এক্সপ্লোর

Mamata Banerjee : ' বুদ্ধদেববাবুর কথা মনে আছে? ' CPM কে কী মনে করাতে চাইলেন মমতা বন্দ্যোপাধ্যায়

' নেতাজি সুভাষ চন্দ্র বসু বলেছিলেন, রাইট টু মেক ব্লান্ডার্স। ভুল করাটাও একটা অধিকার। ' বলেন মমতা

দীপক ঘোষ, অরিত্রিক ভট্টাচার্য, শিবাশিস মৌলিক, কলকাতা : শিক্ষক দিবসের দিন, বিরোধীদের একের পর এক নরমে গরমে বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সিপিএমকে আক্রমণ করতে গিয়ে, বাম আমলেও নিয়োগ দুর্নীতির অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। টেনে আনেন বুদ্ধবাবুর জমানার প্রসঙ্গ। 

তিনি বলেন, ' সিপিএম আমলের কাগজ একটাও নেই। ফাইল পাইনি। কাগজ পাইনি। আলমারি পাইনি। কিছু খুঁজে পাইনি। কাগজ আছে বলেই ভুল ধরা পড়ে। " 

' বুদ্ধদেববাবুর কথা মনে আছে? '
শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগকে হাতিয়ার করে, তৃণমূল সরকারের বিরুদ্ধে পথে নেমেছে সিপিএম। আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়েছেন প্রবীণ নেতারা। আর রাস্তায় আন্দোলনের ঝড় তুলেছে সিপিএমের ছাত্র ও যুব সংগঠন। এই প্রেক্ষাপটে সিপিএমকে পাল্টা জবাব দিতে গিয়ে, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর প্রসঙ্গ টেনে আনলেন মমতা বন্দ্যোপাধ্যায়।  তিনি বলেন, ' বুদ্ধদেববাবুর কথা মনে আছে? চোরেদের মন্ত্রিসভায় আর কাজ করব না। বিনয় চৌধুরী বলেছিলেন, গভর্মেন্ট অফ দ্য কন্ট্রাক্টর, ফর দ্য কন্ট্রাক্টর, বাই দ্য কন্ট্রাক্টর। আমার একটু একটু মনে পড়ে !'

সুজনের জবাব
এর জবাব দিতে দেরি করেননি বাম নেতা সুজন চক্রবর্তী । বলেন, ২০১১ সালের পর যে সিপিএম ক্ষমতায় আসবে না, তা তো জানা ছিল না। তাই কেন কাগজ সরাবে ? বুদ্ধবাবুই তো ফের মুখ্যমন্ত্রী হতে পারতেন,  মমতা বন্দ্যোপাধ্যায় এসে বসে পড়লেন ! বরং মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলেই স্বরাষ্ট্র দফতরে আগুন লেগেছে, তাঁর অস্বস্তির কারণ হতে পারে, এমন ফাইলগুলি পুড়ে ছাই হয়ে গিয়েছে।'

ভুল করাটাও একটা অধিকার : মমতা 
রাজ্য সরকারি একাধিক চাকরির ক্ষেত্রে, অনিয়ম-দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগে বিদ্ধ তৃণমূল সরকার। এই পরিস্থিতিতে ফের একবার কোনটা ‘দুর্নীতি’, আর কোনটা ‘ভুল’...সেই ফারাকের দিকে ইঙ্গিত করে, ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। ' নেতাজি সুভাষ চন্দ্র বসু বলেছিলেন, রাইট টু মেক ব্লান্ডার্স। ভুল করাটাও একটা অধিকার। আর অশোক গাঙ্গুলি, আমার ব্যক্তিগতভাবে তাঁর সাথে সুসম্পর্ক নেই, কিন্তু তিনি একটা রায় দিয়েছিলেন কোর্টে। যদি কোনও ক্ষেত্রে দেখ, কেউ একটা ভুল করেছে, একটা ভুল হয়ে গেছে, কেউ একটা ডিপ্রাইভড হয়েছে, তাহলে তোমরা এটাকে রেকটিফাই করে নাও। সিপিএমের আমলে বড় একটা স্বাস্থ্য কেলেঙ্কারি হয়েছিল, এবং উনি সেটাকে বাঁচিয়ে দিয়েছিলেন।' 

সব মিলিয়ে নিয়োগ-দুর্নীতি নিয়ে, দোষারোপ-পাল্টা দোষারোপে ক্রমশ চড়ছে তরজার পারদ। 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Nadia News: ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
Nadia News: ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
Nirmal Ghosh: লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
Weather Alert: ২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?
২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?

ভিডিও

Chok Bhanga 6ta: DCR জাল করে হাজার হাজার কোটির জালিয়াতি টুলুর, তল্লাশিতে পুলিশ
Mohua Moitra: কৃষ্ণনগরে সার্কিট হাউসে TMC সাংসদ মহুয়া মৈত্র, বাইরে বিক্ষোভ বিজেপি কর্মীদের
Kunal Ghosh: 'আমার দলের নাম করে পতাকা তোলা হচ্ছে, তাই আমি দাঁড়িয়ে গেছি', বললেন কুণাল ঘোষ
Terrorsit Arrest: পাক জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার পশ্চিমবঙ্গের যুবক
BJP Government: যারা অপরাধী তাঁদের সবার আমি ফাঁসি চাই। জেল হেফাজতে কিছু হবে না:রত্না দেবনাথ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget