এক্সপ্লোর

Budget 2024 Live Updates: 'বাজেটে কোনও চাকরির সংস্থান নেই', বাজেট নিয়ে মোদি সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

Union Budget 2024 Live Updates: বাজেটে কী কী ঘোষণা হল জানুন...

Key Events
Budget 2024 Live Nirmala Sitharaman presents 7th Budget key announcements Budget 2024 Live Updates: 'বাজেটে কোনও চাকরির সংস্থান নেই', বাজেট নিয়ে মোদি সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর
ছবি: ABP Live AI.
Source : ABPLIVE AI

Background

নয়াদিল্লি: আসন কমলেও তৃতীয় বার কেন্দ্রে ফের নরেন্দ্র মোদির সরকার। জোট শরিকদের উপর ভর করে এবার সরকার গড়েছে তাঁর। ফলে একার সিদ্ধান্তে আর কিছু হওয়ার জো নেই। জোটসঙ্গীদের চাওয়া-পাওয়ার দিকেও নজর রাখতে হবে। তবে অর্থমন্ত্রক নিজেদের হাতেই রেখেছে মোদি সরকার। এবার সপ্তম বারের জন্য সংসদে বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। মুদ্রাস্ফীতি এবং মূল্যবৃদ্ধি যে জায়গায় পৌঁছেছে, তাতে এবারের বাজেটে মধ্যবিত্তদের কিছুটা হলেও স্বস্তি মিলতে পারে বলে আশা করছেন বাজার বিশেষজ্ঞরা। (Budget 2024 Live Updates)

এখনও পর্যন্ত যে খবর মিলছে, সেই অনুযায়ী, ঋণের উপর সুদের হার কমানোর দাবি জোরাল হচ্ছে সব মহল থেকেই। তাই গৃহঋণের ক্ষেত্রে আয়কর আইনের ২৪(বি) ধারার আওতায় ৫ লক্ষ পর্যন্ট ঋণে সুদ মাফ করা হতে পারে, যা একদিন ছিল ২ লক্ষ। বিশেষজ্ঞদের মতে, সুদের হার বেশি হচ্ছে যেমন, তেমনই বাড়িঘরের দাম বৃদ্ধি পাচ্ছে তরতর করে। ছোট শহরগুলিতেও রক্ষা নেই। সেই আবহে মধ্যবিত্তকে গৃহঋণে কিছুটা সুরাহা দেওয়া হতে পারে। (Union Budget 2024 Live Updates)

বেতনভোগী সাধারণ নাগরিক এখনও পর্যন্ত নতুন করব্যবস্থাকে সেভাবে গ্রহণ করেননি। বিশেষ করে বেতন পান যাঁরা।  তাই ২৫ লক্ষের বেশি আয়ের ক্ষেত্রে ৩০ শতাংশ কর আনা হতে পারে বলে মনে করা হচ্ছে। এতে কেনাকাটাও বাড়বে, সঙ্গে মানুষ সঞ্চয়ের দিকেও এগেবোন বলে ধারণা অর্থনৈতিক বিশেষজ্ঞদের।

গ্রামীণ ক্ষেত্রে বরাদ্দ বাড়াতে পারে কেন্দ্র। একে হিন্দুস্তান ইউনিলিভার্স, টিভিএস মোটর্স, হিরো মোটোকর্পের মতো সংস্থা লাভবান হতে পারে। তামাকজাত দ্রব্যের উপর ৫-৭ শতাংশ সুদ রাখলে সিগারেট উৎপাদনকারী সংস্থাগুলি লাভবান হবে।

গত পাঁচ বছরে বিদ্যুৎচালিত গাড়িতে ১১ হাজার ৫০০ কোটি টাকা ভর্তুকি বরাদ্দ করেছে কেন্দ্র। এই বরাদ্দই বহাল থাকবে বলে মনে করা হচ্ছে। এর ফলে মারুতি সুজুকির মতো সংস্থা হাইব্রিড মডেল তৈরি করে লাভবান হতে পারে।

মিউচুয়াল ফান্ডকে দীর্ঘমেয়াদী মূলধনী করের বাইরে রাখার দাবি উঠছে বেশ কিছুদিন ধরেই। সেই নিয়েও সিদ্ধান্ত জানাতে পারে সরকার। টেলিকম অপারেটররা নতুন কর ব্যবস্থা চাইছেন। বিশেষ করে টেলিকম সরঞ্জামের দামের উপর শুল্কে ছাড়া চাইছেন তাঁরা। সেই নিয়ে সরকার কী অবস্থান নেয়, জানতে মুখিয়ে সকলে। 

স্বাস্থ্য পরিষেবাকে প্রায়োরিটি সেক্টর ঘোষণার দাবিও উঠছে। স্বাস্থ্য পরিকাঠামো এবং পরিষেবার ক্ষেত্রে বেসরকারি সংস্থাগুলির সহযোগিতাও এক্ষেত্রে সরকার পেতে পারে বলে আশা তাঁদের।

15:07 PM (IST)  •  23 Jul 2024

Mamata Banerjee on Budget 2024: বাজেট নিয়ে মোদি সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

বাজেট নিয়ে মোদি সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর। '১ লক্ষ ৭১ হাজার কোটি টাকা বাকি, কিছু দিল না। বাংলা বঞ্চিত রইল, উল্টে জিএসটি তুলে নিয়ে যাচ্ছে। দিশাহীন, গরিব বিরোধী বাজেট, কোনও আলো নেই। বাজেটে কোনও চাকরির সংস্থান নেই।একটি দলকে খুশি করতে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে এই বাজেট', বিধানসভায় দাঁড়িয়ে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের 

13:19 PM (IST)  •  23 Jul 2024

Kalyan Banerjee Budget Reactions: এটা দেশের বাজেট নয়, কুর্সি বাঁচাও বাজেট, বললেন কল্যাণ

এ তো কুর্সি বাঁচাও বাজেট। যে যে দল কুর্সি বাঁচাতে সাহায্য় করবে NDA-তে, নীতীশ কুমার আর চন্দ্রবাবু নায়ডুকে ধরে রাখতেই এই বাজেট। এটা দেশের বাজেট নয়। বাংলাকে তো কিছুই দেয়নি। বাংলাকে দেখতে পারে না। সহ্য করতে পারে না বাংলার মানুষকে: কল্যাণ বন্দ্য়োপাধ্যায়।

Load More
New Update
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Income Tax Return: আয়কর রিটার্ন জমা দেওয়ার পরও আসতে পারে আয়কর দফতরের নোটিস, কোন ভুল করলে বাড়বে বিপদ?
আয়কর রিটার্ন জমা দেওয়ার পরও আসতে পারে আয়কর দফতরের নোটিস, কোন ভুল করলে বাড়বে বিপদ?
Gold: ঘরে বসেই অর্থ উপার্জন করতে চান ? বিনিয়োগ করুন সোনা, কী ভাবনা সরকারের ?
ঘরে বসেই অর্থ উপার্জন করতে চান ? বিনিয়োগ করুন সোনা, কী ভাবনা সরকারের ?
Zepto and Zomato: জেপ্টো-জ্যোমাটো থেকে পণ্য ও খাবার অর্ডার করেন ? এবার গুনতে হবে মোটা টাকা, কারণ কী ?
জেপ্টো-জ্যোমাটো থেকে পণ্য ও খাবার অর্ডার করেন ? এবার গুনতে হবে মোটা টাকা, কারণ কী ?
E-10 Petrol: ই-১০ পেট্রোল ফিরিয়ে আনার কথা ভাবছে সরকার ! এতে কী সুবিধা পাবেন সাধারণ মানুষ ? জানুন
ই-১০ পেট্রোল ফিরিয়ে আনার কথা ভাবছে সরকার ! এতে কী সুবিধা পাবেন সাধারণ মানুষ ? জানুন

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget