কি টাকার খুব প্রয়োজন? বলতে পারেন, ব্যবস্থা করে দেব', রাজ্যপালকে নিশানা মুখ্যমন্ত্রীর

CV Ananda Bose: মঙ্গলবার রাজ্য বিধানসভার অধিবেশন চলাকালীন রাজ্যপালকে কটাক্ষ করেন মমতা।

কলকাতা: নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ ঘিরে রাজভবনের সঙ্গে সংঘাত চলছে। সেই আবহেই বিধানসভায় দাঁড়িয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে তীব্র কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়ে দিলেন, মন্ত্রীদের শপথ রাজভবনে হয়। বিধায়কদের শপথ সাধারণত বিধানসভায় হয়। বিধায়কদের জরিমানা করা নিয়ে রাজ্যপালের টাকার প্রয়োজন কি না, তাও জানতে চান তিনি। (Mamata Banerjee)

মঙ্গলবার রাজ্য বিধানসভার অধিবেশন চলাকালীন রাজ্যপালকে কটাক্ষ করেন মমতা। তিনি বলেন, "মন্ত্রীদের শপথ রাজভবনে হয়। বিধানসভায় সাধারণত শপথ নেন বিধায়করা। আমি বলব, লাইনে চলুন। বেলাইন হবেন না। আপনি কোনও রাজনৈতিক দলের প্রতি পক্ষপাতিত্ব করতে পারেন না। আপনার বিরুদ্ধে কে পেনাল্টি দেবে?"(CV Ananda Bose)

উপনির্বাচনী জয়ী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন সরকারকে সম্প্রতি চিঠি দিয়েছেন রাজ্যপাল। দীর্ঘ টানাপোড়েনের পর বিধানসভায় শপথগ্রহণ করেন তাঁরা। এর পর সোমবার বিধানসভার অধিবেশনে অংশ নিতে পৌঁছন। কিন্তু রাজ্যপালের চিঠিতে অধিবেশন থেকে বিরত থাকতে বলা হয় তাঁদের। কে তাঁদের শপথবাক্য পাঠ করিয়েছেন জানতে চাওয়া হয় যেমন, তেমনই, অধিবেশনে অংশ নিলে আর্থিক জরিমানার হুঁশিয়ারিও দেওয়া হয়। 

আরও পড়ুন: Budget 2024 Live Updates: এটা দেশের বাজেট নয়, কুর্সি বাঁচাও বাজেট, বললেন কল্যাণ

এদিন বিধানসভায় সেই নিয়েই রাজ্যপালকে নিশানা করেন মমতা। তিনি বলেন, "৫০০ টাকা জরিমানা করেছেন। এটা তো ব্রিটিশদের আইন! আপনার কি টাকার খুব প্রয়োজন? বলতে পারেন ব্যবস্থা করে দেব। রাজভবন সিলেক্টেড, বিধানসভা কিন্তু ইলেক্টেড। যদি শপথ নিয়ে আপত্তি থাকে, তাহলে বিধানসভায় উপস্থিত থাকতে পারতেন। যাঁরা খুনি, ডাকাত, NEET কেলেঙ্কারিতে যুক্ত, তাঁদের জরিমানা হয় না। আমরা বিত্তবান হতে চাই না, আবেগবান হতে চাই।"

রাজ্য এবং রাজভবনের মধ্যে নয়া সংঘাতের কারণ হয়ে দাঁড়িয়েছে তৃণমূলের নব নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ। রাজ্যপাল চিঠি দিয়ে রাজভবনে শপথ নিতে আমন্ত্রণ জানিয়েছিলেন তিনি। কিন্তু রাজভবনে না গিয়ে বিধানসভায় শপথগ্রহণে অনড় ছিলেন তাঁরা। শ্লীলতাহানির অভিযোগের প্রসঙ্গ টেনে রাজভবনে যেতে অস্বীকার করেন সায়ন্তিকা। তাঁকে একা শপথ নিতে ডাকা হয়েছিল, রেয়াতকে ডাকা হয়নি বলে অভিযোগ করেন। সেই নিয়ে টানাপোড়েনের মধ্যে বিধানসভায় শপথ গ্রহণ করেন তাঁরা, তাতে কড়া চিঠি দেন রাজ্যপাল। অধিবেশনে যোগ দিলে জরিমানাক হুঁশিয়ারিও দেন। সেই নিয়ে এবার তাঁকে একহাত নিলেন মমতা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SSC: 'আপাতত বন্ধই থাকছে নিয়োগ প্রক্রিয়া...পুজোর আগে ফলাফল', বড় বার্তা SSC-র চেয়ারম্যানের, যারা সুপারিশ পত্র পেয়েছেন তাঁদের কী হবে ?
'আপাতত বন্ধই থাকছে নিয়োগ প্রক্রিয়া...পুজোর আগে ফলাফল', বড় বার্তা SSC-র চেয়ারম্যানের, যারা সুপারিশ পত্র পেয়েছেন তাঁদের কী হবে ?
News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
Dilip Ghosh:
"ছাত্রদের আন্দোলনের অধিকার আছে, কিন্তু দিল্লিতে যারা নাটক করল...", ছাত্র আন্দোলন প্রসঙ্গে 'বিদেশি গডফাদারদের' কথা বললেন দিলীপ
RG Kar Case:
"..আগে জানাইনি", RG Kar মামলায় সাংবাদিকদের মুখোমুখি অভয়ার বাবা, এবার কি বড় কোনও তথ্য দিলেন ?

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget